• ই-পেপার

ড্রেনে পড়ে স্মৃতির মৃত্যু

দুঃখ প্রকাশে দায় সারছে কুমিল্লা সিটি করপোরেশন

নোয়াখালীর স্বপ্নের উৎসব : উন্নয়নের প্রত্যাশায় রাজধানীতে বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর স্বপ্নের উৎসব : উন্নয়নের প্রত্যাশায় রাজধানীতে বর্ণাঢ্য আয়োজন
সংগৃহীত ছবি

বৃহত্তর নোয়াখালী অঞ্চলের উন্নয়ন, অগ্রগতি এবং দীর্ঘদিনের জনদাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৬ জুলাই রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নোয়াখালীর স্বপ্নের উৎসব’। বৃহত্তর নোয়াখালী যুব সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে থাকবে সংবর্ধনা, উন্নয়নবিষয়ক আলোচনা এবং সাংস্কৃতিক সন্ধ্যা।

আয়োজকরা জানান, বৃহত্তর নোয়াখালীর উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন দাবি ও সম্ভাবনা নীতিনির্ধারকদের সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে নোয়াখালী অঞ্চলের উন্নয়নে অবদান রাখা মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হবে।

আলোচনা পর্বে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন, বিমানবন্দর স্থাপন, সিটি করপোরেশন গঠন, সমুদ্রবন্দর নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড), রেল যোগাযোগ সম্প্রসারণ, লক্ষ্মীপুরে নদীবন্দর স্থাপন, ফেনীতে বাঁধ নির্মাণ এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা ও জনদাবি নিয়ে মতবিনিময় হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন, ক্রীড়া উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয়েও আলোচনা করা হবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী ও সাখাওয়াত সাকু। তাদের পরিবেশনায় দর্শক-শ্রোতাদের জন্য থাকবে প্রাণবন্ত ও আনন্দঘন সাংস্কৃতিক আয়োজন।

আয়োজকদের মতে, এটি শুধু একটি সংবর্ধনা অনুষ্ঠান নয়; বরং বৃহত্তর নোয়াখালীর ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে সম্মিলিত ভাবনা ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন। দেশের বিভিন্ন প্রান্তে বসবাসরত নোয়াখালীবাসী, তরুণ সমাজ, পেশাজীবী, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি বৃহৎ মিলনমেলায় পরিণত হবে।

আগামী ১৬ জুলাই রাজধানীর কাকরাইলে আইডিইবির মুক্তিযোদ্ধা হলে অনুষ্ঠিতব্য এ আয়োজনে অংশ নিতে নোয়াখালীবাসীসহ সকল শুভানুধ্যায়ীর প্রতি আহ্বান জানিয়েছেন বৃহত্তর নোয়াখালী যুব সমিতির নেতৃবৃন্দ।

সুনামগঞ্জে আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ
সংগৃহীত ছবি

সুনামগঞ্জে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দল। 

সুনামগঞ্জ জেলা বিএনপির পুরাতন বাসস্টেশনস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের গিয়ে পথসভায় মিলিত হয়ে কর্মসূচি শেষ করেন।

বক্তারা বলেন, পতিত সরকার দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র মোকাবেলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছে। নাশকতা, নৈরাজ্যের অপচেষ্টা হলে দেশবাসীকে নিয়ে অপশক্তিকে প্রতিরোধ করা হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুর রশিদ আমিন, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েছ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া প্রমুখ।

জামালপুর

মাছের ঘেরে পড়ে থাকা লাগেজে মিলল যুবকের মরদেহ

জামালপুর প্রতিনিধি
মাছের ঘেরে পড়ে থাকা লাগেজে মিলল যুবকের মরদেহ
সংগৃহীত ছবি

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাছের ঘের থেকে লাগেজবন্দি অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত ৩টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে বেনুয়ারচর বাজার পাশে আলমাছ আলীর মালিকানাধীন একটি মাছের ঘেরের এক কোনে একটি লাগেজ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সন্দেহ হলে তারা লাগেজটি খুলে ভেতরে এক যুবকের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ইসলামপুর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘মরদেহে পচন ধরেছে। এ কারণে এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে যুবককে হত্যার পর মরদেহটি লাগেজে ভরে মাছের ঘেরে ফেলে রাখা হয়।’

নাটোর

জুট মিলে ডাকাতির মালামালসহ গ্রেপ্তার ৬

নাটোর প্রতিনিধি
জুট মিলে ডাকাতির মালামালসহ গ্রেপ্তার ৬
সংগৃহীত ছবি

নাটোরের লালপুরে জুট মিলে ডাকাতির ঘটনায় ডাকাতদলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩০০ কেজি তামার তার, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ জুন) পাবনা জেলার আটঘরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন পাবনা জেলার আটঘরিয়া উপজেলার হায়দারপুর নতুনপাড়া গ্রামের মৃত বিল্লাল মৃধার ছেলে মাহতাব মৃধা (৩২), একই এলাকার মাছিমপুর গ্রামের আকুব্বর প্রামানিকের ছেলে লিটন প্রামাণিক (৪৬)। তারাপ্রাসা গ্রামের গোলাম হোসেনের ছেলে সেলিম হোসেন (৩২), চরঘোশপুর গ্রামের মিঠু শিখির ছেলে সাদ্দাম হোসেন (৩৫), একই গ্রামের মোফাজ্জল মন্ডলের ছেলে আব্দুল খালেক (৩৪) এবং কষাখালী গ্রামের আজগর হোসেনের ছেলে সাগর শেখ (২২)।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক জানান, গত মে মাসের ৩০ তারিখে লালপুর থানার অর্জুনপুর শ্রীরামগাড়ি গ্রামে সাজিদ জুট মিলে ১২-১৪ জনের একদল ডাকাত হামলা চালায়। তারা জুট মিলের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও চারজন স্টাফকে বেঁধে রেখে ৮৩ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সাজিদ  জুট মিলের মালিক সাজিদ মল্লিক বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, নাটোর ডিবি পুলিশ ও লালপুর থানা পুলিশের সমন্বয়ে গঠিত টিম অনুসন্ধান চালিয়ে এবং তথ্যপ্রযুক্তি সহায়তায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে। এ সময় ৩০০ কেজি তামার তার ডাকাতির কাজে ব্যবহৃত মিনি পিকআপ এবং ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ সক্রিয় রয়েছে।