• ই-পেপার

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

আইসক্রিমপ্রেমীদের জন্য সেভয়-এর নতুন চমক ‘শেল অ্যান্ড কোর রিয়েল ম্যাঙ্গো’

আইসক্রিমপ্রেমীদের জন্য সেভয়-এর নতুন চমক ‘শেল অ্যান্ড কোর রিয়েল ম্যাঙ্গো’

আইসক্রিমপ্রেমীদের আমেইজিং টেস্ট এক্সপেরিয়েন্স দিতে নিজেদের ‘শেল অ্যান্ড কোর’ সিরিজে নতুন আইসক্রিম ‘শেল অ্যান্ড কোর রিয়েল ম্যাঙ্গো’ বাজারে এনেছে সেভয়।

নতুন এই ভ্যারিয়েন্টের বাইরের অংশে রয়েছে দেশি আমের পাল্প দিয়ে তৈরি শেল, যা মুখে দেবে দেশি আমের স্বাদ। আর এর ভেতরে রয়েছে রিচ ভ্যানিলা আইসক্রিমের কোর। ফলে প্রতি বাইটেই পাওয়া যাবে রিয়েল আম আর ক্রিমি ভ্যানিলার এক অসাধারণ মেলবন্ধন।

প্রচলিত আইসক্রিমের বাইরে যারা সম্পূর্ণ ভিন্ন স্বাদের খোঁজ করছেন, তাদের জন্য সেভয় ‘শেল অ্যান্ড কোর রিয়েল ম্যাঙ্গো’ দেবে এক দারুণ এক্সপেরিয়েন্স। ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে দেশের সকল প্রান্তে।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ, স্বীকৃত এবং প্রভাবশালী বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সংস্থা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৭-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) টানা ধারাবাহিকতায় বৈশ্বিক পর্যায়ে ১০০১–১২০০ ব্যান্ডে নিজেদের অবস্থান ধরে রেখেছে। এই অর্জন আন্তর্জাতিক অঙ্গণে বিশ্ববিদ্যালয়টির ক্রমবর্ধমান সুনাম, গবেষণায় উৎকর্ষ এবং বৈশ্বিক সম্পৃক্ততার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ কিউএস র‍্যাংকিং অনুযায়ী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বর্তমানে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। এই সাফল্য বিশ্ববিদ্যালয়টির বিশ্বমানের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিকীকরণের ধারাবাহিক অগ্রযাত্রার প্রতিফলন।
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক সুনাম, নিয়োগদাতাদের মূল্যায়ন, গবেষণার প্রভাব, আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিতি, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, টেকসই উন্নয়ন কার্যক্রম এবং বৈশ্বিক সম্পৃক্ততাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে মূল্যায়ন করে। এসব সূচকে ডিআইইউর ধারাবাহিক অগ্রগতি বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা পরিবেশকে আরো সুদৃঢ় করেছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফিউচার-রেডি গ্র্যাজুয়েট তৈরি, গবেষণার নতুন দিগন্ত উন্মোচন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই স্বীকৃতি ডিআইইউ-কে আরও বড় লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অর্জনের জন্য ডিআইইউর শিক্ষক, ভিজিটিং প্রফেসর, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই, শিল্পখাতের অংশীদার, আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের সম্মিলিত অবদানই বিশ্ববিদ্যালয়টির এই বৈশ্বিক সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করেছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং সামাজিক প্রভাব সৃষ্টির মাধ্যমে একটি বিশ্বমানের জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে চলেছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংস ২০২৭-এ অর্জিত এই সাফল্য বিশ্ববিদ্যালয়টির বৈশ্বিক নেতৃত্ব, গবেষণা উৎকর্ষ এবং প্রাতিষ্ঠানিক উদ্ভাবনের ধারাবাহিক অগ্রযাত্রার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া, ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটিজ র‍্যাংকিং ২০২৬-২০২৭-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয়, দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে চতুর্থ, এশিয়ায় ৩৬৬তম এবং বিশ্বব্যাপী ১০৬১তম স্থান  অবস্থান ধরে রেখে আন্তর্জাতিক উচ্চশিক্ষা অঙ্গনে নিজেদের শক্তিশালী উপস্থিতি আরো সুদৃঢ় করেছে।

জিহো বাংলাদেশ ও রাইডিং স্কুল বিডির কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক
জিহো বাংলাদেশ ও রাইডিং স্কুল বিডির কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর

নারীদের নিরাপদ, দক্ষ ও আত্মবিশ্বাসী রাইডার হিসেবে গড়ে তোলার লক্ষে জিহো বাংলাদেশ এবং ফারজানা আক্তার পরিচালিত রাইডিং স্কুল বিডি-এর মধ্যে এক বছরের একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই অংশীদারিত্বের আওতায় রাইডিং স্কুল বিডি-এর নারী শিক্ষার্থীদের মোটরসাইকেল ও স্কুটার রাইডিং প্রশিক্ষণে জিহো বাংলাদেশ প্রয়োজনীয় যানবাহন সহায়তা প্রদান করবে। পাশাপাশি নারী রাইডার উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।

চুক্তিপত্রে স্বাক্ষর করেন জিহো বাংলাদেশ-এর সিইও রেজাউল করিম সুমন এবং রাইডিং স্কুল বিডিরাইডিং স্কুল বিডি-এর ফাউন্ডার ফারজানা আক্তার। এ ছাড়াও উপস্থিত ছিলেন জিহো বাংলাদেশ-এর ব্র্যান্ড ম্যানেজার মো. ফজলে এলাহী তুর্জ।

এই সহযোগিতা নারীদের স্মার্ট ও স্বাধীন চলাচল নিশ্চিত করার পাশাপাশি দেশে নিরাপদ রাইডিং সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

তেজগাঁওয়ের শান্তা পিনাকলে সুন্দরার নতুন আউটলেট উদ্বোধন

অনলাইন ডেস্ক
তেজগাঁওয়ের শান্তা পিনাকলে সুন্দরার নতুন আউটলেট উদ্বোধন
সংগৃহীত ছবি

দেশের সর্বোচ্চ ভবন এবং ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনা শান্তা পিনাকলে নতুন আউটলেট চালু করেছে বিউটি ও লাইফস্টাইল রিটেইল ব্র্যান্ড সুন্দরা। নতুন এই আউটলেটে ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ডের ১০০% অরিজিনাল বিউটি, পারফিউম, স্কিনকেয়ার ও অন্যান্য লাইফস্টাইল পণ্য একসঙ্গে পাওয়া যাবে। 

মাত্র সাত বছরে এটি সুন্দরার সপ্তম বিউটি স্টোর, যা দেশের বিউটি রিটেইল খাতে ব্র্যান্ডটির ধারাবাহিক সম্প্রসারণের প্রতিফলন যা সুন্দরার জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 

সুন্দরা জানিয়েছে, আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য ও অরিজিনাল পণ্য দেশের আরো বেশি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য থেকেই তাদের এই সম্প্রসারণ। দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা স্টোর নেটওয়ার্কের পাশাপাশি অনলাইন প্ল্যাটফরম sundora.com.bd-এর মাধ্যমেও গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি।