• ই-পেপার

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে ১ কিলোমিটার রাস্তা মেরামত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে ১ কিলোমিটার রাস্তা মেরামত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে নতুন কুঁড়ি ক্লাবের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে প্রায় ১ কিলোমিটার রাস্তা মেরামত কাজ করছে স্বেচ্ছাসেবীরা। ছবি : কালের কণ্ঠ।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে নতুন কুঁড়ি ক্লাব নামে স্থানীয় একটি সামাজিক সংগঠনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে প্রায় ১ কিলোমিটার রাস্তা মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সিঙ্গুর গ্রামে শুক্রবার (১৯ জুন) দিনব্যাপী কাজ করে ইট ও বালু দিয়ে রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করা হয়। পূর্ব সিঙ্গুর গ্রামের প্রবাসী জুনেল আহমদ, মনসুর আহমদ, জাকির হোসেন ও সাংবাদিক বশির আল ফেরদাউসসহ স্থানীয় কয়েকজন ব্যক্তির আর্থিক সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ করা হয়। এ কাজে সহযোগিতা করেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, বরমচাল ইউনিয়নের ৮ ওয়ার্ডের জনবহুল গ্রাম পূর্ব সিঙ্গুর ও পশ্চিম সিঙ্গুর গ্রামের প্রায় দুই শতাধিক লোকজন এ রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করেন। এমনকি এই গ্রামের কৃষকরা হাকালুকি হাওরে কৃষিকাজের জন্য যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীকে।

এলাকাবাসী আরো জানান, কয়েক বছর আগে স্থানীয় ইউপি সদস্য ময়নুল হক সোনা মিয়ার মাধ্যমে সরকারিভাবে রাস্তাটিতে ইট সলিং কাজ করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে সড়কে যানবাহন চলাচল ও বৃষ্টির পানিতে রাস্তার বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হলে ইট উঠে গিয়ে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় সরকারি বরাদ্দের অপেক্ষা না করে এলাকার নতুন কুঁড়ি ক্লাব রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়। এলাকাবাসী আশা করছেন, এই উদ্যোগের ফলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

সিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু
ফাইল ছবি

সিলেট বিভাগে হামে প্রাণহানি অব্যাহত রয়েছে। হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে গত তিন দিনে ৭ শিশুর মৃত্যু হলো। এদিকে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ২৬১।

হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুরা হচ্ছে সিলেটের ওসমানীনগর উপজেলার উজ্জ্বল মিয়ার ৫ মাস বয়সী ছেলে আহিয়ান এবং মৌলভীবাজার সদরের পূর্ব সুলতানপুরের সজল মিয়ার ৭ মাস বয়সী ছেলে সায়হান। তারা যথাক্রমে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল করেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

শুক্রবার (১৯ জুন) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে। তাদের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ‘বুধবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৬ জন। তাদের মধ্যে ৪ জনের হাম রোগে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৬৯ জনের মধ্যে সবচেয়ে বেশি ২৫ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২১ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া সিলেটের লায়ন্স হাসপাতালে ৭, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪ জন, রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩ জন করে এবং নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন নতুন করে ভর্তি হয়েছেন।

সিলেটে আগ্নেয়াস্ত্র ও উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে আগ্নেয়াস্ত্র ও উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার
সংগৃহীত ছবি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র ও উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার ৬ নম্বর ঢাকা দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কানিশাইল এলাকার একটি ঝোপ থেকে এসব উদ্ধার করা হয়।

শুক্রবার (১৯ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কানিশাইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ঝোপ তল্লাশি করে একটি দেশীয় ওয়ান শুটার গান, ছয়টি জেল, আটটি নন-ইলেকট্রিক ডেটোনেটর, পাঁচটি সেফটি ফিউজ এবং থানা থেকে লুট হওয়া দুটি টিয়ারশেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরকসামগ্রী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ক্রিকেটার নাঈমকে নির্যাতনের জেরে সিএমপিতে ব্যাপক পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ক্রিকেটার নাঈমকে নির্যাতনের জেরে সিএমপিতে ব্যাপক পরিবর্তন
সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে নির্যাতনের ঘটনায় এবার সিএমপির উপ-কমিশনার আমিরুল ইসলামকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে খুলশি থানার বিতর্কিত ওসি আরিফকেও প্রত্যাহার করা হয়েছিল। এ ঘটনায় সম্পৃক্ত ওসি আরিফের সোর্স সোহেলকে গ্রেপ্তার করা হলেও অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়নি।

বৃহস্পতিবার দিবাগত রাতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে ডিসি আমিরুলকে সিএমপির উত্তর বিভাগ থেকে সরিয়ে ডিসি ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স পদে পদায়ন করা হয়। তার স্থলে হাসান মোস্তফা স্বপন এবং ডিসি দক্ষিণ পদে হাবিবুর রহমান প্রামাণিককে পদায়ন করা হয়েছে। একইদিনে সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে অর্থ ও প্রশাসন এবং কবির আহম্মদ ভূঁইয়াকে অতিরিক্ত কমিশনার ট্রাফিক পদে পদায়ন করা হয়।

সিএমপি কমিশনার হিসেবে হাসান মো. শওকত আলী যোগ দেওয়ার পর থেকে নানা পরিবর্তনের গুঞ্জন ছিল। সেটি বিভিন্ন কারণে থমকে থাকলেও নাঈম ইস্যুতে আবার আলোচনায় আসে এবং পরিবর্তন ত্বরান্বিত হয়। পুরো সপ্তাহটি ছিল সিএমপির ওসি, ডিসি এবং অতিরিক্ত কমিশনার পরিবর্তনের।

গত ১২ জুন দিবাগত রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে চান্দগাঁওয়ের বাসায় ফিরছিলেন নাঈম। পতেঙ্গা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে লালখান বাজার এলাকায় নেমে আরেকটি ফ্লাইওভারে ওঠার কথা ছিল তার। দুই ফ্লাইওভারের মাঝামাঝি এলাকায় পুলিশ তাকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও নির্যাতন করার অভিযোগ উঠে। এ সময় নাঈমকে পাইপ দিয়ে পেটানো হয়েছে বলে দাবি করা হয়।

এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম, সদস্য রাসেল চৌধুরীকে খুলশী থানা থেকে প্রত্যাহার করে সিএমপির লাইনে সংযুক্ত করা হয়। ডিবি পরিচয় দিয়ে নাঈমকে আঘাত করা সোহেলকে সিএমপি কমিশনারের নির্দেশে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। সোহেল ওসি আরিফের সোর্স হিসেবে কাজ করতো বলে কথিত আছে।

এ ঘটনায় নাঈমের ভাই কামরুল হাসান বাদি হয়ে থানায় মামলা করেন। মামলায় এসআই শফিকুল, পুলিশ সদস্য রাসেল ও সোর্স সোহেলকে আসামি করা হয়। অপরদিকে শফিকুল ও রাসেলের বিরুদ্ধে পুলিশে বিভাগীয় মামলা দায়ের হয়েছে।