• ই-পেপার

ফরিদপুরের চরভদ্রাসন

মাদক সেবনের অভিযোগে ২ যুবকের মাথা ন্যাড়া করল এলাকাবাসী

ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ১
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রাবিরতিকালে একটি মালবাহী ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধারসহ ট্রেনচালক মো. শাহজাহানকে (৫৪) আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ১১টার দিকে র‍্যাব-৯ এর একটি দল এ উদ্ধার অভিযান পরিচালনা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৬০৩ নম্বর কন্টেইনার ট্রেনটি আখাউড়া আসার পর তল্লাশি চালায় র‌্যাব। শুরুতে বাধা দেন চালক। তবে সুযোগ বুঝে সহকারী চালক পালিয়ে যান। তল্লাশির একপর্যায়ে লোকোমোটিভে লুকানো বস্তা থেকে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় চালককে আটক করা হয়।

র‌্যাব-৯ এর কম্পানি কমান্ডার মোাহাম্মদ নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে নান্দাইলে সংস্কার হচ্ছে বেহাল সড়ক

ময়মনসিংহ প্রতিনিধি
প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে নান্দাইলে সংস্কার হচ্ছে বেহাল সড়ক
সংগৃহীত ছবি

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের এমপি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া ময়মনসিংহের নান্দাইলের মধুপুর-দেওয়ানগঞ্জ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে বৃহস্পতিবার থেকে বেহাল সড়কের দ্রুত সংস্কার কাজ শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইলের বীরবেতাগৈর ইউনিয়ন দিয়ে বয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ ব্যাপক ভাইরাল হয়ে যায়। আর এ ঘটনাটি দৃষ্টিগোচর হয় এ আসনের জাতীয় সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর। গতকাল বুধবার তিনি নিজের ফেইসবুক আইডিতে ওই সড়কের ছবিসহ নিজের বক্তব্য তুলে ধরে জনসাধারণের কাছে দুঃখ প্রকাশ করে দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস দেন। এ অবস্থায় তাৎক্ষণিক ভাবে সওজ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে পরদিনই সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লোকজন ওই বেহাল সড়কটিতে এসে কাজ শুরু করেন।

vv

খোঁজ নিয়ে জানা যায়, গত প্রায় চার বছর আগে দুইটি প্যাকেজে মোট ২৫৬ কোটি টাকা ব্যয়ে প্রায় ৪২ কিলোমিটার সড়কটি কাজ করা অবস্থাতেই তাহের ব্রাদার্স নামক ঠিকাদারের অবহেলায় থমকে যায়। এর মধ্যে বিভিন্ন জায়গায় রাস্তা খোঁড়া থাকায় চলাচলে মারাত্মক ব্যাঘাতের সৃষ্টি হয়। বিশেষ করে চলতি বর্ষা মৌসুমে খানাখন্দে ভরপুর হয়ে আছে সড়কটি। ফলে বিক্ষুব্ধ লোকজন সড়কটি সংস্কারে চেষ্টা তদবির চালিয়েও কোনো কিনারা পাচ্ছিলেন না। আর এ ঘটনাটি বিভিন্ন ফেইসবুক আইডিতে ব্যাপক প্রচার হলে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নজরে এলে তিনি অতিদ্রুত পদক্ষেপ নেন। এলাকার লোকজন জানান, এই সড়ক ছিল গলার কাঁটা। প্রতিমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপে অবশেষে স্বস্তি এসেছে। 
 

মেহেরপুর সীমান্তে ফের ৩ জনকে পুশইনের চেষ্টা

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সীমান্তে ফের ৩ জনকে পুশইনের চেষ্টা
সংগৃহীত ছবি

মেহেরপুরের গাংনী সীমান্তে ফের ৩ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় বিএসএফ। শুক্রবার ভোরে উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করে তারা। তবে বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের প্রতিরোধে তাদের ফেরত নেয় বিএসএফ। 

ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শিশির কুমার সরকার বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানার বুড়িপোতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা গেট খুলে তিনজনকে পুশইনের চেষ্টা করে। বিজিবি ও গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশের প্রবেশ করতে পারেনি। পরে বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার পর ওই তিনজনকে ফেরত নেয় বিএসএফ।’

প্রসঙ্গত, চলতি মাসে মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ তিন দফায় ২০ জনকে পুশইনের চেষ্টা করে। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
 

নড়াইলে রং-তুলির আঁচড়ে ভোঁদড় দিবস উদযাপন

নড়াইল প্রতিনিধি
নড়াইলে রং-তুলির আঁচড়ে ভোঁদড় দিবস উদযাপন
সংগৃহীত ছবি

নড়াইলের ভোঁদড় পল্লীতে বসে একদল শিশু রংতুলি হাতে ফুটিয়ে তুলছে তাদের কল্পনার জগৎ। কারো তুলির টানে উদিত হচ্ছে লাল- সবুজের পতাকা, কেউ আঁকছে ভোঁদড় পল্লীর বাসিন্দাদের জীবন চরিত্র, কেউ ফুটিয়ে তুলছেন ভোঁদড় দিয়ে মাছ শিকারের দৃশ্য, আবার কেউ তুলে ধরেছে সবুজ ঘেরা প্রকৃতি ও কেউ আঁকছে শাপলা। কেউবা ভাষা শহীদদের স্মৃতি বিজড়িত ছবি, ছোট শিল্পীদের হাতে আঁকা ছবিতে কোনো রূপই যেন বাদ পড়ছে না।

বৃহস্পতিবার ( ২৫ জুন) বিকালে এ দৃশ্যের দেখা মেলে নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের গোয়াইলবাড়ি গ্রামের ভোঁদড় পল্লীতে। ইন্টারন্যাশনাল অটার সারভাইভাল ফান্ডের সমর্থন ও সহযোগিতায় অটার ফিশিং কমিউনিটি ফাউন্ডেশন এবং এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী বিশ্ব ভোঁদড় দিবস ও সাংস্কৃতিক উৎসব -২০২৬ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠান ঘিরে ১ম দিনে শিশু কিশোর নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আগামী ২৭ জুন পর্যন্ত চলবে উৎসবটি। চিত্রাঙ্কন ছাড়াও রচনা প্রতিযোগিতা, ভোঁদড় দিয়ে মাছ শিকারের প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কৃষ্ণলতা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী প্রীতি প্রিয়ন্তি জানায়, ভোঁদড় পল্লীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েছেন। জেলেরা কীভাবে মাছ ধরে সেই দৃশ্য সে এঁকেছে।

রিমি গোশ্বাল নামে এক অভিভাবক বলেন, ‘মেয়েকে নিয়ে এসেছি ছবি আঁকা প্রতিযোগিতায়। এখানে এসে সব শিশুদের ছবি আঁকা দেখলাম। শিশুদের হাতে আঁকা প্রতিটি ছবি যেন জীবন্ত রূপ দিয়েছে। আমার মেয়ে একটি ছবি এঁকেছে৷ সে ও খুব আনন্দে উপভোগ করেছে।’ 

কৃষ্ণ লতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইতি রানী বিশ্বাস বলেন, ‘বিশ্ব ভোঁদড় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমার স্কুলের সাত জন শিক্ষার্থী নিয়ে এখানে অংশগ্রহণ করেছি। এখানে এসে শুধু ভালো লাগছে না, আমার শিক্ষার্থীরা এটি উপভোগ করছে। বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা এসেছে। এ ধরনের উৎসব আগে কখনো হয়নি। মনে হচ্ছে খুদে শিল্পীদের একটা মিলনমেলা হচ্ছে।   

অনুষ্ঠানের আয়োজক, চলচ্চিত্র নির্মাতা ও পরিবেশ কর্মী সামছুল ইসলাম স্বপন জানান, এই আয়োজনের মূল লক্ষ্য হলো, বিপন্ন ভোঁদড় প্রজাতি সংরক্ষণ, চিত্রা নদীর দূষণরোধ, জলজ ও জীববৈচিত্র্য রক্ষা, শতাব্দী- প্রাচীন ভোঁদড় দিয়ে মাছ ধরার ঐতিহ্য সংরক্ষণ ও প্রচার, এসএম সুলতান আর্ট স্কুল নির্মাণে অনুমতি প্রস্তাব, ভোঁদড় পুনর্বাসন ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ, টেকসই কমিউনিটি উন্নয়ন, ইকো-ট্যুরিজম, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এই অনন্য ঐতিহ্যকে ‘ইউনিসেফ’ এর অমৃত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পথে এগিয়ে নেওয়া।