• ই-পেপার

তীব্র গরমে বিশেষ ব্যবস্থায় আর্জেন্টিনার অনুশীলন

আশা জাগিয়ে হারলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
আশা জাগিয়ে হারলো বাংলাদেশ
ছবি : এপি

সিরিজে টিকে থাকতে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এমন ম্যাচে বাংলাদেশকে আগে বোলিংয়ে পাঠিয়ে রীতিমতো তান্ডব চালিয়েছে টাইগারদের ১৯৭ রানের লক্ষ্য দেয় অজিরা। জবাবে ব্যাট করতে নেমে সাইফ, ইমন এবং হৃদয়ের লড়াকু ইনিংসে আশা জাগিয়ে হারলো বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৯ রানে থেমে যায় টাইগাররা। হার ৪ উইকেটে।

চট্টগ্রামে টস জিতে ব্যাট করতে নামা অজিরা ৫ উইকেটে তুলেছে ১৯৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করেছেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। তিন ওভারে স্কোর বোর্ডে ৪২ রান তুলেছেন দুই ওপেনার। 

ম্যাচে প্রথম ওভারে বল হাতে নিয়েই তামিমের উইকেট তুলে নিয়েছেন ম্যাট রেনশ। আউটের আগে ১৫ বলে ৩০ রানের ইনিংস খেলেন তামিম।

পাওয়ার প্লেতে ১ উইকেট ৭২ রান তুলেছেন টাইগাররা। ওপেনার সাইফের সঙ্গে ব্যাট করছেন সৌম্য সরকার। ১৩ বলে ২১ রানে সাইফ এবং ৮ বলে ১৫ রানে ব্যাট করছেন সৌম্য। 

বিস্তারিত আসছে...

ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে মরক্কোর তারকা ফুটবলারকে

ক্রীড়া ডেস্ক
ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে মরক্কোর তারকা ফুটবলারকে

২৪ বছর বয়সী তরুণীকে ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বলে রায় দিয়েছেন ফরাসি আদালত। শুক্রবার (১৯ জুন) ফরাসি আপিল বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়,  ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হাকিমিকে বিচারের মুখোমুখি করার আদেশ দেন নিম্ন আদালত।  এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে হাকিমির আইনি দল। আপিল খারিজ করে বিচার শুরুর আদেশ বহাল রাখল আপিল বিভাগ।

 এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হওয়া ২৪ বছর বয়সী তরুণী অভিযোগ করেন যে, হাকিমি তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে তার সম্মতি ছাড়াই শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেছেন।

প্যারিস সেন্ট-জার্মেইয়  এবং মরক্কো জাতীয় দলের অধিনায়ক বর্তমানে বিশ্বকাপে মরক্কোর হয়ে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন। আজ স্থানীয় সময় সন্ধ্যায় স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে তার দল। তার আগে পেল হাকিমি পেলেন একটি খারাপ সংবাদ। 

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফাতে অভিযোগ ইরানের

ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফাতে অভিযোগ ইরানের
ইরান জাতীয় ফুটবল দল। ছবি : সংগৃহীত

যুদ্ধের মাঝেও বিশ্বকাপে অংশ নিয়েছে ইরান। খেলছে যুদ্ধ করা দেশ যুক্তরাষ্ট্রের মাটিতে। এতে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে ইরান জাতীয় দল। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার আগে আরো একটি বাধার সম্মুখীন হয়েছে টিম মেলিরা। এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

ফেডারেশনের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। 

ক্রীড়া সংবাদমাধ্যম ডেইলি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের দুইদিন আগে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে ঘাঁটি গাড়তে চেয়েছিল ইরান। খেলার শেষে বিশ্রাম নিয়ে দেশ ত্যাগের পরিকল্পনা করেছিল ইরান। তবে ইরানের এই আবেদন প্রত্যাখ্যান করেছে মার্কিন কর্তৃপক্ষ।

তাতে খেলার একদিন আগে পৌঁছাতে পারবে এবং খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের শহর ছেড়ে চলে যেতে হবে টিম মেল্লিদের।

তেহরানের কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া শর্তগুলো দলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। যা বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সমতার নীতির পরিপন্থী। এর ফলে আমাদের দলের কারিগরি ও কোচিং স্টাফদের পূর্বপরিকল্পিত রণকৌশল ও প্রস্তুতিমূলক পরিকল্পনা বাস্তবায়নে মারাত্মক ব্যাঘাত ঘটছে।

তাই ইরানি ফুটবল ফেডারেশন ফিফার জবাবের অপেক্ষায় রয়েছে। সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হবে বলে আশা করছেন ইরানি কর্মকর্তারা।

স্কটিশ ফুটবলপ্রেমীদের পানীয় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে বোস্টনের পাবগুলো

ক্রীড়া ডেস্ক
স্কটিশ ফুটবলপ্রেমীদের পানীয় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে বোস্টনের পাবগুলো
বোস্টনের পাবে স্কটিশ সমর্থকদের লাইন। ছবি : সংগৃহীত

১৯৯৮ সালের পর এবার বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে স্কটল্যান্ড। প্রথম ম্যাচে হাইতির বিপক্ষে জয়ে আত্মহারা স্কটিশ ফুটবলপ্রেমীরা। জয়ের খুশি উদযাপনে পাবগুলোতে ভিড় জমাচ্ছেন তাঁরা। যুক্তরাষ্ট্রের বোস্টনে পাব মালিকরা স্কটিশদের পানীয় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন।

স্কটল্যান্ডকে সমর্থন জানাতে প্রায় ১০ হাজার স্কটিশ ফুটবলপ্রেমী এসেছে বোস্টনে। ২৮ বছর পর বিশ্বকাপে দেশ, ৩৬ বছর পর বিশ্বকাপে জয়। উচ্ছ্বাস বাঁধ মানছে স্কটিশ সমর্থকদের। জাতীয় পতাকা ও সংগীত গেয়ে র‌্যালি করেছে শহরটিতে। তাঁদের এই উচ্ছ্বাসে বোস্টনের বাসিন্দাদের একাংশ বিস্মিত হলেও খুশি পাব মালিকেরা। 

বোস্টনের একটি জনপ্রিয় পাবের জেনারেল ম্যানেজার বিলি ডিকেইন বলেছেন, ৩০ বছরের বেশি ব্যবসা করছি। এমন পরিস্থিতি কখনো হয়নি। মরক্কোর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে স্কটল্যান্ড দল বোস্টনে আসার পর থেকে বিয়ারের চাহিদা বেড়ে গিয়েছে। আপাতত পরিস্থিতি সামলানো গিয়েছে। এক সপ্তাহের মজুত চার দিনেই প্রায় শেষ। প্রস্তুতকারী সংস্থাগুলো জরুরি ভিত্তিতে পানীয় সরবরাহ না করলে সপ্তাহের শেষে পানীয় সঙ্কট দেখা দিতে পারে।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, স্কটিশেরা সাধারণত পাবগুলোতে ভিড় করছেন। বোস্টনের গরমে তৃষ্ণা মেটানোর জন্য তাঁদের পছন্দ বিয়ার। বিশ্বকাপের প্রথম সপ্তাহেই বোস্টনে বিয়ারের চাহিদা তুঙ্গে। পাবগুলোতে মজুত বিয়ার নেই বললেই চলে। চাহিদা দেখে জরুরি ভিত্তিতে প্রস্তুতকারী সংস্থাগুলোকে বিয়ার সরবরাহের অনুরোধ করেছেন পাব মালিকেরা। চাহিদা এতটাই বেড়েছে বোতলের পাশাপাশি প্রচুর ক্যানও চলছে। বিশ্বকাপের সুবাদে হঠাৎ ব্যবসায় বৃদ্ধিতে খুশি পাব মালিকেরা।

একটি বিয়ার উৎপাদক সংস্থা জানিয়েছে, ৪ জুলাই থেকে বোস্টনে চার দিনের ছুটি থাকে। প্রতি বছর এই সময় বিয়ারের চাহিদা যা থাকে, তার চারগুণেরও বেশি বিয়ার বিক্রি হয়েছে সপ্তাহের প্রথম চার দিনে। চাহিদা সামাল দিতে উৎপাদন বাড়িয়েছে তারা। সপ্তাহের প্রথম চার দিনে ৪০০০ পিন্ট বিয়ার বিক্রি হয়েছে তাদের। উৎপাদন বাড়িয়েও ফুটবলপ্রেমীদের চাহিদা মেটানোর ব্যাপারে নিশ্চিত নয় সংস্থাটি। মনে করা হচ্ছে, দ্বিতীয় ম্যাচেও স্কটল্যান্ড জিতলে চাহিদা আরো বাড়বে। যদিও ব্যবসা বাড়ায় তারা বেজায় খুশি।