• ই-পেপার

মাদক ব্যবসায়ীদের বাড়িতে ভাঙচুর

২০০ প্রজাতির আম নিয়ে মেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২০০ প্রজাতির আম নিয়ে মেলা শুরু
চাঁপাইনবাবগঞ্জে ২০০ প্রজাতির আম নিয়ে তিন দিনব্যাপী আম মেলা শুরু। ছবি : কালের কণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত প্রায় ২০০ প্রজাতির আম নিয়ে তিন দিনের আম মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। রপ্তানিযোগ্য আম উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলা আয়োজন করেছে। উদ্বোধনের পর অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় স্থাপিত ১৭টি স্টলের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আমের জাত প্রদর্শন স্টলটি দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হয়। এখানে রয়েছে প্রচলিত, মৌসুমি, লেট ভ্যারাইট, বারোমাসি, চাঁপাইনবাবগঞ্জের জিআই পণ্য চারটি জাতের আমসহ হারিয়ে যেতে বসা বিপুল প্রজাতির আমের সমাহার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলীর সভাপতিত্বে মেলার আলোচনায় বক্তরা বলেন, এই মেলা নতুন প্রজন্মকে আম পরিচয় করিয়ে দেওয়ার জন্য।

শুল্ক ফাঁকি দিয়ে পণ্য খালাস, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শুল্ক ফাঁকি দিয়ে পণ্য খালাস, গ্রেপ্তার ২

চট্টগ্রামের পতেঙ্গায় বাণিজ্যিক জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে নামানো এক ট্রাক ইলেকট্রনিকস পণ্যসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি অসাধু চক্র পতেঙ্গা ১০ নম্বর ঘাটে নোঙর করা একটি বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ইলেকট্রনিকস পণ্য খালাস করে পাচারের চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ট্রাক থেকে আনুমানিক ১০ লাখ ৫২ হাজার ৮০০ টাকা মূল্যের চোরাই ইলেকট্রনিকস সামগ্রী জব্দ ও দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

 

পাঁচ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৫

কুমিল্লা প্রতিনিধি
পাঁচ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৫

কাভার্ড ভ্যানে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য জব্দ করে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় চার কোটি ৮০ লাখ টাকা। কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।  আটকরা হলেন কাভার্ড ভ্যানের মালিক সিরাজগঞ্জের শিপন শেখ, প্রাইভেট কারচালক রুবেল, যাত্রী সোহেল রানা, কাভার্ড ভ্যানচালক মোজাহের শেখ এবং হেলপার সুরুজ হোসেন।

 

 

ট্রাক উল্টে রেললাইন ব্লক, দুর্ভোগে যাত্রী

আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম
ট্রাক উল্টে রেললাইন ব্লক, দুর্ভোগে যাত্রী

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন। একই সঙ্গে দূরপাল্লার যানবাহন ও স্থানীয় সড়কেও যানজটের সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার পেট্রল পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়লে রেলপথ সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে যায়। ফলে কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং নির্ধারিত সময়ে কুড়িগ্রাম এক্সপ্রেস স্টেশনে পৌঁছতে পারেনি। ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, যথাসময়ে কুড়িগ্রাম স্টেশনে এসে জানতে পারি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম আসবে না। ফলে আমার মতো শত শত যাত্রী চরম বিপাকে পড়েছেন।