ক্রিকেট
বাংলাদেশ-অস্ট্রেলিয়া, দ্বিতীয় ওয়ানডে
সরাসরি, দুপুর ২টা
অন্যান্য চ্যানেল ক্রিকেট
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড
সরাসরি, রাত ১১-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

ক্রিকেট
বাংলাদেশ-অস্ট্রেলিয়া, দ্বিতীয় ওয়ানডে
সরাসরি, দুপুর ২টা
অন্যান্য চ্যানেল ক্রিকেট
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড
সরাসরি, রাত ১১-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

ফিফা বিশ্বকাপ
মেক্সিকো-দক্ষিণ কোরিয়া
সরাসরি, সকাল ৭টা
যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া
সরাসরি, রাত ১টা
স্কটল্যান্ড-মরক্কো
সরাসরি, শনিবার ভোর ৪টা
ব্রাজিল-হাইতি
সরাসরি, শনিবার সকাল ৬-৩০ মিনিট

যতবারই মেসি মাঠে নামেন, বাকি সবকিছুই ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। বিশ্বের মানুষের এখন আর লুকিয়ে না থেকে এই সত্যটি মেনে নেওয়ার সময় এসেছে যে তিনিই সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়।
ব্রাজিল কিংবদন্তি
রোনালদো নাজারিও
আমরা এমন শুরু চাইনি। তবে (বিশ্বকাপ অভিযান) শেষ হতে এখনো অনেক দেরি। আত্মবিশ্বাস রাখো এবং পরের ম্যাচে মনোযোগ দাও।
পর্তুগাল অধিনায়ক
ক্রিস্তিয়ানো রোনালদো
সত্যি বলতে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। আমরা জানি, সে (ক্রিস্তিয়ানো রোনালদো) আগের মতো নেই। এখন তার বয়স হয়েছে। কিন্তু তার পরও সে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়।
ডিআর কঙ্গোর মিডফিল্ডার
এনগাল’আয়েল মুকাউ
দ্বিতীয়ার্ধে আমরা আরো বেশি আগ্রাসী হয়ে খেলতে চেয়েছিলাম। এই টুর্নামেন্টে আমাদের এভাবেই খেলতে হবে। যদি আমরা হারি, তবে নিজেদের স্টাইলেই হারব।
ইংল্যান্ড অধিনায়ক
হ্যারি কেইন
খারাপ ম্যাচ খেলার কিংবা ভুল করার সুযোগ নেই। আমি এটাকে বাজে ম্যাচ বলব না। এখানে কিছু ভুল করেছি আমরা। প্রতিপক্ষ আমাদের এরই শাস্তি দিয়েছে।
ক্রোয়েশিয়া কোচ
জ্লাতকো দালিচ
(আলজেরিয়া ম্যাচে) আমরা আর্জেন্টিনার যে অসাধারণ গুণটি দেখলাম, তারা চিরায়ত বল দখলে রাখা দল। তাদের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য ভীষণ কঠিন হবে।
অস্ট্রিয়া কোচ
রালফ রাংনিক

কলম্বিয়া ও উজবেকিস্তান ম্যাচকে ঘিরে মেক্সিকো সিটি যেন পরিণত হয়েছিল হলুদের নগরীতে। এক দিনের জন্য শহরটার দখল নিয়েছিল কলম্বিয়ার সমর্থকরা। হলদে রঙে তাই ছেয়ে গিয়েছিল আজতেকা স্টেডিয়ামের গ্যালারিও। সেই হলুদের সমুদ্রে বিজয় উল্লাস করলেন লুইস দিয়াস-জ্যামিতন ক্যাম্পেস-দানিয়েল মুনোসরা। বিশ্বকাপের নবাগত উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারিয়ে দুর্দান্তভাবে নিজেদের মিশন শুরু করেছে কলম্বিয়া। পর্তুগালকে নিয়ে গড়া গ্রুপ কে-এর শীর্ষেও এখন লাতিন আমেরিকার দেশটি।
গতকাল বৃহস্পতিবার আটলান্টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়ে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ছয় মিনিটের সময় মিকাল সাদিলেকের গোলে চেকিয়া এগিয়ে গেলেও দক্ষিণ আফ্রিকার তেবোহো মোকোয়েনা ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান। উভয় দলই প্রথম ম্যাচ হেরে যায়। দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে চেকিয়া এবং মেক্সিকোর কাছে ২-০ গোলে হারে দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপে শুভ সূচনা করেছে কার্লোস কুইরোজের ঘানাও। কানাডার টরন্টোতে গ্রুপ এল-এর লড়াইয়ে আফ্রিকার কালো তারারা ১-০ গোলে হারিয়েছে কনকাকাফ অঞ্চলের প্রতিপক্ষ পানামাকে।
মেক্সিকো সিটিতে উজবেকদের বিপক্ষে কলম্বিয়ার জয়ের নায়ক লুইস দিয়াস। বিশ্বকাপে অভিষেকটা তিনি রাঙিয়েছেন নিজে একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করে। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুররস্কারও জিতেছেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড। সব মিলিয়ে ৯৩ মিনিট মাঠে থেকে ৪৭ বার বলে পায়ের ছোঁয়া লাগিয়েছেন তিনি। সঠিক পাস দিয়েছেন ৭৮ শতাংশ এবং মাঠে বলের দখলে ১০ বারে জিতেছেন তিনি সাতবার। সব মিলিয়ে বিশ্বকাপের পথচলার শুরুটা স্বপ্নীল হয়েছে দিয়াসের। চল্লিশ মিনিটে তাঁরই চমৎকার লফটেড পাস থেকে ভলিতে বল জালে জড়িয়ে কলম্বিয়াকে এগিয়ে নেন দানিয়েল মুনোস। দ্বিতীয়ার্ধে হেডারে লক্ষ্যভেদ করে উজবেকদের হয়ে সমতা ফেরান আবোসবেক ফায়জুল্লায়েভ। কয়েক মিনিট পরেই আবার এগিয়ে যায় কলম্বিয়া। এবারের গোলদাতাও সেই দিয়াজ। এরপর ৯৯তম মিনিটে ক্যাম্পেসের গোলে জয়ের ব্যবধান আরো বেড়েছে কলম্বিয়ার। কানাডার টরন্টোতে নাটকীয় জয় পেয়েছে ঘানা। গোলশূন্য ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচের ৯৫তম মিনিটে কালেব ইয়েরেংকির গোল উৎসবের উপলক্ষ এনে দেয় কালো তারাদের। এই ম্যাচের ডাগ আউটে থেকে অনন্য এক কীর্তি গড়েছেন ঘানার কোচ কার্লোস কুইরোজ। বোরা মিলুতিনোভিচের পর দ্বিতীয় কোচ হিসেবে টানা পাঁচটি বিশ্বকাপে যাওয়ার রেকর্ড এখন তাঁর। এর আগে ২০১০ সালে নিজ দেশ পর্তুগালকে এবং পরের তিনটি বিশ্বকাপে তিনি ডাগ আউটে ছিলেন ইরানের। রয়টার্স