ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন) বিকেলে খুলনা শহরের মডার্ন ফার্নিচার মোড় এলাকায় বসুন্ধরা শুভসংঘ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।
গত ২০ জুন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিপুল কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম আবুমুসা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদের সুমন।
নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন দৈনিক কালের কণ্ঠ খুলনা ব্যুরোপ্রধান এইচ এম আলাউদ্দিন, দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের খুলনা ব্যুরোপ্রধান শামসুজ্জামান শাহীন, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিল্টন এবং মাছরাঙা টেলিভিশনের খুলনা ব্যুরোপ্রধান মোস্তফা জামান পপলু।
কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সহসভাপতি দয়াল কৃষ্ণ সানা, কাজী মাহবুবুর রহমান, মনিরা পারভীন, মনোহর রাহা, মো. মোস্তাফিজুর রহমান, মো. রফিকুল ইসলাম, শেখ রিফাত রহমান, অরবিন্দ মণ্ডল; যুগ্ম সাধারণ সম্পাদক সনৎ ঘরামী, আন্দোলন ভদ্র, মিঠুন দেবনাথ, পলাশ দাশ, মোহাইমিনুল ইসলাম; সহ-সাংগঠনিক সম্পাদক তমা দাস; অর্থ সম্পাদক বাধন দাশ প্রীতম; দপ্তর সম্পাদক রুদ্র দাশ; প্রচার সম্পাদক জাহিদুল কবির; সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কিংকর মণ্ডল; স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ডা. অনির্বাণ দেবনাথ; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রীতম দাশ; নারী ও শিশু বিষয়ক সম্পাদক অজান্তা বালা; আপ্যায়ন বিষয়ক সম্পাদক রুদ্র সাহা মুগ্ধ; সমাজকল্যাণ সম্পাদক সেঁজুতি পাল এবং কার্যকরী সদস্য মৌ বড়াল, পিয়া মণ্ডল, ফাহমিদা ফারিন, অতনু চক্রবর্তী, দিপু মণ্ডল ও কার্তিক রুদ্র দাশ।
পরিচিতি সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার উপদেষ্টাবৃন্দ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ ছাড়াও সূচনা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ডলি গুপ্তা এবং শিক্ষক তাহমিনা খাতুন উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ মানুষের সচেতনতা, দায়িত্বশীল আচরণ ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিস মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর তারা গুরুত্বারোপ করেন।
বক্তারা বসুন্ধরা শুভসংঘের সদস্যদের নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং সামাজিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে খুলনায় সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরো জোরদার করা হবে।
সভা শেষে সদস্যরা সমাজের মানুষের পাশে থেকে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।






