চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজপ্রিয় বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, অটোরিকশা কেনার জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ এড়াতে এবং ঋণের দলিল (স্ট্যাম্প) হাতিয়ে নিতে মা-মেয়েকে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম এসব তথ্য জানান। এর আগে গত শনিবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আনোয়ারার চেনামতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তাঁর মেয়ে প্রিয়নী বড়ুয়া (১৬)। ঘটনার সময় ঘরে থাকা পাঁচ বছরের শিশু পিয়াস বড়ুয়া আহত হলেও প্রাণে বেঁচে যায়। পুলিশ সুপার মাসুদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘরের বারান্দা ও কক্ষ থেকে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী ইপিজেড
ফটকে দাঁড়িয়ে শত শত পণ্যভর্তি লরি
ঋণ থেকে বাঁচতে মা মেয়ে খুন, গ্রেপ্তার ১

জীর্ণ ভবনে সেটলমেন্ট অফিসের কার্যক্রম

রাজারহাটে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সেটলমেন্ট অফিসের কার্যক্রম। দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় থাকা ভবনটির ছাদ ও দেয়ালের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সামান্য বৃষ্টিতেই অফিসকক্ষ ও স্টোররুমে পানি প্রবেশ করছে। এতে প্রয়োজনীয় সরকারি নথিপত্র ও কাগজপত্র ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অফিস সূত্রে জানা যায়, ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং ছাদের একাধিক অংশ দিয়ে পানি চুইয়ে পড়ছে, বিশেষ করে স্টোররুমে সংরক্ষিত ভূমিসংক্রান্ত রেকর্ড, মানচিত্র ও অন্যান্য কাগজপত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষও ভোগান্তির শিকার হচ্ছে। রাজারহাট উপজেলা ভারপ্রাপ্ত পেশকার মো. ইব্রাহিম মিয়া বলেন, দীর্ঘদিন ধরে ভবনটির সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণের দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সালিশে জীবনের মূল্য ২০ লাখ টাকা

রায়পুরায় সালিশের মাধ্যমে যুবক সজল মিয়া (১৮) হত্যার বিচার করে অভিযুক্তদের ২০ লাখ টাকা জরিমানা করে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে। গত শনিবার উপজেলার পাড়াতলী ইউনিয়নের সোনাবালুয়া এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, ২৯ মে কদমফুল পাড়া নিয়ে সোনাবালুয়া গ্রামের সজল মিয়ার সঙ্গে একই এলাকার মোক্তার হোসেনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোক্তার ও তার সহযোগীরা লাঠি দিয়ে সজলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১২ জুন সজল মারা যান। গত শনিবার রাতে তাঁর মরদেহ দাফন করা হয়। অভিযোগ উঠেছে, সজলের মৃত্যুর পর ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত মোক্তার ও তার লোকজন ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে। মরদেহ দাফনের আগেই সালিশ বৈঠকের মাধ্যমে হত্যার ঘটনায় জড়িতদের ২০ লাখ টাকা জরিমানা করে বিষয়টি নিষ্পত্তি করা হয়। জানা যায়, পাড়াতলী ইউপি সদস্য ইউসুফ মিয়ার নেতৃত্বে ওই সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি মিলে অভিযুক্তদের ২০ লাখ টাকা প্রদানের শর্তে বিষয়টি মীমাংসা করেন এবং এ ঘটনায় মামলা না করার পরামর্শ দেন।
২০ লাখ টাকার বিনিময়ে সালিশের মাধ্যমে মীমাংসার বিষয়টি স্বীকার করেছেন পাড়াতলী ইউপি সদস্য ইউসুফ মিয়া। তিনি বলেন, ‘আমি ও এলাকার কয়েকজন মিলে বিষয়টি মীমাংসা করেছি।’
সড়কে ঝরল ৫ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। গতকাল সোমবার পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
চকরিয়া (কক্সবাজার) : আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) সড়কের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অটোরিকশার পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়। গতকাল সোমবার সকাল ৮টার দিকে এবিসি সড়কের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের টৈটং বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়ি টিক্কাপাড়ার আবদুর রশিদের ছেলে হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার তোতা বেপারীর ছেলে আফজাল সরকার (৪৫)।
ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বিল্লাল হোসেন (৩৫) নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালার আফসার উদ্দিনের ছেলে। উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভরাডোবা হোম গার্ডেনের সামনে ভরাডোবা-ঘাটাইল সড়কে গতকাল সোমবার বিকেলে ওই দুর্ঘটনাটি ঘটে।
ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী মো. তোরাব মোল্লা (৭১) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। এ সময় অটোভ্যানের চালক বজলু মৃধা (৪৫) আহত হয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ডের মধ্যপাড়া হাসামদিয়া মহল্লায়। নিহত মো. তোরাব মোল্লা ভাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডের চৌধুরীকান্দা মহল্লার বাসিন্দা।
কালকিনি (মাদারীপুর) : ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাক ও একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মাদারীপুরের ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় ফিলিং স্টেশনের পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন আবু নাঈম খান (৫৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী এলাকার মৃত আব্দুর সাত্তার খানের ছেলে।
