• ই-পেপার

ভিসা-টিকিট বিতর্ক ছাপিয়ে বিশ্বকাপে দর্শকের ঢল

সমতায় বেঁচে রইল দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্রের বিশ্বকাপ ভাগ্য

ক্রীড়া ডেস্ক
সমতায় বেঁচে রইল দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্রের বিশ্বকাপ ভাগ্য
সমতায় শেষ হয়েছে চেক প্রজান্ত্র-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। ছবি : রয়টার্স

বিশ্বকাপের প্রথম দল হিসেবে বাড়ির টিকিট কাটার দ্বারপ্রান্তে ছিল দক্ষিণ আফ্রিকা। চেক প্রজাতন্ত্রের কাছে আজ হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেত তারা। নির্ধারিত সময় শেষ হওয়ার ৯ মিনিট বাকি থাকায় সেই শঙ্কাও ঝেঁকে বসেছিল। 

সেটা হতে দিলেন না তেবোহো মোকোয়েনা। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখলেন তিনি। সফল পেনাল্টি কিকে দলকে সমতায় ফিরিয়ে। ম্যাচ জয়ের প্রস্তুতি নেওয়া চেক প্রজাতন্ত্রকে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো। আটলান্টায় ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।

ম্যাচের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার ডি বক্সে আক্রমণ সাজায় চেক প্রজাতন্ত্র। তার ফলও পায় তারা। ম্যাচের ৬ মিনিটে লিড এনে দেন মাইকেল সাদিলেক। ১৮ গজ থেকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তাতে এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের মালিক হন সাদিলেক।

৩৭ মিনিটে গোল শোধ দেওয়ার দারুণ এক সুযোগ তৈরি করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে চেক প্রজাতন্ত্রের বক্সে প্রবেশের পর খেই হারিয়ে ফেলায় আর সমতায় ফেরা হয়নি। 

যোগ করা সময়ে অবশ্য আরেকটি দারুণ সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে মদিবার শট দারুণভাবে ব্লক করে চেক প্রজাতন্ত্রকে গোল হজম করা থেকে রক্ষা করেন অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। এতে প্রথমার্ধে আর ম্যাচে ফেরা হয়নি দক্ষিণ আফ্রিকার।

বিরতির পরপরেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল চেক প্রজাতন্ত্র। তবে ৪৭ মিনিটে বক্সের মধ্যে থেকে ভ্লাদিমির ডারিদার শট নিতে দেরি করায় ব্লক করেন দেন দক্ষিণ আফ্রিকার এক ডিফেন্ডার। ফিরতি সুযোগে দূরপাল্লার শট নিয়েছিলেন লুকাশ চেরভ। তবে তার শট কর্নারের বিনিময়ে প্রতিহত করেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস।

৮৩ মিনিটে ঠিকই ম্যাচে ফিরে দক্ষিণ আফ্রিকা। পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা। ৮৪ মিনিটে বদলি হওয়ার আগে দলকে সমতায় ফেরার সুযোগ এনে দেন থাপেলো মাসেকো। বাঁ পায়ে নেওয়া তার শট বক্সের মধ্যে পাভেল শুল্কের হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

যোগ করা সময়ে গোল করে মাঠ ছাড়ার সুযোগও পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে পঞ্চম মিনিটে এভিডেন্স মাকোপোর শট চেক প্রজাতন্ত্রের গোলরক্ষকের হাতে সরাসরি যাওয়ায় তা আর হয়নি। ফিরতি মিনিটে আরেকটি সুযোগ এসেছিল। এবার শট ব্লক হয়। এরপরেই শেষ বাঁশি বাজান রেফারি।

নিজেদের প্রথম ম্যাচে দুই দলই হার দিয়ে শুরু করেছিল বিশ্বকাপ। আজকের ড্রয়ে ১ টি করে পয়েন্ট পেয়েছে চেক প্রজাতন্ত্র-দক্ষিণ আফ্রিকা। নিজেদের শেষ ম্যাচে জিতলে সম্ভাবনা থাকে পরের রাউন্ডে যাওয়ার। ‘এ’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে মেক্সিকো-দক্ষিণ কোরিয়া।

এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের লিডে বিরতিতে চেক প্রজাতন্ত্র

ক্রীড়া ডেস্ক
এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের লিডে বিরতিতে চেক প্রজাতন্ত্র
সাদিলেকের গোল পাওয়ার মুহূর্তটি। ছবি : রয়টার্স

হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে চেক প্রজাতন্ত্র-দক্ষিণ আফ্রিকা। প্রথম জয় পাওয়ার মঞ্চটা তাই প্রস্তুত। সেই লক্ষ্যে খেলতে নেমে ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে গেছে চেক প্রজাতন্ত্র। 

আটলান্টা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার ডি বক্সে আক্রমণ সাজায় চেক প্রজাতন্ত্র। তার ফলও পায় তারা। ম্যাচের ৬ মিনিটে লিড এনে দেন মাইকেল সাদিলেক। ১৮ গজ থেকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তাতে এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের মালিক হন সাদিলেক। ৫ মিনিট ৭ সেকেন্ডে গোলটি করেন তিনি। এর আগে ৫ মিনিট ৩০ সেকেন্ডে কুরাসাওয়ের বিপক্ষে গোল করেছিলেন জার্মানির ফেলিক্স এনমেচা।

৩৭ মিনিটে গোল শোধ দেওয়ার দারুণ এক সুযোগ তৈরি করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে চেক প্রজাতন্ত্রের বক্সে প্রবেশের পর খেই হারিয়ে ফেলায় আর সমতায় ফেরা হয়নি। 

যোগ করা সময়ে অবশ্য আরেকটি দারুণ সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে মদিবার শট দারুণভাবে ব্লক করে চেক প্রজাতন্ত্রকে গোল হজম করা থেকে রক্ষা করেন অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। এতে প্রথমার্ধে আর ম্যাচে ফেরা হয়নি দক্ষিণ আফ্রিকার।
 

নেইমারকে হোটেলে রেখে হাইতির বিপক্ষে খেলবে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
নেইমারকে হোটেলে রেখে হাইতির বিপক্ষে খেলবে ব্রাজিল
হাইতির বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের। ছবি : রয়টার্স

বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কঠিন সময়ে তাই নেইমারকে দরকার ব্রাজিলের।

কিন্তু তাকে পাওয়ার অপেক্ষা বাড়ছে সেলেসাওদের। পায়ের মাংসপেশির চোট থেকে এখনো সেরে ওঠেননি নেইমার। তাই ফিলাডেলফিয়াতেও ৩৪ বছর বয়সী স্ট্রাইকার পাচ্ছে না তারা।

 

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে লিখেছে, ‘সেরে ওঠার শেষ পর্যায়েও নিউ জার্সিতেই থাকবে সে। দ্য রিজ হোটেল এবং কলম্বিয়া পার্কের ট্রেনিং সেন্টারের সুযোগ-সুবিধা নেবে।’

হাইতির বিপক্ষে নেইমারকে না পাওয়ার শঙ্কা আগে থেকেই ছিল। ব্রাজিল দলের বিবৃতিতে সেই শঙ্কা সত্যি হলো এবার। তাকে হোটেলে রেখেই বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলবে ব্রাজিল। এমনকি গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ব্রাজিলের সর্বোচ্চ ৭৯ গোলের মালিককে না পাওয়ার সম্ভাবনাই বেশি। নকআউট থেকে পাওয়া যাবে।

আাগমী ২০ জুন ফিলাডেলফিয়াতে হবে ব্রাজিল-হাইতি ম্যাচ।

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দামি একাদশ নিয়ে খেলেছে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দামি একাদশ নিয়ে খেলেছে ফ্রান্স
ছবি: ট্রান্সফারমার্কেট

২০২৬ ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কোন দল? শক্তিমত্তা, স্কোয়াডের গভীরতা বিচার-বিশ্লেষণ করে বেশিরভাগ ফুটবল বিশ্লেষক ফ্রান্সকেই এগিয়ে রেখেছেন।

বিশ্বকাপে শুরুটাও দুর্দান্ত করেছে ফ্রান্স। গত পরশু (১৬ জুন) সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে ফরাসিরা। 

শুধু ফেভারিটের তালিকাতেই নয়; বর্তমান বাজারমূল্যেও বেশ এগিয়ে দিদিয়ের দেশমের দল। সেনেগালের বিপক্ষে সেদিন ফরাসিরা যে একাদশ নিয়ে খেলতে নেমেছিল, সেটিই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দামি। 

ফুটবল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট জানিয়েছে, এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের শুরুর একাদশের বাজারমূল্য ছিল ৯০ কোটি ৮০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ১২ হাজার ৭৭৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকার সমান।

ফ্রান্স নিজেরাই নিজেদের রেকর্ড ভেঙেছে। এর আগেও বিশ্বকাপের ম্যাচে সবচেয়ে দামি একাদশ নামিয়েছিল তারা। ২০১৮ আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে দিদিয়ের দেশম যে ১১ জনকে শুরুতে খেলিয়েছেন, তাদের সম্মিলিত বাজারমূল্য ছিল ৭১ কোটি ইউরো (৯ হাজার ৯৮৮ কোটি ৯৯ লাখ টাকা)। 

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পরশু সেনেগালের বিপক্ষে ফ্রান্সের শুরুর একাদশে ছিলেন কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, আদ্রিয়েন রাবিও, মাইকেল ওলিসে, অরিলিয়েঁ চুয়ামেনি, থিও হার্নান্দেজ, দায়োত উপামেকানো, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা ও মাইক মেনিয়ঁ। তাদের সম্মিলিত বাজারমূল্য ছিল ৯০ কোটি ৮০ লাখ ইউরো।

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দামি শুরুর একাদশ (শীর্ষ ৫)

ফ্রান্স (২০২৬, প্রতিপক্ষ সেনেগাল) 》৯০ কোটি ৮০ লাখ ইউরো
ফ্রান্স (২০১৮, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া) 》৭১ কোটি ইউরো
ব্রাজিল (২০১৮, প্রতিপক্ষ সুইজারল্যান্ড) 》৬৫ কোটি ইউরো
ফ্রান্স (২০১৮, প্রতিপক্ষ উরুগুয়ে) 》৬৪ কোটি ৮০ লাখ ইউরো
ফ্রান্স (২০১৮, প্রতিপক্ষ ক্রোয়েশিয়া) 》৬৪ কোটি ৮০ লাখ ইউরো