• ই-পেপার

কাতারে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ আসছে আজ

‘বিবিএ ওরিয়েন্টেশন অ্যান্ড পিকনিক ২০২৬’ অনুষ্ঠিত

‘বিবিএ ওরিয়েন্টেশন অ্যান্ড পিকনিক ২০২৬’ অনুষ্ঠিত
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের উদ্যোগে গত শনিবার ঢাকার অদূরের একটি রিসোর্টে ‘বিবিএ ওরিয়েন্টেশন অ্যান্ড পিকনিক ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার আলী, মাহমুদ সবুজ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টসের ম্যানেজিং পার্টনার মো. মাহমুদ হোসাইন, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, রেজিস্ট্রার মো. সাকির হোসেন, মুশফিকুর রহমান ধ্রুব, শিশির দাস প্রমুখ। ছবি : সংগৃহীত

সাবেক এমপি আশিকা ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
সাবেক এমপি আশিকা ফের রিমান্ডে

নীলফামারী-৩ আসনের (সংরক্ষিত) সাবেক সংসদ সদস্য মোছা. আশিকা সুলতানাকে ফের তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। রাজধানীর মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে এ রিমান্ডে নেওয়া হয়েছে।

গতকাল সোমবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড আদেশ দেন। রিমান্ড শুনানি শেষে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আসামি আশিকা সুলতানা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। এ সময় তিনি বলেন, আমি কী করেছি, কী অপরাধ আমার যে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে? এর আগে একই মামলায় গত শুক্রবার থেকে তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। গতকাল আসামিকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আল মামুন হোসাইন পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াক আউট

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াক আউট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়ে সিনেটে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় অধিবেশন থেকে ওয়াক আউট করেছেন ডাকসুর পাঁচ সিনেট সদস্য।

গতকাল রাতে সিনেট অধিবেশন চলাকালে ওয়াক আউট করেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহাম্মদ মহিউদ্দিন, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ও সদস্য সাবিকুন্নাহার তামান্না। এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাঁদের ওয়াকআউট না করার অনুরোধ জানান।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের পর শেখ পরিবারের আট শতাধিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে সরকার। বীরশ্রেষ্ঠসহ অন্যান্য নাম বিবেচনায় আনা যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কাল

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কাল

গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিপাদ্যে ১০৬তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল বুধবার উদযাপিত হবে। 

কর্মসূচি অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সব হল ও হোস্টেল থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রাসহ স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হবেন। সেখান থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।