• ই-পেপার

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি!

কুরাসাওকে হারিয়েও আতঙ্কে কিমিচ-হাভার্টজরা

ক্রীড়া ডেস্ক
কুরাসাওকে হারিয়েও আতঙ্কে কিমিচ-হাভার্টজরা
সংগৃহীত ছবি

জমে উঠেছে ফিফা বিশ্বকাপের ম্যাচগুলো। বড় কোন অঘটনের শিকার হলে বড় দলগুলোকে মাঝারি সারির দেশের কাছে খোয়াতে হচ্ছে পয়েন্ট। তবে ব্যতিক্রম প্রথম ম্যাচে খেলতে নামা জার্মানি। নবাগত কুরাসাওকে ৭ গোল দিয়েও স্বস্তি নেই কিমিচ-হাভার্টজরা। অনুশীলন ক্যাম্পে সাপ আতঙ্গে ভুগছে দলটি।

গত রবিবার কুরাসাওকে বড় ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে ছিল ‘ডাই ম্যানশ্যাফট’রা। এরপরে আইভেরিকোস্টে বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে নিজেদের অনুশীলনে ঝালিয়ে নিতে নর্থ ক্যারোলিনার ডব্লিউ ডেনি স্প্রি সকার স্টেডিয়ামে অনুশীলনে করছিলো। এমন সময় মাঠে দেখা যায় বিষধর সাপ। তার পর থেকে কিছুটা আতঙ্কে রয়েছেন বিশ্বের প্রথম সারির ফুটবলারেরা।  

এ নিয়ে জার্মান অধিনায়ক অধিনায়ক কিমিচ বলেছেন,  অনুশীলনের সময় আমরা একটা সাপ দেখতে পাই। আমাদের বলা হয়েছিল, সাপটা বিষাক্ত। কাউকে ছোবল মারলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে। ব্যাপারটা খুব মারাত্মক না হলেও বিপজ্জনক তো বটেই। আমরা জার্মানিতে বেশ নিশ্চিন্তে অনুশীলন করি। ওখানে এমন বিপজ্জনক প্রাণী নেই। 

বিশ্বকাপে সাপের উপদ্রব এই প্রথম নয়। এর আগে সুইৎজ়ারল্যান্ড, নরওয়ের অনুশীলন ক্যাম্পে সাপ দেখা গিয়েছে। আমেরিকার যে সব জায়গায় জার্মানি, সুইজারল্যান্ড, নরওয়ে ঘাঁটি গেড়েছে। সেই জায়গাগুলিতে বিভিন্ন রকম সাপ রয়েছে। কয়েকটি বিষধর প্রজাতির সাপও রয়েছে। বিশেষ করে উত্তর ক্যারোলিনার গ্রিনসবরো এলাকায় সাপের দেখা হামেশাই পাওয়া যায়। 

স্থানীয় প্রশাসনও সাপের উপদ্রবের কথা মেনে নিয়েছেন। বিশ্বকাপ খেলতে আসা দলগুলিকে সতর্ক করে বলা হয়েছে, সাপ দেখলে সাথে সাথে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে।

ফ্রান্সের কিংবদন্তি জিদানের ছেলে কেন আলজেরিয়া দলে

ক্রীড়া ডেস্ক
ফ্রান্সের কিংবদন্তি জিদানের ছেলে কেন আলজেরিয়া দলে
সংগৃহীত ছবি

বিশ্ব ফুটবলের ইতিহাসে কিংবদন্তি জিনেদিন জিদান। ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই তারকার ফুটবল নৈপুণ্য আজও সমর্থকদের মনে গেঁথে। তবে এবারের বিশ্বকাপে আলোচনায় তার ছেলে লুকা জিদান। ২৮ বছর বয়সি এই গোলকিপার ফ্রান্স নয়, খেলেন আলজেরিয়ার হয়ে। আর্জেন্টিনার বিরুদ্ধেও তেকাঠি সামলেছেন তিনি।

ফ্রান্সে জন্ম ও বেড়ে ওঠা লুকা এবার খেলছেন আলজেরিয়ার হয়ে। ফরাসি বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা থাকলেও তিনি বেছে নিয়েছেন তার পূর্বপুরুষদের দেশকে। কারণ, জিদান পরিবারের শিকড় আলজেরিয়ায়। জিদানের বাবা-মা আলজেরিয়ার কাবাইল অঞ্চল থেকে ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন। নতুন দেশে বসবাস করলেও তারা নিজেদের সংস্কৃতি ও পরিচয় কখনও ভুলে যাননি।

ছোটবেলা থেকেই দাদু-ঠাকুমার কাছে আলজেরিয়ার গল্প শুনে বড় হয়েছেন লুকা। সেখান থেকেই পরিবারের শিকড়ের সঙ্গে গভীর সম্পর্ক অনুভব করেন। সেই কারণেই আলজেরিয়ার জার্সি পরার সিদ্ধান্ত। লুকার মতে, আলজেরিয়ার জার্সিতে খেলা কেবল ফুটবল নয়, পূর্বপুরুষদের প্রতিও সম্মান জানানো।

আরেকটি বিষয়ও বিশ্বকাপে সবার নজর কাড়ছে। লুকার মুখে কালো ফেস মাস্ক। চলতি বছরের এপ্রিলে একটি ম্যাচে ভয়াবহ সংঘর্ষে তার চোয়াল ও থুতনির হাড় ভেঙে যায়। মাথাতেও গুরুতর আঘাত পান। এরপর অস্ত্রোপচার ও দীর্ঘ রিহ্যাব প্রক্রিয়ার মধ্য দিয়ে মাঠে ফেরেন। 

এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে লুকার মুখে মাস্ক। এতে আঘাত লাগার আশঙ্কা কমে। মুখকেও রক্ষা করে। যদিও বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথম ম্যাচের অভিজ্ঞতা সুখকর হয়নি। তিন গোল হজম করতে হয়েছে তার। 

ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়ক হৃদয়

ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়ক হৃদয়
ছবি : মীর ফরিদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে পাওয়া চোটের কারণে আজকের ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার বদলে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা

ক্রীড়া ডেস্ক
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা
ছবি : মীর ফরিদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে পাওয়া চোটের কারণে আজকের ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার বদলে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

এদিকে জাতীয় দলের জার্সিতে আজ অভিষেক হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফারের। এদিকে লিটন না থাকায় আজ উইকেটের পেছনে থাকবেন পারভেজ হোসেন।

বাংলাদেশ দল

সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন (উইকেটকিপার), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, মেহেদী হাসান, আব্দুল গাফফার, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।