• ই-পেপার

আদালতে হাজির হলেন নাসির-তামিমা, রায় ঘোষণা ১২টায়

আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান

অনলাইন ডেস্ক
আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
জাইমা রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষায় পাস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১২ জুন) মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ সংক্রান্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপের এই পরীক্ষায় মোট ৯ হাজার ২০১ জন পরিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

জাইমা রহমান ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই।
আমার দেশে আইন প্র্যক্টিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’

জানা গেছে, এবারের পরীক্ষায় প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী।

তিন ধাপের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবেন। এ পরীক্ষায় উত্তীর্ণরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ব্যতীত দেশের অন্যান্য আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারবেন। 

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে।

বার কাউন্সিলের প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

অনলাইন ডেস্ক
বার কাউন্সিলের প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১
সংগৃহীত ছবি

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ)পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৯২০১ জন পরীক্ষার্থী। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এই সংক্রান্ত ফলাফল প্রকাশিত হয়।

এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন।  

মূলত তিন ধাপের নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন। 

একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে।

উত্তীর্ণদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি, থানায় মামলা

সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভবনে বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ভবনটির নিচ তলা ও দুই তলার জানালার থাইগ্লাস খুলে একটি অংশ নিয়ে গেছে বলে জানা গেছে।

ভবনটির পেছনেই সোহরাওয়ার্দী উদ্যান। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন কালের কণ্ঠকে বলেন, “বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ১টার দিকে নিরাপত্তারক্ষীরা ভবনটির পেছন দিক থেকে শব্দ শুনতে পায়। তখন তারা নিরাপত্তার দায়িত্বে থাকা টিউটি পুলিশকে ডেকে আনে। গিয়ে দেখে নিচ তলার এবং দুতলার জানালার থাইগ্লাস খোলা। উপস্থিতি টের পেয়ে থাইগ্লাসের একটি অংশ ফেলে রেখে আরেকটি অংশ নিয়ে চোরেরা পালিয়ে যায়।”

সঙ্গে সঙ্গে বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে জানানো হলে তিনি মামলা করার নির্দেশ দেন। আজ শুক্রবার সকালে শাহবাগ থানায় মামলা করা হয় বলে জানান প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন।

তবে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অনেকেই ঘটনাটিকে ছিঁচকে চোরের কাজ বলে মনে করছেন।

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার খুনের মামলায় ৩ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার খুনের মামলায় ৩ আসামি রিমান্ডে

রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) খুনের মামলায় দ্বিতীয় দফায় গ্রেপ্তার তিন আসামিকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার ১১ জুন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার আসামিদের আদালতে হাজির করে এ আবেদন করেন। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন রমনা মডেল থানার যুবদলের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক লুৎফর রহমান ওরফে লুৎফর রহমান পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম এবং ১৯ নং ওয়ার্ড (রমনা) ছাত্রদলের টিম প্রধান ইসতিয়াক আলী রাকিব ওরফে গোল্ডেল রাকিব। 

গতকাল বুধবার রাতে ঢাকা ও লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

আসামিদের পক্ষে তাদের আইনজীবী মনির হোসাইন সুমন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। শুনানি নিয়ে আদালত প্রত্যেকের এক দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে এই মামলায় গতকাল আল আমিন মাহিন ও রিয়াজুল হাসান নামে দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। 

মামলার অভিযোগ অনুযায়ী, সালিশের কথা বলে ডেকে এনে গত সোমবার রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের লিফট ও সিঁড়ি সংলগ্ন এলাকায় ছুরিকারাঘাতে বিল্লালকে খুন করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন গত মঙ্গলবার রমনা মডেল থানায় ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন।