কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। গতকাল সোমবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজি জসিম উদ্দিন। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও যুগ্ম সচিব বদরুল হাসান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কলেজসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও যুক্তরাষ্ট্রপ্রবাসী মোশারফ হোসেন খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া ইউএনও মাহমুদা জাহান।
ব্যাংকের আমানত সুরক্ষায় বিক্ষোভ
ব্রাহ্মণপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

কারামুক্ত স্বাচিপ নেতা ডা. মিশু

বগুড়ায় বিস্ফোরক মামলায় গ্রেপ্তার স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু জামিনে কারামুক্ত হয়েছেন। গতকাল সোমবার সকালে তিনি বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান। কারাগারের জেলার নুরুল মুবীন কারাগার থেকে জামিনে মুক্তিলাভের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার তিনি মুক্তি পেয়েছেন। আসামিপক্ষের আইনজীবী তানজীম আল মিজবাহ জানান, রবিবার বগুড়া জেলা জজ আদালতে ডা. মিশুর জামিন আবেদন শুনানি হয়। শুনানি শেষে বিচারক কৌশিক আহমেদ তাঁর জামিন মঞ্জুর করেন। পরে সোমবার তিনি কারাগার থেকে মুক্ত হন। বগুড়ার কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম ডা. মিশুর জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২৩ জুন রাতে বগুড়ার শেরপুরের একটি চায়নিজ রেস্তোরাঁ থেকে ডা. সামির হোসেনকে আটক করে পুলিশ।
আবৃত্তিতে মহাকবি মধুসূদনকে স্মরণ

আলোচনাসভা, সংগীত, আবৃত্তি ও মধুসূদনের আবক্ষে পুষপস্তবক অর্পণের মাধ্যমে মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে স্মরণ করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কবি-সাহিত্যিকরা। গতকাল সোমবার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে কবির জন্মভূমিতে পালিত হয় নানা কর্মসূচি। মধুসূদন একাডেমির উদ্যোগে মধুসূদনের আবক্ষ মূর্তিতে পুষপস্তবক অর্পণ, মধুসূদন আলোচনা, মধুসূদন থেকে আবৃত্তি, নিবেদিত কবিতা পাঠ, মধুগীতি পরিবেশনসহ ড. সুকুমার রায় স্মৃতিবৃত্তি প্রদান করা হয়। মধুসূদন একাডেমির চেয়ারম্যান কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে মধুসূদন মিউজিয়ামে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. দুলাল হোসেন, মধুসূদন একাডেমির পরিচালক খসরু পারভেজ প্রমুখ।
কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক ক্যাশিয়ার

পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি আউটলেট শাখার ক্যাশিয়ারের বিরুদ্ধে। ভুক্তভোগী গ্রাহকরা ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের ওই শাখার সম্মুখে।
গতকাল সোমবার সকাল ১১টায় এই মানববন্ধন কর্মসূচিও পালন করেন। শুধু গ্রাহকের টাকা ছাড়াও ওই ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী শরীফের মাদার অ্যাকাউন্ট থেকে ১০ লাখ টাকা ছাড়াও মো. মোকসেদুর রহমানের পাঁচ লাখ, মো. পারভেজের পাঁচ লাখ, মো. নাসির উদ্দিনের সাড়ে পাঁচ লাখ, মো. হাসানের চার লাখ ৩০ হাজার, মো. কবির হোসেনের চার লাখ, মো. সিদ্দিকুর রহমানের তিন লাখ ও মোসা. শেফালী বেগমের সাড়ে চার লাখ টাকা নিয়ে পালিয়েছেন ক্যাশিয়য়ার রিয়াদুল ইসলাম ইউসুফ।
