• ই-পেপার

প্রথম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কার কোথায় অবস্থান

বোস্টন মাতিয়ে রেখেছে স্কটিশ ‘টার্টান আর্মি’

ক্রীড়া ডেস্ক
বোস্টন মাতিয়ে রেখেছে স্কটিশ ‘টার্টান আর্মি’
ছবি : মালায়ামেইল

দীর্ঘ ৩০ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ডের ঐতিহাসিক প্রত্যাবর্তনে বোস্টন শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে টার্টান আর্মি। প্রায় ৪০ থেকে ৫০ হাজার স্কটিশ সমর্থক ম্যাসাচুসেটসে এসে জড়ো হয়েছেন। ঐতিহ্যবাহী পোশাক ও বাঁশি বাজিয়ে পুরো বোস্টন মাতিয়ে রেখেছেন তারা।

প্রথম ম্যাচে হাইতির বিপক্ষে ১-০ গোলে ঐতিহাসিক জয়ে স্কটিশ সমর্থক বোস্টনের ঐতিহ্যবাহী বেসবল স্টেডিয়াম ফেনওয়ে পার্ক অভিমুখে বিশাল বিজয় র‍্যালি করেন। সেখানে তারা তাদের জাতীয় সংগীত ‘ফ্লাওয়ার অব স্কটল্যান্ড’ গাইতে থাকেন। সেই সঙ্গে বারগুলোতে সমর্থকদের উপচে পড়া ভিড়ে অতিরিক্ত বিয়ার পানে স্টক শেষ করে ফেলেন সমর্থকরা।

স্কটিশদের এই শান্তিপূর্ণ এবং আনন্দঘন উদযাপন বোস্টনের স্থানীয় বাসিন্দাদের দারুণভাবে মুগ্ধ করেছে। শহরের অর্থনীতিতে বড় অবদান রাখার পাশাপাশি তাদের ইতিবাচক ও বন্ধুসুলভ আচরণ বোস্টনবাসীর মন জয় করে নিয়েছেন তারা।

এতে বোস্টনের নর্থ এন্ডের ৫৪ বছর বয়সী বাসিন্দা কারা ডি বেনেদেত্তো বলেন, আরে, ওরা তো অসাধারণ। ওদেরকে শহরটা উপভোগ করতে দেখে আমার খুব ভালো লেগেছে’।

এটা বোস্টনের প্রতি আমাদের ভালোবাসাটা যেন নতুন করে জাগিয়ে তুলেছে বলে যোগ করেন তিনি। 

আগামী শুক্রবার মরক্কোর বিপক্ষে স্কটল্যান্ডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্কটিশরা। সেইদিনই সমর্থকদের উপচে পড়া ভিড়ের সম্ভাবনা রয়েছে।

কানাডায় খেলতে পারবেন না বিশ্বকাপের আগে গ্রেপ্তার হওয়া আইভরি কোস্টের স্ট্রাইকার

ক্রীড়া ডেস্ক
কানাডায় খেলতে পারবেন না বিশ্বকাপের আগে গ্রেপ্তার হওয়া আইভরি কোস্টের স্ট্রাইকার
কানাডায় ওয়াহিকে বিশ্বকাপ খেলার অনুমতি দেয়নি দেশটির সরকার। ছবি : রয়টার্স

জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছে আইভরি কোস্ট। তবে ইকুয়েডরের বিপক্ষে জয়ের সুখস্মৃতি উপভোগ করার মাঝেই দুঃসংবাদ শুনতে হয়েছে তাদের। দলের স্ট্রাইকার এলি ওয়াহিকে জার্মানির বিপক্ষে পাচ্ছে না তারা। ম্যাচে তার একটি শট বারে না লাগলে গোলও পেতেন ওয়াহি।

ওয়াহিকে না পাওয়ার কারণ কোনো চোট নয়, তাকে কানাডায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটির সরকার। অগত্যা ২৩ বছর বয়সী ফরোয়ার্ডকে রেখেই ম্যাচের ভেন্যুর শহর টরেন্টোয় পৌঁছেছে কানাডা দল। আগামী ২১ জুন ম্যাচটি হবে।

কি কারণে ওয়াহিকে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে তার পুরনো ঘটনা নতুন করে সামনে এসেছে। বিশ্বকাপ শুরুর আগে গ্রেপ্তার হয়েছিলেন ওয়াহি। লিগ আঁ’তে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন নিসের ফরোয়ার্ড। সেই ঘটনাটি এবার সামনে এসেছে। সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ বিষয়টি সামনে এনেছে।

দ্য অ্যাথলেটিক তাদের প্রতিবেদনে জানিয়েছে, ম্যাচ গড়াপেটার অভিযোগে বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগে গ্রেপ্তার হয়েছিলেন ওয়াহি। গত ১৮ মে মেটজের বিপক্ষে ইচ্ছাকৃতভাবে ট্যাকল করে হলুদ কার্ড দেখেছিলেন নিসের ফরোয়ার্ড। পরে রেলিগেশন ম্যাচে কার্ডের নিষেধাজ্ঞার কারণে সাঁ এতিয়েনের বিপক্ষে খেলতে পারেননি তিনি। তাতে সন্দেহ হয় ম্যাচ ফিক্সিং, আর্থিক লেনদেন জড়িত আছেন তিনি।

সেই অভিযোগে ওয়াহিকে ২৯ মে গ্রেপ্তার করে পুলিশ। পরে অবশ্য জিজ্ঞাসাবাদের পর ছাড়া পান। অন্যথা, বিশ্বকাপে অংশ নিতে পারতে না তিনি। ছাড়া পেলেও তার বিরুদ্ধে তদন্ত করছে ফ্রান্স পুলিশ।

তবে যুক্তরাষ্ট্রে পারলেও এবার কানাডায় বিশ্বকাপের ম্যাচ খেলতে পারছেন না ওয়াহি। কানাডায় ঢুকতে না পারা বিশ্বকাপের দ্বিতীয় খেলোয়াড় তিনি। তার আগে নিষেধাজ্ঞা পেয়েছেন ঘানার মিডফিল্ডার থমাস পার্টি। আর্সেনালের সাবেক খেলোয়াড়কে প্রবেশের অনুমতি দেয়নি কানাডার সরকার। তার বিরুদ্ধে ৪ জন নারী সবমিলিয়ে ৭টি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগ করেছেন।

অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত আর্জেন্টাইন তারকা

ক্রীড়া ডেস্ক
অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত আর্জেন্টাইন তারকা

সম্পূর্ণ ফিট হয়ে আর্জেন্টিনা হয়ে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত লিয়ান্দ্রো পারেদেস । সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে কিছুটা শঙ্কা তৈরি হলেও, তিনি দলের মেডিকেল ছাড়পত্র পেয়ে অনুশীলনে ফিরেছেন। মাঠে নামার জন্য তৈরি আছেন বলে জানা গেছে।

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বড় জয়ের পর খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন কোচ স্কালোনি। গেল বুধবার বিশ্রাম শেষে যুক্তরাষ্ট্রের কানসাসের কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টার অনুশীলনে ফেরেন আর্জেন্টিনা দল।

ওয়ার্ম-আপ অনুশীলনে অনুশীলনে দলের সাথে আলাদাভাবে অনুশীলনে করেন। আগামী সোমবার ডালাসে গ্রুপ পর্বের ইউরোপীয় দলটির বিপক্ষে নিজেকে প্রমানে প্রস্তুত দেখা যায়। আত্মবিশ্বাস নিয়ে অনুশীলন চালিয়ে যেতে দেখা যায়।

তবে সব কিছু নির্ভর করছে ম্যাচের আগে মেডিক্যাল টেস্টে পুরোপুরি ফিটের ছাড়পত্রের ওপর। 

অস্ট্রেলিয়া ম্যাচে তারকা স্ট্রাইকারকে পাওয়ার আশা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়া ম্যাচে তারকা স্ট্রাইকারকে পাওয়ার আশা যুক্তরাষ্ট্রের
ছবি : গ্রেটিইমেজ

কাফ ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ফিট হয়ে উঠবেন তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ান পুলিসিক বলে আশা করছে যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচের প্রথমার্ধেই বাম পায়ের কাফ মাসলে চোটের কারণে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল এই ফরোয়ার্ডকে। আগামী শুক্রবার গ্রুপ ‘ডি’তে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। 

গেল বুধবার মার্কিন অনুশীলন ক্যাম্পে দলের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, পুলিসিককে এখনো প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে। দলের সঙ্গে জিমে এবং মাঠে আলাদা অনুশীলন করছে। সেই সঙ্গে ইনজুরি থেকে দ্রুত সুস্থ হতে বিশেষ অনুশীলন সেশন নেওয়া হচ্ছে।

সতীর্থ ব্রেন্ডেন অ্যারনসন সাংবাদিকদের বলেন, ‘আমরা সত্যিই আশা করছি ক্রিশ্চিয়ান আগামী ম্যাচে মাঠে ফিরবে।’

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে প্যারাগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করার ম্যাচে সহ-আয়োজকের হয়ে  প্রথমার্ধে দুর্দান্ত খেলেছেন পুলিসিক। তিনি দুজন ডিফেন্ডারকে পরাস্ত করে একটি আত্মঘাতী গোলে অবদান রাখেন। ফোলারিন বালোগুনকে গোল করতে সহায়তা করেন। ইনজুরির কারণে বিরতির সময় তাকে বদলি করা হয়।