• ই-পেপার

অন্তর্জাল

এলি

চলচ্চিত্র

বিক্ষোভ

বিক্ষোভ
‘বিক্ষোভ’ ছবির দৃশ্য

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, রাজীব প্রমুখ। পরিচালনা মহম্মদ হান্নান। সকাল ১০টা, বৈশাখী টিভি।

গল্পসূত্র : রাজনৈতিক ষড়যন্ত্রে খুন হয় ছাত্রনেতা আসাদ। এতে লাভ হয় মাহমুদ ও শরাফতের। মাহমুদের চতুরতায় গ্রেপ্তার হয় শরাফত। রাজনৈতিক দল গড়ে তোলে মাহমুদ। তার দলের ছাত্রসংগঠনের নেতা রাজা কলেজে ত্রাসের রাজত্ব কায়েম করে। নির্বাচিত ভিপি অনিক সাধারণ ছাত্রদের পাশে এসে দাঁড়ায়। জেল থেকে বের হয়ে একটি সংবাদপত্র বের করে শরাফত। অনিককে সঙ্গে নিয়ে মাহমুদ চৌধুরীর কুকীর্তি ফাঁস করে দেয় শরাফত।

টিভি হাইলাইটস

বেঁচে থাকার লড়াই

বেঁচে থাকার লড়াই

এনিম্যাল প্লানেটে দুপুর ২টা ১০ মিনিটে রয়েছে লায়ন কুইন্স : ফাইটিং ফর সারভাইভাল। রুয়াহার সিংহীরা একসময় নিজেদের এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করত। এখন শুষ্ক মৌসুমে অন্য বন্য প্রাণীদের সঙ্গে একই আবাসভূমি ভাগাভাগি করতে বাধ্য হচ্ছে। টিকে থাকতে তারা শিকারের কৌশলে পরিবর্তন আনে এবং বেঁচে থাকার জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করে।

 

টিভি হাইলাইটস

সুলতান সালাহাউদ্দিন আইয়ুবি

সুলতান সালাহাউদ্দিন আইয়ুবি
‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ সিরিজের দৃশ্য

নাগরিক টিভিতে আজ থেকে শুরু হচ্ছে জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় মেগা সিরিজ কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবির বাংলা সংস্করণ সুলতান সালাহউদ্দিন আইয়ুবি। রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে এটি। একই সঙ্গে একই দিন রাত ৯টায় পর্বটি প্রচারিত হবে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গতে।

আরো খবর

আরো খবর

ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ফেসবুক পেজে ব্রাজিলের জয়ে মিডফিল্ডার ক্যাসেমিরোর ছবি দিয়ে ক্যাপশনে ব্যবহার করা হয়েছে বাংলা গান যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে-এর প্রথম লাইন। আসিফ ইকবালের কথায় গানটির সুর-সংগীত করেছেন নকীব খান।

ভারতীয় মঞ্চনাট্যের প্রবাদপ্রতিম অভিনেত্রী, নাট্যপরিচালক ও আধুনিক মারাঠি থিয়েটারের অন্যতম পথিকৃৎ বিজয়া মেহতা আর নেই। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভোগার পর ৩০ জুন মুম্বাইয়ের নেপিয়ান সি রোডের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গতকাল কন্নড় সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার টক্সিক-এর নতুন টিজার প্রকাশিত হয়। তাতে নারীদের বিতর্কিতভাবে উপস্থাপন করায় সমালোচনার মুখে পড়েছে ছবিটি।