• ই-পেপার

নবায়নযোগ্য জ্বালানির সুবিধা কয়েকটি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ রাখার অভিযোগ

জনকল্যাণমূলক ১১ প্রতিষ্ঠানের অনুদানে আয়কর অব্যাহতি

অনলাইন ডেস্ক
জনকল্যাণমূলক ১১ প্রতিষ্ঠানের অনুদানে আয়কর অব্যাহতি

জনকল্যাণমূলক কার্যক্রমে ব্যক্তি পর্যায়ের অনুদানকে উৎসাহিত করতে ১১ প্রতিষ্ঠানকে জনকল্যাণমূলক হিসেবে স্বীকৃতি দিয়ে আয়কর রেয়াত সুবিধা ঘোষণা করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আয়কর) সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

সম্প্রতি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর অনুকূলে দান বা অনুদান দিলে তিনি আয়কর আইনের বিধান অনুযায়ী কর রেয়াত সুবিধা পাবেন। এ সুবিধা আগামী ১ জুলাই কার্যকর হবে এবং ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

স্বীকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, এএসএইচআইসি, ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সার, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট, আল-মারকাজুল ইসলামী, ডিসএবল্ড চাইল্ড ফাউন্ডেশন, শেরপুর ডায়াবেটিক সমিতি, মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ব্র্যাক, রামকৃষ্ণ ম্যাথ এন্ড রামকৃষ্ণ মিশন, ঢাকা এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।

বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’!

অনলাইন ডেস্ক
বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’!

জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করবে সরকার। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেসিকের ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী, ধাপে ধাপে নবম পে স্কেল বৃদ্ধি করা হবে।

তবে নতুন পে স্কেল বাস্তবায়নের পর সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বাতিল হয়ে যাচ্ছে।

সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা ১০ম থেকে ২০তম গ্রেডে কর্মরতরা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডে কর্মরত চাকরিজীবীরা ১০ শতাংশ বিশেষ সুবিধা পান।

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুলাই থেকে পে-স্কেল বাস্তবায়ন হলে ১০ম ২০তম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে ৩৫ শতাংশ। আর ১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে মূল বেতনের ৪০ শতাংশ। ফলে বাতিল হবে বিশেষ সুবিধা।

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশের পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘দীর্ঘদিন ধরে কোনো পে স্কেল হচ্ছে না অর্থাৎ সরকারি চাকরিজীবীদের কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না। কিন্তু জীবনযাত্রার খরচ বেড়ে গেছে। তাই আমরা অবশ্যই এ দিকটা দেখব।’ 

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী
সংগৃহীত ছবি

গত এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সময়ে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যাও কমে এসেছে বলে দাবি তার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গেল এক সপ্তাহে হামে নিশ্চিত মৃত্যু শূন্যে নেমে এসেছে। সন্দেহজনক রোগীর সংখ্যাও গেল ৫ দিনে পাঁচের নিচে নেমেছে। টিকাদান কর্মসূচিতে সফল না হলে অনেক খারাপ অবস্থা হয়ে যেত।’

আজ সোমবার (১৫ জুন) বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া সব ধরনের পদক্ষেপ ইতিমধ্যে ফলপ্রসূ হয়েছে।

দেশের ইতিহাসে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ ৬৯ হাজার কোটি টাকার রেকর্ড বাজেট বরাদ্দ করা হয়েছে। তবে দেশ তামাক ও মাদকমুক্ত না হলে এই বিশাল বাজেট কোনো উপকারে আসবে না বলে মন্তব্য করেন মন্ত্রী।

মন্ত্রী জানান, দেশে প্রতিবছর তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেন। এ ছাড়া তামাক খাত থেকে সরকার যে পরিমাণ রাজস্ব আয় করে, তার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে হয় তামাকজনিত রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার পেছনে। ফলে তামাকের অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ক্ষতি স্বাস্থ্য খাতকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে।

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করায় সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্য শাখায় স্থানান্তরে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

 

দিল্লি এয়ারপোর্টে হয়রানির পর শ্রীলঙ্কা হয়ে দেশে ফিরলেন জাহেদ উর রহমান

অনলাইন ডেস্ক
দিল্লি এয়ারপোর্টে হয়রানির পর শ্রীলঙ্কা হয়ে দেশে ফিরলেন জাহেদ উর রহমান

দিল্লি এয়ারপোর্টে হয়রানির পর শ্রীলঙ্কা হয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন ডা. জাহেদ উর রহমান। রবিবার (১৪ জুন) বিকেল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাত্রা করেন। এয়ারপোর্টে নামার পরই তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেওয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন।

ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত আচরণ ও জটিলতার কারণে সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

উল্লেখ্য, রবিবার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, একটি সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভারতে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় ডা. জাহেদ উর রহমানের নাম নিরাপত্তাসংক্রান্ত একটি নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) শনাক্ত হয়। এর পরপরই তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য বিমানবন্দরে আটকে রাখা হয়।

সূত্র জানিয়েছে, ঘটনাটি মূলত প্রশাসনিক জটিলতা ও তথ্য হালনাগাদ না হওয়ার কারণে ঘটেছে। জাহেদ উর রহমানের নাম সামাজিক যোগাযোগ মাধ্যম-সংশ্লিষ্ট একটি কালোতালিকা (ব্ল্যাকলিস্ট) থেকে আগেই অপসারণ করা হয়েছিল। তবে সেই তথ্য অভিবাসন বিভাগের ওয়াচলিস্টে যথাসময়ে হালনাগাদ না হওয়ায় তার নাম সেখানে থেকে যায়। ফলে দিল্লি বিমানবন্দরে প্রবেশের সময় স্বয়ংক্রিয় নিরাপত্তা সতর্কবার্তা জারি হয় এবং তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ ও যাচাইয়ের মুখোমুখি হতে হয়।