• ই-পেপার

ঢাকার সড়ক থেকে সরছে অটোরিকশা

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮২

অনলাইন ডেস্ক
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮২
প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট। 

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, গতকাল সোমবার দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে একজন তালিকাভুক্ত ও একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছেন। এ ছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়। 

অন্যদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরো ১০ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে জালিয়াতি ও প্রতারণা মামলায় ২ জন, চুরির মামলায় ২ জন এবং মাদক মামলায় ৬ জন রয়েছে।

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় পুলিশ

অনলাইন ডেস্ক
রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় পুলিশ

ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল ঘিরে হামলার কোনো শঙ্কা নেই। আশুরা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার পুরান ঢাকার হোসাইনী দালানে সংবাদ সম্মেলনে কমিশনার এ কথা বলেন।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, আশুরা উপলক্ষে সকল ধর্মীয় স্থাপনায় ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। বোম্ব ডিসপোজাল ও কেনাইন ইউনিট দিয়ে অনুষ্ঠানস্থল সুইপিং করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল, কেনাইনসহ বিশেষায়িত ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। 

এদিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা পরিদর্শনকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম বলেছেন, আজ ২৩ জুন একটি রাজনৈতিক দলের (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে মহররম মাসও চলছে। বিষয়গুলোকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক
আর্জেন্টিনা-অস্ট্রিয়ার খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর
সংগৃহীত ছবি

রাজধানীর ফকিরাপুলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আরাফাত রহমান শাওন (২০) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) রাত ১১টার দিকে ফকিরাপুল পানির ট্যাংকির সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি ইন্ডিপেন্ডেন্ট (আইইউবি) ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত গাজীপুর টঙ্গী পশ্চিম বড় দেওড়া গ্রামের গাড়ি ব্যবসায়ী মো. লুৎফুর রহমানের ছেলে। তিনি হাতিরঝিল মীরবাগে নিজবাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।

জানা গেছে, সোমবার রাতে বাবার মোটরসাইকেল নিয়ে আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ম্যাচ দেখতে যাচ্ছিলেন। ফকিরাপুল পানির ট্যাংকির সামনে পৌঁছালে এক পথচারী মোটরসাইকেলের সামনে চলে আসেন। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি এবং পথচারী উভয়ই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের বাবা লুৎফর রহমান জানান, সোমবার রাতে আমার মোটরসাইকেল নিয়ে শাওন আর্জেন্টিনার খেলা দেখার উদ্দেশ্যে ওয়ারিতে যাচ্ছিল। তার বন্ধুরাও আরেকটি মোটরসাইকেলে যাচ্ছিল। আনুমানিক সোয়া ১১টার দিকে ফকিরাপুল পানির ট্যাংকির সামনে পৌঁছালে হঠাৎ শাহজাহান (৪৫) নামের এক পথচারী আচমকা শাওনের মোটরসাইকেলের সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে শাওন ও পথচারী উভয়েই গুরুতর আহত হন। পরে দুজনকেই তার বন্ধুরা ও স্থানীয়রা উদ্ধার করে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, ছেলেকে উচ্চশিক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে ভিসার জন্য বেশ কিছু টাকা-পয়সা দেওয়া হয়েছে। আগামী ৩০ জুন ভিসা রেডি হওয়ার কথাও ছিল। তার আগেই ছেলে আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেল।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত জরুরি বিভাগে শাহজাহান চিকিৎসা নিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট মতিঝিল থানা পুলিশ অবগত আছেন।’

রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়, রমনা থানা এলাকা থেকে ২ জন, ধানমন্ডি থানা থেকে ১০ জন, বংশালে ১ জন, খিলক্ষেতে ২ জন, কদমতলীতে ১ জন, মোহাম্মদপুর থানায় ৮ জন, মিরপুর থানায় ১ জন ও তুরাগ থানা থেকে ১ জন গ্রেপ্তার করা হয়। 

ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।