বিশিষ্ট সাহাবি হজরত আবু কাবশাহ আমর ইবনে সাদ আনসারি (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেন, আমি তোমাদের একটি হাদিস বর্ণনা করব, সেটা তোমরা সংরক্ষণ রাখো। তিনি বললেন, দুনিয়াতে চার ধরনের লোক আছে :
১. এমন বান্দা, যাকে আল্লাহ তাআলা ধন-সম্পদ ও ইলম দান করেছেন, আর সে আল্লাহকে ভয় করে এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখে, আর এতে যে আল্লাহর হক রয়েছে তা সে জানে-(এবং সে অনুযায়ী সে আমল করে।) তাহলে সে আল্লাহর কাছে উত্তম স্থানে থাকবে।
২. এমন বান্দা, যাকে আল্লাহ ইলম দান করেছেন, কিন্তু সম্পদ দান করেননি। কিন্তু সে সত্য নিয়তে বলে-অমুকের মতো যদি আমারও সম্পদ থাকত, তাহলে আমি অমুকের মতো ভালো কাজ করতাম। ফলে সেও নিয়ত অনুযায়ী সাওয়াব পাবে। আর তাদের দুজনের (দানকারী ও একনিষ্টভাবে দানকরার ইচ্ছাকারী) সাওয়াবও সমান হবে।
৩. এমন বান্দা, যাকে আল্লাহ তাআলা ধন-সম্পদ দান করেছেন, কিন্তু তার কোনো ইলম নেই; ফলে সে অবৈধ পন্থায় সম্পদ ব্যয় করে এবং আল্লাহকে ভয় করে না ও আত্মীয়তার বন্ধন বজায় রাখে না। এবং তার সম্পদে কী হক আছে, তা সে জানে না। (তাই আদায় করে না।)-সে আল্লাহর কাছে নিকৃষ্ট স্তরে অবস্থান থাকবে।
৪. এমন বান্দা, যাকে আল্লাহ তাআলা ধন-সম্পদ ও ইলম কোনো কিছুই দান করেননি; কিন্তু সে বলে, যদি আমার নিকট মাল থাকত, তাহলে আমিও অমুকের মতো আমল করতাম। ফলে তার স্থান নির্ধারিত হবে তার নিয়ত অনুযায়ী। সুতরাং তাদের উভয়ের গুনাহ হবে সমান। (তিরমিজি, হাদিস নং : ২৩২৫, মুসনাদে আহমাদ, হাদিস নং : ১৮০৩১)




