প্রায় দুই হাজার বছর আগে ইতালির মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পুড়ে কয়লা হয়ে যাওয়া একটি প্রাচীন পাণ্ডুলিপি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সম্পূর্ণ পড়া সম্ভব হয়েছে। ঐতিহাসিক এই পাণ্ডুলিপিটি উদ্ধার করা হয়েছিল ইতালির প্রাচীন শহর হারকুলেনিয়াম থেকে। আগ্নেয়গিরির তাপে পাণ্ডুলিপিগুলো শক্ত কয়লার টুকরোয় পরিণত হয়। এগুলো এতটাই ভঙ্গুর যে হাত দিলে গুঁড়া হয়ে যেত। বিজ্ঞানীরা পাণ্ডুলিপিটিতে স্পর্শ না করেই সিটি স্ক্যানের মাধ্যমে ত্রিমাত্রিক ছবি তোলেন। এরপর বিশেষ এআই অ্যালগরিদম ব্যবহার করে ভেতরের অদৃশ্য কালির প্যাটার্ন শনাক্ত করে লেখা উদ্ধার করা হয়। পাণ্ডুলিপিটিতে প্রাচীন গ্রিক দার্শনিক ফিলোদেমাসের নৈতিকতা ও শিল্পকলা সংক্রান্ত লেখা রয়েছে। সূত্র : রয়টার্স
সিনেটরদের সঙ্গে ট্রাম্পের বাগবিতণ্ডা
পুড়ে কয়লা হওয়া প্রাচীন পাণ্ডুলিপি পড়ল এআই

শতায়ু তিন বোনের ডিএনএতে দীর্ঘায়ুর রহস্য

গবেষকরা অনেক দিন ধরেই মানুষের দীর্ঘ জীবনের গোপন রহস্য কী এর উত্তর খুঁজছেন। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বয়স্ক তিন জীবিত সহোদর হিসেবে গিনেস বুকে নাম তুলেছেন ব্রাজিলের তিন বোন। তাঁদের সম্মিলিত বয়স ৩১৬ বছর! এই তিন বোনের দীর্ঘায়ুর পেছনে জৈবিক কারণগুলো খতিয়ে দেখতে ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মায়ানা জাতজের নেতৃত্বে শুরু হয়েছে ‘ডিএনএ লঞ্জেভো প্রজেক্ট’। বিজ্ঞানীদের ধারণা, জীবনের শেষভাগে সুস্বাস্থ্য বজায় রাখতে পরিবেশের চেয়ে বংশগত বা জিনগত কারণ বেশি ভূমিকা রাখে। তিন বোনের ক্ষেত্রে পাওয়া তথ্য বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করবে, কেন কিছু মানুষ অতি বৃদ্ধ বয়সেও শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে উত্ফুল্ল থাকেন। গবেষকরা দীর্ঘায়ুর জিনগত বৈশিষ্ট্য খুঁজতে নব্বই ও শতবর্ষী ব্যক্তিদের ডিএনএ পরীক্ষা করছেন। সূত্র : রয়টার্স
সংক্ষিপ্ত
গুহায় মিলল শুধু নারীদের জীবাশ্ম

দক্ষিণ আফ্রিকার রহস্যময় ‘রাইজিং স্টার’ গুহায় পাওয়া আদিম মানুষের জীবাশ্ম নিয়ে বিজ্ঞানীদের মধ্যে নতুন কৌতূহল তৈরি হয়েছে। গুহাটি থেকে উদ্ধার হওয়া ২০ জন ভিন্ন ব্যক্তির দাঁতের প্রাচীন প্রোটিন পরীক্ষা করে দেখা গেছে, সব কটি জীবাশ্মই আসলে নারীদের। ২০১৫ সালে প্রথম আবিষ্কৃত ‘হোমো নালেডি’ নামের এই বিলুপ্ত প্রজাতির মস্তিষ্কের আকার ছিল শিম্পাঞ্জির মতো ছোট। অথচ বিজ্ঞানীদের ধারণা, শিম্পাঞ্জির মতো মগজ নিয়েও তারা মৃতদেহগুলোকে অত্যন্ত যত্নসহকারে গুহার ভেতর সমাহিত করত, যা এত দিন শুধু আধুনিক মানুষের বৈশিষ্ট্য ভাবা হতো। এমনকি গুহার পাথুরে ওয়ালে বিভিন্ন প্রতীক বা চিহ্নও খোদাই করে রাখত তারা। একটি নির্দিষ্ট জায়গায় শুধু নারীদের জীবাশ্ম থাকার এই ঘটনা গবেষকদের চরম ধাঁধায় ফেলে দিয়েছে। সূত্র : সিএনএন
জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

