• ই-পেপার

নিউ ইয়র্কে পেলে ও হেনরিকে সম্মানিত করে দুটি রাস্তার নামকরণ

ক্রিকেটার নাঈমকে নির্যাতন : ৩ পুলিশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ক্রিকেটার নাঈমকে নির্যাতন : ৩ পুলিশ প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে নির্যাতনের অভিযোগে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) তিন সদস্যকে চট্টগ্রাম নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় নাঈমের ভাই কামরুল হাসান সাব্বির বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন। শনিবার (১৩ জুন) তিনি কালের কণ্ঠকে বলেন, নাঈমের ভাই কামরুল হাসান সাব্বিরের অভিযোগের ভিত্তিতে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

ওসি আরো জানান, অভিযুক্ত এসআই শফিকুল ইসলামসহ তিন পুলিশ সদস্যকে খুলশী থানা থেকে প্রত্যাহার করে সিএমপির পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, ‘পুলিশের কাছে চোরাচালান-সংক্রান্ত একটি তথ্য ছিল। তবে প্রাথমিক অনুসন্ধানে কিছু অসঙ্গতি ও প্রক্রিয়াগত ত্রুটির ইঙ্গিত পাওয়া গেছে। তদন্তে বিষয়গুলো নিশ্চিত হলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’


নাঈমের বাবা, চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাহবুব আলম কালের কণ্ঠকে বলেন, ‘গত রাতে আমার ছেলেকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে আমি দ্রুত থানায় যাই। ডিউটি অফিসার আমাকে প্রথমে থানায় ঢুকতেই দেননি; দূরে গিয়ে বসতে বলেন। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে থানায় প্রবেশের সুযোগ পাই। জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় পাওয়ার পরও আমার ছেলেকে ন্যাক্কারজনকভাবে মারধর করে থানায় নিয়ে আসা হয়েছে।
থানায় এসে পরিচয় দেওয়ার পরও ওসি আরিফ হোসেন আমার ছেলেকে অপমানজনক কথা বলেছেন। পরে ঢাকা থেকে বিসিবি চেয়ারম্যান তামিম ইকবাল এবং পরিচালক ইসরাফিল খসরু সাহেবের ফোন পাওয়ার পর পুলিশ নমনীয় হয় এবং ভুল স্বীকার করে।’

এ ঘটনায় তিনি জড়িত পুলিশ সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জানা গেছে, চট্টগ্রাম বিমানবন্দর থেকে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে চান্দগাঁওয়ের বাসায় ফিরছিলেন নাঈম। পতেঙ্গা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে লালখান বাজার এলাকায় নেমে আরেকটি ফ্লাইওভারে ওঠার কথা ছিল তার। দুই ফ্লাইওভারের মাঝামাঝি এলাকায় পুলিশ তাকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও নির্যাতন করার অভিযোগ উঠলো। এ সময় নাঈমকে পাইপ দিয়ে পেটানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এ ঘটনায় বিসিবি এক বিবৃতিতে বলেছে, জাতীয় দলের একজন খেলোয়াড়ের সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বোর্ড। তদন্তে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

বিবৃতিতে বিসিবি আরো জানায়, খেলোয়াড়দের কল্যাণ, মর্যাদা ও অধিকার রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। নাঈম হাসানের ঘটনায় পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। 

চোট পাওয়া কোহলির জায়গায় লড়াইয়ে তিন ব্যাটার

ক্রীড়া ডেস্ক
চোট পাওয়া কোহলির জায়গায় লড়াইয়ে তিন ব্যাটার
ছবি : রয়টার্স

আইপিএল ফাইনালে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি। ফলে তিন নম্বরে কে খেলবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগের দিন বোলিং কোচ মর্নি মর্কেল জানালেন, তিন ব্যাটার লড়াইয়ে রয়েছেন। তবে অভিজ্ঞতার বিচারে এগিয়ে কে এল রাহুল।

এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মর্কেল জানিয়েছেন, রাহুল ছাড়াও ঈশান কিশন এবং যশস্বী জয়সওয়ালকেও তিন নম্বরে খেলিয়ে দেখা হতে পারে। মর্কেলের কথায়, ‘তিন নম্বর জায়গা নিয়ে এই সিরিজে পরীক্ষা করার সুযোগ রয়েছে আমাদের কাছে। ঈশান হোক রাহুল হোক বা যশস্বী, প্রত্যেকের কাজেই সুযোগ রয়েছে। আপাতত তিনটি এক দিনের ম্যাচ আছে আমাদের হাতে। বিভিন্ন ব্যাটারকে বিভিন্ন পজিশনে খেলিয়ে দেখে নেওয়া হতে পারে। এতে একটা ধারণাও পাওয়া যাবে যে ভবিষ্যতে আমরা কোন পথে এগোতে পারি। হাতে একাধিক বিকল্প থাকবে।’

এত দিন এক দিনের ম্যাচে উইকেটকিপিং করতে দেখা যেত রাহুলকে। তবে এখন এক দিনের দলে ঈশান চলে আসায় তাকেই হয়তো উইকেটকিপিংয়ের দায়িত্ব দেওয়া হবে। শুক্রবার অনুশীলনে ঈশান দীর্ঘ ক্ষণ উইকেটকিপিং করেছেন। রাহুল মূলত ব্যাটার হিসেবেই অনুশীলন করেছেন।

রোহিতের ফিটনেস নিয়েও ভারতীয়দের চিন্তা দূর করেছেন মর্কেল। বলেছেন, ‘সব ফিটনেস পরীক্ষায়ও পাস করেছে। মাঠে নামতে তৈরি। রোহিতের ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। দারুণ অনুশীলন করছে। ওকে দেখার জন্য আমরা মুখিয়ে আছি।’

এমবাপ্পেকে নিয়ে সমালোচনা ‘সীমা ছাড়িয়ে গেছে’ : দেম্বেলে

ক্রীড়া ডেস্ক
এমবাপ্পেকে নিয়ে সমালোচনা ‘সীমা ছাড়িয়ে গেছে’ : দেম্বেলে
সংগৃহীত ছবি

লা লিগার পরাশক্তি রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক অফ-ফর্মের পুরো দায় যেন এসে পড়েছে কিলিয়ান এমবাপ্পের কাঁধে। ফরাসি এই তারকাকে নিয়ে চারদিকের এমন সমালোচনাকে ‘অন্যায্য’ এবং ‘সীমা ছাড়ানো’ বলে মন্তব্য করেছেন তার জাতীয় দলের সতীর্থ উসমান দেম্বেলে। 

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’কে দেওয়া এক সাক্ষাৎকারে পিএসজি ফরোয়ার্ড দেম্বেলে তার সাবেক ক্লাব সতীর্থের পাশে দাঁড়িয়েছেন। 

২০২৪ সালে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই কঠিন সময় পার করছেন এমবাপ্পে। সান্তিয়াগো বার্নাব্যুর সমর্থকরা ঘরের মাঠেও তাকে দুয়ো দিতে ছাড়ছেন না। এমনকি ক্লাব থেকে তার বিদায় চেয়ে করা একটি অনলাইন পিটিশনে অবিশ্বাস্যভাবে লাখ লাখ মানুষ স্বাক্ষর করেছে। 

অথচ এই সময়ে এমবাপ্পের সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) দুই দুইবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছে, অন্যদিকে রিয়াল মাদ্রিদকে চেনা ছন্দের জন্য রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে।

এমবাপ্পের ওপর চলমান এই মানসিক চাপ নিয়ে দেম্বেলে বলেন, ‘তাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা অত্যন্ত অন্যায্য। কিলিয়ানকে নিয়ে কিছু মানুষ একটু বেশিই বাড়াবাড়ি করছে। ও একজন অসাধারণ খেলোয়াড় এবং মাঠের বাইরে ভীষণ ভালো একজন মানুষ। স্রেফ কিলিয়ান এমবাপ্পে বলেই তাকে নিয়ে এত মাতামাতি। মানুষের উচিত তাকে এভাবে তাড়া করা বন্ধ করা।’

ক্ষোভ প্রকাশ করে দেম্বেলে আরো বলেন, ‘সে জুতার ফিতা বাঁধল কি বাঁধল না, মোজা টেনে তুলল কি তুলল না—সেটা নিয়েও কথা হয়। এটা আসলেই বড্ড বেশি। দিনশেষে সে ও তো একটা মানুষ। ফ্রান্স দলের হয়ে সে আমাদের সাথে দারুণ খেলে, ও আমাদের একজন নেতা।’

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ দিয়ে ফরাসি কোচ দিদিয়ের দেশমের। তার বিদায়ের পর ফ্রান্সের ডাগআউটে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ ও ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের আসার জোর গুঞ্জন রয়েছে।

এই বিষয়ে দেম্বেলে বলেন, ‘দেশম একজন অনন্যসাধারণ কোচ। ফরাসি জাতীয় দলের কোচদের ইতিহাসে তিনি চিরকাল কিংবদন্তি হয়ে থাকবেন। তবে আমরা আশাবাদী, একদিন জিদানকে ফ্রান্সের বেঞ্চে স্বাগত জানাতে পারব। আমি নিশ্চিত, তিনি দায়িত্ব নিলে দারুণ কিছু করবেন।’

উল্লেখ্য, ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের হয়ে ফাইনালে গোল করেছিলেন দেম্বেলে। অন্যদিকে ২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হ্যাটট্রিক করেও শিরোপা ছোঁয়া হয়নি এমবাপ্পের। এবার যুক্তরাষ্ট্রের মাটিতে সেই আক্ষেপ ঘুচিয়ে ট্রফি পুনরুদ্ধারের লক্ষ্যেই মাঠে নামছে ফরাসিরা। আগামী মঙ্গলবার সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ফ্রান্সের বিশ্বকাপ অভিযান। 
 

ক্রিকেটার নাঈমকে পুলিশি নির্যাতনের ঘটনায় যা বললেন তার বাবা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ক্রিকেটার নাঈমকে পুলিশি নির্যাতনের ঘটনায় যা বললেন তার বাবা
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে জিম্মি করে নির্যাতনের অভিযোগ উঠেছে চট্টগ্রামের খুলশী থানা পুলিশের বিরুদ্ধে। ছবি : সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে জিম্মি করে নির্যাতনের অভিযোগ উঠেছে চট্টগ্রামের খুলশী থানা পুলিশের বিরুদ্ধে। বিষয়টি স্বীকার করে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম।

শনিবার (১৩ জুন) সকালে নাঈমের বাবা, চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাহবুব আলম কালের কণ্ঠকে বলেন, ‘গত রাতে আমার ছেলেকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে আমি দ্রুত থানায় যাই। ডিউটি অফিসার আমাকে প্রথমে থানায় ঢুকতেই দেননি; দূরে গিয়ে বসতে বলেন। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে থানায় প্রবেশের সুযোগ পাই। জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় পাওয়ার পরও আমার ছেলেকে ন্যাক্কারজনকভাবে মারধর করে থানায় নিয়ে আসা হয়েছে। থানায় এসে পরিচয় দেওয়ার পরও ওসি আরিফ হোসেন আমার ছেলেকে অপমানজনক কথা বলেছেন। পরে ঢাকা থেকে বিসিবি চেয়ারম্যান তামিম ইকবাল এবং পরিচালক ইসরাফিল খসরু সাহেবের ফোন পাওয়ার পর পুলিশ নমনীয় হয় এবং ভুল স্বীকার করে।’

এ ঘটনায় তিনি জড়িত পুলিশ সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে নাঈম হাসান বলেন, ‘ঢাকা থেকে আমার ফ্লাইট দেরি হওয়ায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছাই রাত সোয়া ১১টায়। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে রাত ১১টা ২৫ মিনিটের দিকে চান্দগাঁওয়ের বাসায় ফিরছিলাম। আমাকে বহনকারী অটোরিকশাটি লালখান বাজার ফ্লাইওভারের নিচে নামলে হঠাৎ কয়েকজন ব্যক্তি গাড়িটি থামান। তারা কোনো ধরনের পরিচয় না দিয়ে আমাকে গাড়ি থেকে নামতে বলেন। অটোরিকশাচালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র ছিনিয়ে নেন। একপর্যায়ে তারা আমার গলা চেপে ধরে জোর করে আরেকটি সিএনজিচালিত অটোরিকশায় তোলার চেষ্টা করেন।’

নাঈম বলেন, “আমি মুঠোফোন বের করে শুধু বাবাকে ফোন করার চেষ্টা করছিলাম। তখনো আমার গলা চেপে ধরা ছিল। আমি চিৎকার করলে আশপাশের মানুষজন জড়ো হতে শুরু করেন। শতাধিক মানুষ সেখানে উপস্থিত হন। অনেকেই আমার পরিচয় জানার পর বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন। আমি নিজের পরিচয় দিয়েছি, আইডি কার্ড দেখিয়েছি। তারপরও তারা আমাকে ‘আসামি’ বলে সম্বোধন করে এবং কথা বলতে নিষেধ করে।”

তিনি আরো বলেন, ‘পরে পুলিশ আমাকে সিএনজিচালিত অটোরিকশায় করে খুলশী থানায় নিয়ে যায়। সেখানে আমাকে ওসির কক্ষে দাঁড় করিয়ে নিচের দিকে তাকিয়ে কথা বলতে বলা হয়। পরে কারো ফোন আসার পর আমাকে বসতে বলা হয়। মানুষ আমাকে চিনত বলেই আজ বেঁচে গেছি। আমার জায়গায় কোনো সাধারণ মানুষ থাকলে তার কী হতো? তাকে কোথায় নিয়ে যাওয়া হতো, সেটি কেউ জানত না। একজন সাধারণ নাগরিক যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেই নিরাপদ না থাকেন, তাহলে এটি অত্যন্ত উদ্বেগজনক বিষয়।’

চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশের ভুল স্বীকার করে সিএমপির উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, ‘পুলিশ বাহিনীর ভাবমূর্তি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান প্রেক্ষাপটে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছি। প্রাথমিক অনুসন্ধানে কিছু অসঙ্গতি ও প্রক্রিয়াগত ত্রুটির ইঙ্গিত পাওয়া গেছে। তদন্তে এসব বিষয় নিশ্চিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি তার কর্মকাণ্ডের সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন, তাহলে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, চট্টগ্রাম বিমানবন্দর থেকে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে চান্দগাঁওয়ের বাসায় ফিরছিলেন নাঈম। পতেঙ্গা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে লালখান বাজার এলাকায় নেমে আরেকটি ফ্লাইওভারে ওঠার কথা ছিল তার। দুই ফ্লাইওভারের মাঝামাঝি এলাকায় পুলিশ তাকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও নির্যাতন করে বলে অভিযোগ উঠেছে।

খুলশী থানার ওসি আরিফ হোসেনের বিরুদ্ধে সম্প্রতি এক কিশোর গ্যাং লিডার ‘বিহারী বগা’কে দখল-বাণিজ্য, মাদক কারবারসহ নানা অপকর্মে সহযোগিতা করার অভিযোগ তুলেছেন মহানগর বিএনপির নেতারা। এবার তার বিরুদ্ধে যুক্ত হলো ক্রিকেটার নাঈম হাসানের ওপর নির্যাতনের অভিযোগ।