• ই-পেপার

আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মোল্লাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের কর্মচারীর মৃত্যু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মোল্লাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের কর্মচারীর মৃত্যু
প্রতীকী ছবি

বাগেরহাটের মোল্লাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাইনুল ইসলাম মহিন (৩২) নামে এক ঘের কর্মচারী মারা গেছেন। সোমবার (১৫ জুন) উপজেলার নোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাগেরহাটের কচুয়া উপজেলার মগিয়া ইউনিয়নের সোনাকুড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি ব্যবসায়ী শেখ হেমায়েত উদ্দিনের নোনাডাঙ্গা এলাকায় ঘেরের বাসায় থেকে ঘেরের দেখভাল করতেন। তিনি এখানে পরিবার নিয়ে বসবাস করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে তিনি ঘেরের পানি দেওয়ার জন্য মেশিন ঠিক করার সময় আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক জানান,  বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মাহিন নামে একজনের মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সালথায় ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি বাবু মোল্যা গ্রেপ্তার

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
সালথায় ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি বাবু মোল্যা গ্রেপ্তার
ছবি : কালের কণ্ঠ

ফরিদপুরের সালথায় মো. খায়রুজ্জামান বাবু মোল্যা (৪৮) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।‎ সোমবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তার ‎উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মৃত আব্দুল কুদ্দুছ মোল্যার ছেলে। তিনি সোনাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে খায়রুজ্জামান বাবু মোল্যা পলাতক ছিলেন। কয়েক মাস ধরে তিনি মাঝে মাঝে গোপনে এলাকায় আসা-যাওয়া শুরু করেন।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, ‘ইউপি চেয়ারম্যান বাবু মোল্যার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নটখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হবে।’

মধ্যনগরে শিক্ষার্থীদের ইংরেজি ক্লাস নিলেন ইউএনও

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
মধ্যনগরে শিক্ষার্থীদের ইংরেজি ক্লাস নিলেন ইউএনও
ছবি: কালের কণ্ঠ

দাপ্তরিক ব্যস্ততার মাঝেও নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ। শুধু পরিদর্শন নয়, অনেক সময় তিনি শ্রেণিকক্ষে গিয়ে নিজেও পাঠদান করেন, শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যুক্ত হন।

সোমবার (১৫ জুন) সকালে তিনি চামরদানী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গেলে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের একটি ইংরেজি ক্লাস নেন। হঠাৎ একজন ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে শিক্ষার্থীরা বিস্মিত ও আনন্দিত হয়ে ওঠে। প্রায় এক ঘণ্টাব্যাপী ক্লাসে তিনি ইংরেজি বিষয়ের বিভিন্ন বিষয় সহজভাবে উপস্থাপন করেন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক শিক্ষায় উৎসাহিত করেন।

শিক্ষার্থীরা জানায়, ইউএনও স্যার খুব সুন্দরভাবে ক্লাস নিয়েছেন। প্রশ্নোত্তরের মাধ্যমে তিনি পাঠ সহজ করে বুঝিয়েছেন এবং কিভাবে সহজে বিষয়গুলো মনে রাখা যায় সে বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। ক্লাসটি ছিল শিক্ষণীয় ও আনন্দদায়ক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তা হয়েও তিনি যেভাবে শ্রেণিকক্ষে এসে পাঠদান করেছেন, তা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক। তার এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরো আগ্রহী করে তুলবে।

ইউএনও সঞ্জয় ঘোষ বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পড়াতে আমি আনন্দ পাই। জ্ঞান বিতরণের মতো তৃপ্তি আর কিছুতে নেই। শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বিদ্যালয়ের সমস্যাগুলো সরাসরি জানার সুযোগ হয়। উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে শিক্ষা খাতে সামান্য অবদান রাখতে পারাও আমার জন্য গর্বের বিষয়।

পেকুয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
পেকুয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩
সংগৃহীত ছবি

আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) সড়কের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরো তিন যাত্রী। সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে এবিসি সড়কের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের টৈটং বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

‎নিহতরা হলেন নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়ি টিক্কা পাড়ার আবদুর রশিদের ছেলে হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার তোতা বেপারীর ছেলে আফজাল সরকার (৪৫)। আহতরা হলেন পেকুয়া উপজেলার হরিণাফাঁড়ি এলাকার সিরাজ (৪২), শাহেদ (২২) ও নিহত হাসান আলী পরিবারের ২ সদস্য পাখি বেগম (৫৫) এবং রামিম (১০)।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা টৈটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে বাঁশখালী এলাকায় তারা মারা যান। ‎খবর পেয়ে পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।

পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনার পর যানবাহন দুটি থানায় নিয়ে আসা হয়েছে । এই ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।