রিয়ালিটি শোটির প্রথম সিজন একতা কাপুর এনেছিলেন নিজের ওটিটি প্ল্যাটফর্মে, গতকাল শোটির দ্বিতীয় সিজন এসেছে নেটফ্লিক্সে। এই সিজনে দেখা যাবে, রাম কাপুর, শিবাঙ্গী যোশীসহ ১৪ জন জনপ্রিয় তারকা একটি নিয়ন্ত্রিত কারাগারে ছয় সপ্তাহের জন্য ‘বন্দি’ হিসেবে প্রবেশ করেন। বাইরের বিশ্বের সঙ্গে তাঁদের সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, কেড়ে নেওয়া হয় সব ধরনের আরাম-আয়েশ। তাঁদের একের পর এক কঠিন চ্যালেঞ্জে ফেলেন ‘জেলার’ রিতেশ দেশমুখ ও ফারাহ খান।
টিভি হাইলাইটস
সিংহের সঙ্গে জীবন
অন্তর্জাল
লক আপ—সিজন ২

চলচ্চিত্র
সুজন মাঝি

অভিনয়ে ফেরদৌস, নিপুণ, কাজী হায়াৎ। পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। সকাল ১০টা, বৈশাখী টিভি।
গল্পসূত্র : আয়েশাকে কুপ্রস্তাব দেয় গ্রামের মাতবর সরকার। রাজি না হলে ভিটামাটি ছাড়ার হুমকি দেয়। আয়েশা নিজের পায়ের চপ্পল ছুড়ে মারে মাতবরকে। সেই চপ্পল দিয়েই ছোট দুই সন্তানের সামনে আয়েশাকে মারধর করে অসৎ মাতবর। আয়েশার বড় সন্তান সুজন সেই চপ্পল সযত্নে তুলে রাখে; একদিন মায়ের অপমানের যোগ্য জবাব দেবে বলে। সময়ের পরিক্রমায় সেই অত্যাচারী মাতবরের বিলেতফেরত মেয়ে পারুল প্রেমে পড়ে সুজনের।
টিভি হাইলাইটস
তোকেই মন ছুঁয়ে যায়

এনটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে একক নাটক ‘তোকেই মন ছুঁয়ে যায়’। রচনা মোসাব্বের হোসেন মুয়ীদ, পরিচালক মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে আরশ খান, ফারিয়া রহমান পারু, সারজিন হোসেন, রাশেদ এমরান প্রমুখ। কোরবানির ঈদের নাটকটি আজ আবার দেখাবে চ্যানেলটি।
চিত্রগ্রাহক আবু হেনা বাবলু আর নেই

সত্তর ও আশির দশকের ব্যস্ত চিত্রগ্রাহক আবু হেনা বাবলু আর নেই। গতকাল দুপুর ১টা ৩০ মিনিটে তিনি না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলে নিশ্চিত করেছেন কাহিনিকার ও চিত্র পরিচালক ছটকু আহমেদ। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ চিত্রগ্রাহক সমিতির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। পরে ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন। ছটকু আহমেদ বলেন, “আমি তাঁর সঙ্গে অনেক ছবি করেছি। খুব ভালো মনের মানুষ ছিলেন। ১৯৯১ সালে ‘পিতা মাতা সন্তান’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। যত দূর জানতে পেরেছি, তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।” আবু হেনা বাবলুর চিত্রগ্রহণে নির্মিত ছবির মধ্যে রয়েছে ‘অশিক্ষিত’, ‘গরমিল’, ‘অশান্তি’ ও ‘লালু মাস্তান’।
