• ই-পেপার

নৌবাহিনীর ব্যবস্থাপনায় উদযাপন হলো বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস

দুই মামলায় মমতাজের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
দুই মামলায় মমতাজের জামিন স্থগিত

জুলাই গণ-আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার দুই মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। গতকাল সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনে সেই জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত। আশুলিয়া থানার একটি হত্যা মামলা, একটি হত্যাচেষ্টা মামলা এবং মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় গত ১৫ জুন হাইকোর্ট মমতাজ বেগমকে অন্তর্বর্তী জামিন দেন।

 

 

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদের মৃত্যু

রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ছোড়া ইটের আঘাতে আহত সাজিদ চৌধুরী রাফি (২১) মারা গেছেন। গতকাল সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত ৯ জুন রাতে সাজিদের আহত হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

সংক্ষিপ্ত

প্রাথমিকের নতুন সহকারী শিক্ষকদের পদায়ন লটারিতে

নিজস্ব প্রতিবেদক
প্রাথমিকের নতুন সহকারী শিক্ষকদের পদায়ন লটারিতে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়নে লটারি পদ্ধতি চালু করেছে সরকার। স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন এই নিয়মের আওতায় শিক্ষকদের উপজেলা পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হবে। গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখার এক প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন শিক্ষকদের পদায়নের দায়িত্ব পালন করবে জেলা কমিটি। নতুন নিয়ম অবিলম্বে কার্যকর হবে।  জেলা প্রশাসককে (ডিসি) সভাপতি এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সদস্যসচিব করে গঠিত কমিটি লটারির মাধ্যমে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন নিশ্চিত করবে।

 

 

স্বাস্থ্যমন্ত্রীকে সভাপতি করে জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যমন্ত্রীকে সভাপতি করে জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন

দেশের ওষুধ খাতের উন্নয়ন, জাতীয় ওষুধনীতি বাস্তবায়ন এবং অত্যাবশ্যকীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে ২২ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এই পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি-বিষয়ক অধিশাখা এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পরে তা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পরিষদের সদস্য হিসেবে থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, অর্থ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, খাদ্য, শিল্প, বিদ্যুৎ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন সরকারি, শিক্ষাবিষয়ক ও পেশাজীবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।