বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা নতুন এক গণজাগরণের প্রয়োজনীয়তার ইঙ্গিত দিচ্ছে। মনে হচ্ছে, আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। গতকাল শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপস মেনে নেওয়া হবে না। সরকার যদি কোনো বিদেশি আধিপত্যবাদী শক্তির কাছে নতি স্বীকার করে বা দেশের স্বার্থ বিসর্জন দেয়, তাহলে জনগণ তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।
উপস্থিত জনতার উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, মনে হচ্ছে, আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। তবে এ আন্দোলন কোনো ব্যক্তি, পরিবার বা দলের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য নয়; বরং একটি স্বাধীন, সার্বভৌম, দুর্নীতিমুক্ত, চক্রান্তমুক্ত এবং জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই হবে।
সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, একটি প্রতিবেশী দেশ ‘পুশ ইন’-এর মাধ্যমে তাদের নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় সীমান্তে বিজিবির সদস্যদের পাশে দেশের জনগণও ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। বাংলাদেশ যেমন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না, তেমনি অন্য দেশকেও বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। জাতীয় স্বার্থে বিভক্তির রাজনীতি পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
যুবসমাজের প্রতি আহবান জানিয়ে জামায়াত আমির বলেন, দেশের তরুণরাই অতীতে বিভিন্ন গণ-আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও পরিবর্তনের নেতৃত্ব তাদেরই দিতে হবে। তিনি দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস, ধর্ষণ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যুবসমাজকে সোচ্চার হওয়ার আহবান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্নেল (অব.) ড. অলি আহমদ ও মাওলানা মামুনুল হক। আরো বক্তব্য দেন অন্যান্য শরিক দলের নেতারা।
বিশেষ অতিথির বক্তব্যে কর্নেল (অব.) অলি আহমদ বলেন, রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, জবাবদিহি ও জনকল্যাণের পরিবর্তে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্বের মতো সমস্যা আরো প্রকট হয়েছে।
মাওলানা মামুনুল হক বলেন, জুলাই সনদ ও গণভোটের বিষয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তাঁর দাবি, গণভোটে ‘না’ ভোটের পক্ষেই তারা প্রচারণা চালিয়েছে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্র সংস্কার, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা বর্তমান সময়ের তিনটি প্রধান রাজনৈতিক লড়াই।
সভাপতির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর সরকার তা থেকে সরে এসেছে। গণভোটে জনগণ যে সংস্কারের পক্ষে মত দিয়েছে, তা বাস্তবায়নে সরকার অনীহা দেখাচ্ছে।





কেউ বলে থাকেন টুর্নামেন্টের শুরুটা গুরুত্বপূর্ণ। তবে এখন এই মতটাও জোরালো যে শুরু যেমনই হোক, টুর্নামেন্টের মাঝে নিজেদের ক্রমে তুলে ধরাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গত বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারের পরও তাদের শিরোপা জয় সেই মতটাকে এখন জনপ্রিয় করেছে। কার্লো আনচেলোত্তির জুড়ি নেই, কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার ব্যাপারে। দলের ফাঁকফোকরও তাঁর অভিজ্ঞ চোখে ধরা পড়তে বাধ্য। মরক্কো ম্যাচে প্রথমার্ধটা ব্রাজিলের নিয়ন্ত্রণে ছিল না, আক্রমণভাগও