পাকিস্তানের করাচিতে সেনাবাহিনীর একটি ক্যাম্পে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় তিন সেনাসহ মোট ১০ জন হতাহত হয়েছেন। হতাহতদের মধ্যে হামলাকারীরাও রয়েছে। গতকাল রবিবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূত্র : জিও নিউজ

পাকিস্তানের করাচিতে সেনাবাহিনীর একটি ক্যাম্পে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় তিন সেনাসহ মোট ১০ জন হতাহত হয়েছেন। হতাহতদের মধ্যে হামলাকারীরাও রয়েছে। গতকাল রবিবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূত্র : জিও নিউজ

টানা দেড় বছরের তীব্র সরকারবিরোধী আন্দোলন ও গণবিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সার্বিয়ার শক্তিশালী প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিক। রাজধানী বেলগ্রেডে এক বিশাল জনসমাবেশে তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি ইস্তফা দেবেন। একই সঙ্গে দেশটিতে আগাম প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ বছর ধরে সার্বিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা ভুচিকের এই আকস্মিক ঘোষণা ইউরোপীয় রাজনীতির মঞ্চে এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। সূত্র : সিএনএন

সৌদি আরবে রাষ্ট্রীয় তেল কম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। গতকাল রবিবার দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরায় এ দুর্ঘটনা ঘটে। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এসপিএ) দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা ১৪ জনের সবাই নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি সৌদি আরামকোর মালিকানাধীন ছিল। তবে নিহতদের পরিচয় বা দুর্ঘটনার সময় তাঁরা কী দায়িত্ব পালন করছিলেন, সে বিষয়ে তাত্ক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। সূত্র : আল জাজিরা

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির গ্রহণযোগ্যতা বাড়াতে জোর প্রচেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। তবে একই সময়ে কম খরচে উন্নত সক্ষমতার চীনা এআই মডেলগুলোর বিস্তার যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক এআই ব্যবস্থায় পরিবর্তন আনতে চীনের এআই মডেলগুলোর ওপেনএআই বা অ্যানথ্রপিককে ছাড়িয়ে যাওয়ার প্রয়োজন নেই। বরং সেগুলো কার্যকর, সহজলভ্য এবং ব্যাপকভাবে ব্যবহৃত হলেই বিশ্ব এআই বাজারে প্রভাব বিস্তার সম্ভব।
বিশ্লেষকদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের এআই রপ্তানির দুটি কৌশল বড় সমস্যার মুখে পড়েছে। প্রথমত, উন্নত এআই মডেল রপ্তানিতে অনিয়মিত ও পরিবর্তনশীল নিয়ন্ত্রণনীতি। দ্বিতীয়ত, চীনের ওপেন-সোর্স এআই মডেল বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা এবং নিজ দেশে উৎপাদন, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে ব্যাপক এআই ব্যবহারের বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব না দেওয়া।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর চলতি সপ্তাহে প্যাক্স সিলিকা উদ্যোগ সম্প্রসারণ করেছে। এর লক্ষ্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এআই ও চিপ সরবরাহ শৃঙ্খলভিত্তিক একটি জোট গড়ে তোলা এবং চীনা প্রযুক্তির ওপর নির্ভরতা কমানো। তবে একই সময়ে অ্যানথ্রপিকের নতুন এআই মডেলের ওপর যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্তে প্রযুক্তি খাত অনিশ্চয়তার মুখে পড়েছে। অন্যদিকে সক্ষমতার ব্যবধান কমিয়ে আনার পাশাপাশি তুলনামূলক কম দামে চীনা এআই মডেল বাজারে আসছে।
সিলিকন ভ্যালির পর কোন খাতে জোয়ার আনবে এআইসিলিকন ভ্যালির পর কোন খাতে জোয়ার আনবে এআই যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের কর্মকর্তা এবং সাবেক বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মী এমিলি ওয়েইনস্টেইন জানান, ওপেন-সোর্স এআইয়ের ক্ষেত্রে চীন অনেকটা হুয়াওয়ের কৌশল অনুসরণ করছে। তিনি বলেন, চীন শুধু এআই মডেল নয়, অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট অবকাঠামোও বিনা মূল্যে বা অনেক কম দামে সরবরাহ করতে সক্ষম। তাঁর মতে, বৈশ্বিক দক্ষিণের দেশগুলোতে চীনা এআই ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এমন এক পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে দেশগুলো চীনা অবকাঠামোর ওপর নির্ভরশীল হয়ে পড়বে।
সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) ড্যানিয়েল রেমলার বলেন, অ্যানথ্রপিককে ঘিরে নেওয়া সিদ্ধান্তের পর পুরো শিল্প খাত আরো সুসংগত নীতির অপেক্ষায় প্রায় স্থবির হয়ে আছে। তাঁর মতে, যখন চীন সর্বোচ্চ গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন এই পরিস্থিতি উদ্বেগজনক। এই প্রবণতা মোকাবেলায় ট্রাম্প প্রশাসন মিত্র দেশগুলোকে যুক্তরাষ্ট্রের এআই ব্যবস্থার সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। সূত্র : অ্যাক্সিওস