• ই-পেপার

রিয়াদ মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

মুদ্রাবাজার

মুদ্রাবাজার

এভারেস্টজয়ী কর্মকর্তা নিম্নিকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
এভারেস্টজয়ী কর্মকর্তা নিম্নিকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট জয় করে দেশের জন্য গৌরব বয়ে আনা প্রিন্সিপাল অফিসার ও পর্বতারোহী নুরুননাহার নিম্নিকে সংবর্ধনা দিয়েছে পূবালী ব্যাংক। নেপালের হিমলুং হিমাল পর্বতশৃঙ্গ অভিযান ও এভারেস্ট অভিযানে পৃষ্ঠপোষক ছিল পূবালী ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয় মিলনায়তনে আয়োজিত ‘শিখর জয়ীর সম্মানে’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী। এ সময় প্রধান কার্যালয়ে কর্মরত উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, আহমেদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল শাখার প্রধান সুলতানা সরিফুন নাহার, ব্যাংকের নির্বাহীরা, নারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাঁর হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।

 

বাংলাদেশ ব্যাংকের পুরস্কার পেলেন চট্টগ্রামের ৩ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বাংলাদেশ ব্যাংকের পুরস্কার পেলেন চট্টগ্রামের ৩ কর্মকর্তা

কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা, সৃজনশীলতা এবং অসামান্য কাজের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ‘বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠিত হয়। সেখানে মনোনীত কর্মকর্তাদের হাতে মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এবারের পুরস্কারে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা গৌরবময় অর্জন লাভ করেছেন। তাঁরা হলেন চট্টগ্রাম অফিসের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন, অতিরিক্ত পরিচালক মো. রেজাউল করিম এবং যুগ্ম পরিচালক মো. জোবাইর হোসেন। জানা গেছে, ২০২২ সালের কর্মদক্ষতা, নীতিমালা ও পারফরম্যান্সের ওপর ভিত্তি করে কঠোর প্রশাসনিক মূল্যায়ন ও চূড়ান্ত যাচাই-বাছাই শেষে এবারের পুরস্কারের জন্য ৯টি দল বা টিমে বিভক্ত করে মোট ৩৬ জন কর্মকর্তাকে মনোনীত করা হয়।