• ই-পেপার

জার্মানিতে তাপপ্রবাহের মধ্যে পানিতে ডুবে ৩০ জনের মৃত্যু

শিশুরা তিন গুণ বেশি গতিতে এআই শিখছে : ইউনিসেফ

কালের কণ্ঠ ডেস্ক
শিশুরা তিন গুণ বেশি গতিতে এআই শিখছে : ইউনিসেফ

বড়দের চেয়ে তিন গুণ দ্রুত গতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে শিশুরা। ১০টি দেশের শিশুদের ওপর সমীক্ষা চালিয়ে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, বিশ্বব্যাপী অন্তত দুই কোটি শিশু এআই ব্যবহার করেছে ও তাঁরা দ্রুত এই প্রযুক্তির নানা আঙ্গিকের সঙ্গে পরিচিত হয়ে উঠছে। এর মধ্যে প্রায় এক কোটি ৩০ লাখ শিশু পড়াশোনার সহায়তায় এবং প্রতি ১০ জনে একজন (প্রায় ২০ লাখ) ব্যক্তিগত সমস্যার পরামর্শ নিতে এআইয়ের শরণাপন্ন হচ্ছে। তবে দুর্বল গভর্ন্যান্সের কারণে শিশুরা জালিয়াতি, অপতথ্য ও ডিপফেক প্রযুক্তির ঝুঁকিতে রয়েছে। ইউনিসেফ সতর্ক করেছে, কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই এই প্রযুক্তি শিশুদের কাছে পৌঁছাচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি

 

দক্ষিণ সুদানে ত্রাণবহরে হামলা, নিহত ৫

কালের কণ্ঠ ডেস্ক
দক্ষিণ সুদানে ত্রাণবহরে হামলা, নিহত ৫

দক্ষিণ সুদানের জংলেই অঙ্গরাজ্যে মানবিক সহায়তাবাহী একটি বহরে সশস্ত্র হামলায় পাঁচ ত্রাণকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, সোমবার জংলেই অঙ্গরাজ্যের ডুক কাউন্টিতে স্থানীয় অংশীদার সংস্থার পরিচালিত একটি ত্রাণবহরে অতর্কিত হামলা চালানো হয়। এতে পাঁচজন ত্রাণকর্মী নিহত এবং আরো চারজন আহত হন। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত বা আহত হয়েছেন। ডুজারিক বলেন, জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী রামানাথন বালাকৃষ্ণনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাঁরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন। সূত্র : গালফ নিউজ

 

৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

কালের কণ্ঠ ডেস্ক
৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও তাত্ক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল এল প্রোগ্রেসো শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়া এই ভূমিকম্প স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়া উপসাগরীয় এলাকায় অনুভূত হয়। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পটি অগভীর গভীরতায় উৎপন্ন হওয়ায় এর কম্পন আশপাশের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা বা সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র : গালফ নিউজ

 

ফিলিপিন্সের কুইজন সিটিতে মাদকবিরোধী অভিযানের ১০ বছর পূর্তি

ফিলিপিন্সের কুইজন সিটিতে মাদকবিরোধী অভিযানের ১০ বছর পূর্তি
ফিলিপিন্সের কুইজন সিটিতে মাদকবিরোধী অভিযানের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় গতকাল গান গাইছেন ভুক্তভোগীদের স্বজনরা। ছবি : রয়টার্স