• ই-পেপার

সেমিনারে বাণিজ্যমন্ত্রী

টেকসই এলডিসি উত্তরণে তিন বছর সময় চায় বাংলাদেশ

  • ব্যবসা শুরুতে সময় কমে হবে ১৪ দিন
  • ২৫টি অগ্রাধিকার সংস্কার বাস্তবায়নে রোডম্যাপ
  • সংস্কারের গতি ধরে রাখার আহবান ইইউর

প্যান্ডামার্টে প্লে স্টেশন ৫ জেতার সুযোগ

বাণিজ্য ডেস্ক
প্যান্ডামার্টে প্লে স্টেশন ৫ জেতার সুযোগ

বিশ্বকাপ ফুটবল উৎসবকে ঘিরে ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা এবং সেভয় আইসক্রিম যৌথভাবে শুরু করেছে সেভয় ফুটবল কার্নিভাল ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে প্যান্ডামার্ট থেকে সেভয়ের আইসক্রিম কিনে প্লে স্টেশন ৫ ছাড়াও বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ পাবেন ক্রেতারা। ক্যাম্পেইন চলাকালীন প্যান্ডামার্ট থেকে যেকোনো ফ্লেভারের সেভয় ডিসকোন কিনে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। যিনি সবচেয়ে বেশি ডিসকোন কিনবেন, তিনি পাবেন একটি প্লে স্টেশন ৫ ফুটবল কম্বো প্যাক। কম্বো প্যাকটিতে থাকবে একটি প্লে স্টেশন ৫ কনসোল, একটি এক্সট্রা ডুয়ালসেন্স কন্ট্রোলার এবং ইএ স্পোর্টস এফসি ২৫ গেমের ডিস্ক। এ ছাড়া সেভয় আইসক্রিমের শীর্ষ ১০ জন ক্রেতা পাবেন দুই হাজার ৩০০ টাকা মূল্যের একটি করে প্রিমিয়াম সেভয় ডিলাইট বক্স। এর পাশাপাশি সাধারণ ক্রেতাদের জন্যও এই কার্নিভালে থাকছে বিশেষ ছাড়। নির্দিষ্ট কিছু প্রিমিয়াম ও রেগুলার টাবে পাওয়া যাবে ১০ শতাংশ ছাড়। এর সঙ্গে থাকবে বিশেষভাবে তৈরি প্রিমিয়াম কাপ বান্ডেল।

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

মুদ্রাবাজার

মুদ্রাবাজার

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ওয়ান ব্যাংক

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ওয়ান ব্যাংক
ওয়ান ব্যাংক : সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ওয়ান ব্যাংক। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, শিক্ষকসহ ওয়ান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের এমডি মুহিত রহমান, ডিএমডি, চিফ লিগ্যাল অফিসার এবং রিকভারি বিভাগের প্রধান মো. আনোয়ারুল ইসলাম, ডিএমডি ও ফিন্যানশিয়াল সার্ভিসেস অ্যান্ড পাবলিক সেক্টর বিভাগের প্রধান কাজী জিয়াউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি