সারা বছর আপনার ফোনটি যদি বড্ড বেশি শান্ত থাকে, তাহলে মন খারাপের কিছু নেই। ইন্টারনেটের দাবি অনুযায়ী, জুন মাসের নাকি একটা নিজস্ব পরিকল্পনা আছে! বিয়েবাড়ির দাওয়াত, হঠাৎ সৈকতে ঘুরে আসা আর ইনস্টাগ্রামে রোদেলা বিকেলের ছবি পোস্ট করার এই দিনগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অদ্ভুত রোমান্টিক বিশ্বাস ছড়িয়ে পড়েছে। ইন্টারনেটে একে বলা হচ্ছে ‘জুন থিওরি’। এই তত্ত্ব অনুযায়ী জুনে দুটি নাটকীয় ঘটনার যেকোনো একটি ঘটতে পারে। হয়তো আপনার জীবনে আচমকা এমন কারো আগমন ঘটবে, যে আপনার প্রেমজীবন বদলে দেবে, অথবা সম্পূর্ণ ভুলে যাওয়া কোনো প্রাক্তন হুট করে ‘কেমন আছ?’ লিখে বার্তা পাঠাবে। ইনস্টাগ্রাম ও এক্সে লাখ লাখ মানুষ এই তত্ত্ব নিয়ে মেতেছেন। তবে এই তত্ত্বের পেছনে কোনো জ্যোতিষশাস্ত্র বা বৈজ্ঞানিক প্রমাণ নেই বলে জানান সম্পর্কবিষয়ক মনোবিদ ডক্টর মীরা খান্না। সূত্র : এনডিটিভি


