জুলাই গণ-আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার দুই মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। গতকাল সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনে সেই জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত। আশুলিয়া থানার একটি হত্যা মামলা, একটি হত্যাচেষ্টা মামলা এবং মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় গত ১৫ জুন হাইকোর্ট মমতাজ বেগমকে অন্তর্বর্তী জামিন দেন।

