• ই-পেপার

লাকসাম

সংসদে বসে সরাসরি বাজেট অধিবেশন দেখবেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

আ. লীগ সরকার শিক্ষার নামে প্রহসন করেছে : এমপি দিপু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আ. লীগ সরকার শিক্ষার নামে প্রহসন করেছে : এমপি দিপু
সংগৃহীত ছবি

বিগত সরকার শিক্ষার নামে প্রহসন করেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেছেন, আওয়ামী লীগের আমলে শিক্ষা ব্যবস্থার যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি সরকার কাজ করছে। দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ইউনিয়নের কালাদী এলাকায় বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুল’-এর জমি দান, ভিত্তিপ্রস্তর স্থাপন ও খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বিদ্যালয়ের জমিদাতা  সমাজসেবক বিজয় কুমার মোদী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রুপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

বক্তারা বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে নবনির্মিত খেলার মাঠের উদ্বোধন করেন তিনি।
 

খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা প্রতিনিধি
খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার
সংগৃহীত ছবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) গ্রুপের তিন সদস্যকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, দেশীয় তৈরি একনলা বন্দুক, গুলি, ম্যাগাজিন, নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রেখুংপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন, গুইমারার লক্ষ্যসিপাড়া এলাকার থোয়াইগ্য মারমার ছেলে হ্লাপ্রুসাই মারমা (৩০), কলাপাড়া এলাকার সুমইল্যা চাকমার ছেলে তেজেন্দ্র চাকমা (২৭) এবং একই উপজেলার মানসিপাড়া এলাকার দুর্গ মোহন ত্রিপুরার ছেলে বিশ্ব ত্রিপুরা (২৮)।

পুলিশের দাবি, সেনাবাহিনীর হাতে আটকদের কাছ থেকে বিদেশি একটি পিস্তল, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, তিন রাউন্ড গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি ধারালো চাকু, তিনটি ব্যাগ, এক জোড়া বুট জুতা এবং নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়েছে। 

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ উদ্দিন জানান, আটক তিনজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে সংঘাত বৃদ্ধি ও চাঁদাবাজির কারণে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার খাগড়াছড়ির রামগড় ও দীঘিনালায় পৃথক ঘটনায় ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের দুই সদস্য নিহত হন। এর মধ্যে রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় একজন এবং দীঘিনালায় প্রতিপক্ষের হামলায় আরেকজন নিহত হন। একই সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে একটি একে-৪৭ রাইফেলসহ সংগঠনটির আরো এক সদস্য আটক হয়েছে।

পটুয়াখালীতে বিপুল ইয়াবা-নগদ অর্থসহ আটক ১

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে বিপুল ইয়াবা-নগদ অর্থসহ আটক ১
সংগৃহীত ছবি

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাত হাজার ৫০০ পিস ইয়াবা, নগদ অর্থ এবং এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে লেবুখালী টোল প্লাজা সংলগ্ন এলাকায় চলাচলকারী একটি সন্দেহভাজন যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাসে থাকা এক ব্যক্তির কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৪ হাজার ৪৫ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, উপকূলীয় অঞ্চলকে ব্যবহার করে বিভিন্ন মাদক চক্র দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহের চেষ্টা করে আসছে। এসব চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদারের নে এই ইয়াবার চালান পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযাজব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা। জব্দ মাদকদ্রব্য, নগদ অর্থ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড পটুয়াখালীর অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের প্রত্যন্ত অঞ্চল ও উপকূলীয় এলাকায় মাদক বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ইয়াবার উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

দেবলছড়া সীমান্ত দিয়ে ৭ জনকে ঠেলে দিল বিএসএফ

মাল্টিমিডিয়া প্রতিনিধি, মৌলভীবাজার
দেবলছড়া সীমান্ত দিয়ে ৭ জনকে ঠেলে দিল বিএসএফ
ছবি: কালের কণ্ঠ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের সীমান্ত দিয়ে ৬ নারী ও ১ শিশুকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৪টার দিকে আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্তের বকশিটিলা এলাকা দিয়ে তাদেরকে ঠেলে দেওয়া হয় বলে স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন নিশ্চিত করেছেন। তবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, এদিন ভোরে দেবলছড়া সীমান্ত দিয়ে এক শিশুসহ ৭ নারী বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তারা জানান, ভারতের একটি কারাগারে তারা প্রায় ২৫ দিন আটক ছিলেন। আজ ভোরে চোখবেঁধে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

জহির আহমেদ নামে স্থানীয় এক যুবক বলেন, ‘আমি নিজে তাদেরকে আটক করে আমাদের মেম্বার ও কমলগঞ্জ থানায় জানাই। কিন্তু থানা থেকে আমাকে বলা হয়, তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিতে। পরে মেম্বার এসে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদেরকে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে দেই।’

স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন নিশ্চিত করে বলেন, ‘ভোরে ব্রাজিলের খেলা ছিল। সবাই দোকানে বসে খেলা দেখছিলেন। এ সময় আনসার সদস্যও ছিলেন। তখন হঠাৎ স্থানীয়রা তাদের দেখতে পেয়ে আটক করেন। পরে তারা আমাকে জানালে আমি সেখানে দ্রুত পৌঁছাই। তাদের সঙ্গে আমার কথা হয়। তবে একেকজন একেক রকম বলে, কারো বাড়ি, ঢাকা, গাজীপুর, সাভার—এভাবে তাদের ঠিকানা জানায়। পরে আমি তাদের রেখে চা খেতে আসলে স্থানীয়রা তাদের ছেড়ে দেন। তারা একটি অটোরিকশাযোগে চলে আসে।’

প্রতিবেদক ইউপি সদস্যকে প্রশ্ন করেন টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো দোকানে চা খাইতে আসছি, যারা ছিল তাদের পাশে তারা হয়তো টাকা-পয়সা খেয়ে ছেড়ে দিতে পারে।’

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু জানান, বিষয়টি তিনি জানার আগেই স্থানীয়রা তাদেরকে ছেড়ে দেয়। পুশইনের শিকার নারীরা সবাই বাংলাদেশি এবং তাদের বাড়ি ঢাকার সাভারে বলে জানা গেছে।

কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে দুই-আড়াই বছরের এক শিশুসহ ৭ নারী সীমান্ত দিয়ে প্রবেশ করেছেন বলে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে সংবাদ পাই। তবে পুলিশ খোঁজ নেওয়ার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেন। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘আটকের সঙ্গে সঙ্গে আমাদের জানানো হলে হয়তো আমরা তাদের আটক করতে পারতাম’।

এদিকে, এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদের মুঠোফোনে কল করলে তিনি ফোন ধরেননি।