• ই-পেপার

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

অনলাইন ডেস্ক
এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
সংগৃহীত ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন তিনি। সোমবার (২৯ জুন) এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আহসান হাবিব। ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। এ ছাড়া বিসিএস পরীক্ষায় তিনি তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।

কর্মজীবনে কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন আহসান হাবিব। সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়মসংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন তিনি। অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আহসান হাবিব।

২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। 

সংশ্লিষ্টরা জানান, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রতিটি শিশুকে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে এ সবুজায়ন কার্যক্রম শুরু করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় মোট পাঁচ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং প্রকৃতি সংরক্ষণের মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ কর্মসূচি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিএনসিসির কার্যক্রম যুগোপযোগী করতে বিনিয়োগের ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
বিএনসিসির কার্যক্রম যুগোপযোগী করতে বিনিয়োগের ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী
শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ন্যাশনাল লেভেল স্টার্টআপ সাইন্স প্রোজেক্ট অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : ভিডিও থেকে নেওয়া।

বিএনসিসির কার্যক্রম যুগোপযোগী করতে যথাযথ বিনিয়োগের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (২৯ জুন) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ন্যাশনাল লেভেল স্টার্টআপ সাইন্স প্রোজেক্ট অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এদিন দুপুর ২টার দিকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেন বিএনসিসি ক্যাডেটরা।

পরে প্রধানমন্ত্রী বিএনসিসি ক্যাডেটদের উদ্দেশে বলেন, বিএনসিসি তরুণ প্রজন্মের নেতৃত্বের গুনাবলি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্কুল কলেজ থেকে মৌলিক সামরিক প্রশিক্ষণ ও সমাজ কল্যাণমূলক কার্যক্রমের জন্যই বিএনসিসি প্রতিষ্ঠিত হয়েছে।

জেলা উপজেলা পর্যায়ে বিএনসিসির কার্যক্রম আরো বাড়ানোর লক্ষ্যে সরকার উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, বিএনসিসির প্রশিক্ষণ কাজকে যুগোপযোগী করার জন্য যথাযথ বিনিয়োগ নিশ্চিত করা গেলে এ বাহিনী তরুণ সমাজের নৈতিক বিকাশ, নেতৃত্বের গুনাবলী এবং দেশপ্রেমে মানুষকে জাগ্রত করতে অনন্য ভূমিকা রাখতে সক্ষম হবে।

কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড, সতর্ক থাকার অনুরোধ

অনলাইন ডেস্ক
কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড, সতর্ক থাকার অনুরোধ

দৈনিক কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড তৈরি করে একটি কুচক্রী মহল বিভিন্ন বিষয়ে গুজব ও অপতৎপরতা চালাচ্ছে। তাদের তৈরি করা ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমন ভুয়া ফটো কার্ডের সঙ্গে কালের কণ্ঠের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এ ব্যাপারে পাঠকদের সতর্ক থাকতে অনুরোধ জানাচ্ছে কালের কণ্ঠ কর্তৃপক্ষ।

সঠিক তথ্য পেতে কালের কণ্ঠের ভেরিফায়েড ফেসবুক পেইজ এবং ওয়েবসাইট অনুসরণের আহ্বান জানানো হচ্ছে।