• ই-পেপার

কথামালা

ফুটবল ম্যাচের ফলাফল

ফুটবল ম্যাচের ফলাফল

টিভিতে

টিভিতে

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস

সরাসরি, দুপুর ৩-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

বাংলাদেশ-পাকিস্তান

সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

 

 

 

টি-স্পোর্টস

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ

ব্রাজিল-হাইতি

সরাসরি, সকাল ৬-৩০ মিনিট

প্যারাগুয়ে-তুরস্ক

সরাসরি, সকাল ৯টা

নেদারল্যান্ডস-সুইডেন

সরাসরি, রাত ১১টা

জার্মানি-আইভরি কোস্ট

সরাসরি, রাত ২টা

ইকুয়েডর-কুরাসাও

সরাসরি, রবিবার সকাল ৬টা

সিরিজ হার বাংলাদেশের

সিরিজ হার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : দুই দলের শুরুটা ছিল দুই রকম। প্রথমে পাওয়ার প্লেতে উইকেট হারানোর ধাক্কা সামলেও অস্ট্রেলিয়া গড়ে তোলে বড় সংগ্রহ। আর সেই লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করার পরও অদ্ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে বসে বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচটিও তারা হারে ৭ রানে। টানা দুই হারে সিরিজও হাতছাড়া হয়েছে স্বাগতিকদের।

সিরিজ হার বাংলাদেশেরএকসময় অবশ্য ম্যাচটা বাংলাদেশের দিকেই ঝুঁকে ছিল। অস্ট্রেলিয়ার দেওয়া ১৯৭ রানের লক্ষ্য তাড়ায় দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ। তানজিদ (৩০) আউট হলেও পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৭২ রান। এরপর সৌম্য সরকার (১৫) বেশিক্ষণ টেকেননি। তবে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। দুজনের জুটিতে ১৩ ওভারেই দলের স্কোর পৌঁছে যায় ১৩০ রানে; কিন্তু সেখান থেকেই ম্যাচ ঘুরে যায় নাটকীয়ভাবে। ১৩তম ওভারে অ্যারন হার্ডিকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে খেলতে গিয়ে মিচেল মার্শের হাতে ধরা পড়েন পারভেজ (২২ বলে ৩৬)। বাংলাদেশের জন্য বড় ধাক্কাটা আসে অবশ্য পরের ওভারে। আউট হন ৩৩ বলে ৪২ রান করা সাইফ। রান তাড়ায় দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারের এমন বিদায়েই কার্যত বাংলাদেশকে লড়াই থেকে ছিটকে দেয়। শেষ দিকে তাওহিদ হৃদয়ের ২২ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস হারের ব্যবধানই কমাতে পেরেছে শুধু। এর আগে অজিদের পক্ষে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ম্যাট রেনশ’। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছক্কার মার। এ ছাড়া ২৬ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৫ রান করেন টিম ডেভিড।