• ই-পেপার

তোমাকে অভিবাদন প্রিয় নিনজা টার্টল

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ

যুক্তরাষ্ট্র-বসনিয়া

সরাসরি, সকাল ৬টা

স্পেন-অস্ট্রিয়া

সরাসরি, রাত ১টা

পর্তুগাল-ক্রোয়েশিয়া

সরাসরি, শুক্রবার ভোর ৫টা

জার্মানি-প্যারাগুয়ে

বিলম্বে সম্প্রচার, সকাল ৯টা

নেদারল্যান্ডস-মরক্কো

বিলম্বে সম্প্রচার, দুপুর ১টা

 

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেমিফাইনাল

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

সরাসরি, রাত ১১-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

 

 

কথামালা

কথামালা

এটা স্পষ্ট যে ফরাসি দলে অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে। আর তারা যখন এই ধরনের মানসিকতা এবং মনোযোগ দিয়ে খেলে, তখন সেটা চমৎকার হয়।

ফ্রান্স কোচ

দিদিয়ের দেশম

 

অবশ্যই ফ্রান্স দারুণ ফর্মে আছে এবং খুব উচ্চমানের ফুটবল খেলছে। তবে তারা অন্যদের চেয়ে ভালো অবস্থানে—এমনটা আমি ভাবি না। আমার মনে হচ্ছে বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি।

স্পেন ফরোয়ার্ড

লামিন ইয়ামাল

 

আমি নিশ্চিত লিও আরো গোল করবে, তাই আমি ওটা নিয়ে খুব একটা ভাবছি না। আমি বরং আমাদের লক্ষ্য ফাইনালের কতটা কাছে পৌঁছতে পারি—সেদিকেই বেশি মনোযোগী।

ফ্রান্স অধিনায়ক

কিলিয়ান এমবাপ্পে

 

২৮ বছর পর আমরা গ্রুপ পর্ব পেরিয়েছি এবং পরের রাউন্ডেও পৌঁছেছি, যেখানে ব্রাজিলের সঙ্গে আমাদের দেখা হবে। এটা বিস্ময়কর, এখন যা কিছুই হবে তা বোনাস।

নরওয়ে ফরোয়ার্ড

আর্লিং হালান্ড

 

ইকুয়েডরকে হারানো সহজ ছিল না। আমার কিছু দারুণ জয় আছে, তবে কোনোটাই আজকেরটার মতো নয়। কারণ এই জয় এসেছে নিজেদের মাঠে আমাদের মানুষের সামনে।

মেক্সিকো কোচ

হাভিয়ের আগিরে

 

এই প্রথম নরওয়ে নক আউট রাউন্ডে জয় পেয়েছে। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা এখন কিছুটা বিশ্রাম নিয়ে ব্রাজিলের জন্য প্রস্তুত হব।

নরওয়ে কোচ

স্টালে সোলবাকেন

 

টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-ইয়াসির

ক্রীড়া প্রতিবেদক
টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-ইয়াসির

ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি দলেও ফিরলেন মোসাদ্দেক হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের জন্য গতকাল বুধবার ঘোষিত ১৫ সদস্যের দলে আছেন এই অলরাউন্ডার। তাঁর সঙ্গে লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন ইয়াসির আলী রাব্বীও।

মোসাদ্দেক সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ সালের নভেম্বরে। পাকিস্তানের বিপক্ষে ছিল সেই ম্যাচ। প্রায় চার বছর পর ফিরলেন তিনি। মিডল অর্ডার ব্যাটার ইয়াসির সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৩ সালের নভেম্বরে। সেটি অবশ্য ছিল এশিয়ান গেমসের ম্যাচ। জাতীয় দলের হয়ে তাঁর সর্বশেষ ম্যাচ ছিল মোসাদ্দেকের মতোই ২০২২ সালের নভেম্বরে, ভারতের বিপক্ষে। দুজনের ফেরার সিরিজে বাদ পড়েছেন বাঁহাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের মতো জিম্বাবুয়েতেও দলকে নেতৃত্ব দেবেন তাওহিদ হৃদয়। ওই সময় নিয়মিত অধিনায়ক লিটন দাস লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার জন্য ছুটি নিয়েছেন। এই সিরিজে থাকছেন না পেসার তাসকিন আহমেদ। তাঁরও এলপিএলে খেলার কথা রয়েছে। এ ছাড়া নিয়মিত মুখরাই আছেন স্কোয়াডে।

শেষ ষোলোয় বদলাচ্ছে ব্রাজিলের পরিকল্পনা

ক্রীড়া প্রতিবেদক
শেষ ষোলোয় বদলাচ্ছে ব্রাজিলের পরিকল্পনা

এবার বিশ্বকাপের শুরুতে অগোছালো মনে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। কিন্তু অভিজ্ঞ কোচ কার্লো আনচেলোত্তির কঠিন পরিস্থিতিতেও শান্ত থেকে পরিকল্পনা কার্যকর করার সক্ষমতা গুছিয়ে তুলেছে সেলেসাওদের। ক্রমেই নিজেদের ছন্দ পেয়ে মাঠে সেই ‘সাম্বা তাল’ তুলতে পারছে তারা। সে জন্য দলটিকে নির্দিষ্ট কারো ওপরে ভরসাও করতে হচ্ছে না। এমনকি মহাতারকা নেইমারকে ছাড়াই শেষ বত্রিশে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে।

নক আউটের শুরুতেই বড় একটি চ্যালেঞ্জ উতরে গেছে ব্রাজিল মূলত দলগতভাবে সামঞ্জস্যপূর্ণ পারফরম্যান্সে। এর পরও নরওয়ের বিপক্ষে শেষ ষোলোয় আনচেলোত্তিকে একাদশ নিয়ে কিছুটা নাড়াচাড়া করতেই হবে। কারণ লুকাস পাকেতা জাপানের বিপক্ষে ৪৫ মিনিটের সময় খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন। বাঁ ঊরুর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া এই কার্যকর মিডফিল্ডার চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলে গেছেন। পাকেতাকে ছাড়াই এবার নামতে হবে ব্রাজিলকে, এমনকি চলতি আসরেই আর তাঁকে না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সঙ্গে আরেক ফরোয়ার্ড রাফিনিয়া চোট এখনো কাটিয়ে উঠতে পারেননি। তাঁর পরিবর্তে অবশ্য রায়ান এরই মধ্যে কার্যকর ভূমিকা দেখিয়েছেন। এর পরও শুরুর একাদশ তাই বদলে যাবে নিশ্চিতভাবে। আর নরওয়ের বিপক্ষে আগের চার লড়াইয়ে দুই হার এবং দুটি ড্রও কিছুটা চাপেই রাখবে সেলেসাওদের।