• ই-পেপার

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় মরক্কোর

ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় স্কটল্যান্ড

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় স্কটল্যান্ড
ছবি : রয়টার্স

মরক্কোর বিপক্ষে ১-০ গোলে হারের পরও বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার আশা ছাড়ছে না স্কটল্যান্ড। দলের অধিনায়ক জন ম্যাকগিন বিশ্বাস করেন, ব্রাজিলের বিপক্ষে ইতিবাচক ফল এনে ইতিহাস গড়তে পারে তার দল।

শনিবার বোস্টনের জিলেট স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। সেই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ফলে দুই ম্যাচ শেষে মরক্কোর পয়েন্ট দাঁড়িয়েছে চার, আর স্কটল্যান্ডের তিন। এদিকে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিলেন পয়েন্টও চার। 

প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল স্টিভ ক্লার্কের দল। তবে মরক্কোর কাছে হেরে এখন নকআউট নিশ্চিত করতে শেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ভালো ফলের বিকল্প নেই।

ম্যাচ শেষে ম্যাকগিন বলেন, ‘আজ আমরা দেখিয়েছি বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। ব্রাজিল ভিন্ন ধরনের দল, তাদের খেলার ধরন আলাদা, কিন্তু তারা যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। আমাদের সেরাটা দিতে হবে।’

মরক্কোর বিপক্ষে গোল হজম করেও লড়াই চালিয়ে যায় স্কটল্যান্ড। ফিফা র‍্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে থাকা মরক্কোর বিপক্ষে শেষ পর্যন্ত চাপ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা।

ম্যাকগিন বলেন, ‘আমরা হয়তো সবসময় শীর্ষ দলগুলোর মতো মানসম্পন্ন নই, কিন্তু আমাদের লড়াই করার মানসিকতা এবং চরিত্র আছে। আমরা কখনো হাল ছাড়ি না।’

বিশ্বকাপে এটি স্কটল্যান্ডের নবম অংশগ্রহণ। কিন্তু এখন পর্যন্ত কোনো বড় টুর্নামেন্টেই তারা গ্রুপ পর্ব পেরোতে পারেনি। এবার সেই ইতিহাস বদলানোর স্বপ্ন দেখছে দলটি।

কোচ স্টিভ ক্লার্কও আশাবাদী। তিনি বলেন, ‘এই দলটি বছরের পর বছর ধরে নিজেদের দৃঢ়তা দেখিয়েছে। ছেলেরা হতাশ, কিন্তু আমাদের সামনে এখনো একটি সুযোগ আছে। আমরা এমন কিছু করতে চাই, যা কোনো স্কটিশ দল আগে করতে পারেনি।’

আগামী বৃহস্পতিবার মায়ামিতে ব্রাজিলের মুখোমুখি হবে স্কটল্যান্ড। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জয় বা ইতিবাচক ফল পেলেই ইতিহাসের নতুন অধ্যায় রচনা করতে পারে স্কটিশরা। 

বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে হাইতির বিদায়

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে হাইতির বিদায়
ছবি : রয়টার্স

এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে বাদ পড়লো হাইতি। আজ ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলে হারের পর তাদের বিদায় নিশ্চিত হয়েছে।

‘সি’ গ্রুপে ব্রাজিলের কাছে হারার আগে স্কটল্যান্ডের কাছে ১–০ গোলে হেরেছিল দেশটি।

এতে গ্রুপের পয়েন্ট টেবিলে ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট সমান ৪ করে ও স্কটল্যান্ডের পয়েন্ট ৩। স্কটিশদের কাছে ইতমধ্যে হারায় হাইতি গ্রুপপর্বের শেষ ম্যাচে জিতলেও শীর্ষ তিনে ওঠার সুযোগ নেই।

মরোক্কোর রেকর্ড ভেঙে এবারের বিশ্বকাপের দ্রুততম গোল প্যারাগুয়ের

ক্রীড়া ডেস্ক
মরোক্কোর রেকর্ড ভেঙে এবারের বিশ্বকাপের দ্রুততম গোল প্যারাগুয়ের
ছবি : রয়টার্স

ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে খেলা শুরু হওয়ার মাত্র ৭১ সেকেন্ডের মধ্যে লিড নেয় আফ্রিকার দেশ মরক্কো। কয়েক ঘণ্টার জন্য এবারের বিশ্বকাপের দ্রুততম গোল ছিল এটি। সকালেই সে রেকর্ড নিজেদের করে নিয়েছে প্যারাগুয়ে। 

তুর্কির বিপক্ষে মাত্র ৬৫ সেকেন্ডে প্যারাগুয়ের মাতিয়াস গালারজা গোল করেন। এই গোলেই এবারের আসরের দ্রুততম গোলের রেকর্ড ভাঙলেন তিনি। 

এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর হয়ে ৭১ সেকেন্ডে গোলটি করেছিলেন ইসমায়েল সাইবারি। 


 

হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব

ক্রীড়া ডেস্ক
হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব
ছবি : রয়টার্স

স্কোরটা আরেকটু বড় হতে পারত এই আফসোস টা করতেই পারে ব্রাজিল ভক্তরা। তবে যা হয়েছে তাই বা কম কিসে। অবশেষে জয়ের ধারায় ফিরল সেলেসাওরা। দেখা গেল সেই পরিচিত সাম্বা নৃত্য।

এদিকে একাদশে জায়গা পেয়েই সুযোগের সদ্ব্যবহার করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ম্যাথেউস কুনহা। একবার নয়, দুইবার। তার দুটি গোলই অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। অ্যাসিস্ট করে অবশ্য মন ভরেনি ভিনিসিয়ুসের। যোগ করা সময়ে গোল করে দলকে তৃতীয় লিড এনে দিয়েছেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার।

পরে কুনহার জোড়া এবং ভিনিসিয়ুসের গোলে বিরতিতে যায় ব্রাজিল। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে আর গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। 

বিস্তারিত আসছে...