• ই-পেপার

হাসপাতাল চালুর দাবি

সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের

ঝিনাইদহ সীমান্ত থেকে বিদেশি পিস্তল উদ্ধার

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ সীমান্ত থেকে বিদেশি পিস্তল উদ্ধার

​ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৭ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বেলেহাটি গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ সামন্তা বিওপির একটি টহলদল দুই চোরাকারবারিকে ধাওয়া করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সীমান্ত পিলার ৫৭/১ থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলেহাটি গ্রামের একটি পুকুরপাড়ের জঙ্গলে প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। ​পরে ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও মাদক সিরাপ উদ্ধার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান বলেন, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারদ ও মাদক মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

লক্ষ্মীপুরে ৫ হত্যার ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না : এমপি খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ৫ হত্যার ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না : এমপি খায়ের ভূঁইয়া
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রায়পুরের মা ও তিন মেয়েকে হত্যার ঘটনাটি রাজনৈতিক বিষয় নয় এবং হিন্দু মুসলমানের বিষয়ও নয়। এটা নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। 

শনিবার (২৭ জুন) দুপুরে রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

খায়ের ভূঁইয়া বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যা হবে আমরা তা আশা করি। এর সঙ্গে যদি অন্য কেউ থাকে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা হিন্দু মুসলমানের বিষয় নয়। এটাকে পুঁজি করে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা যাবে না। ফ্যাসিস্ট আমলের দোষর একটি মিডিয়া এটাকে কৌশল করে ভুল তথ্য প্রচার করে বিতর্ক সৃষ্টি করতে চায়। আমি সাবধান করে দিচ্ছি। 

তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কেউ যদি চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সকলেই ভাই ভাই। এখানে আমরা সকল সাংবাদিকদের চিনি জানি। কিন্তু কোনো উস্কানিমূলক মিথ্যা তথ্য সরবরাহ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সেদিকে সবাইকে সজাগ ও সতর্ক থাকার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহবান জানাচ্ছি। 

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু ও রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ প্রমুখ।
 

ফরিদপুর

শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ে-জামাই গ্রেপ্তার

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ে-জামাই গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ফরিদপুরের সদরপুরে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ে-জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদরপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন শাহ্। 

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শাশুড়ি ‌(৪২) নিজ বাড়িতে একা অবস্থান করছিলেন। এ সময় তার একমাত্র মেয়ের জামাই বিপ্লব মাতুব্বর (২৫) ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সদরপুর থানার জরুরি ডিউটি অফিসার এসআই (নিঃ) মো. আশরাফুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন।

সদরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ্ বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
 

ফুলগাজীতে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ

ফেনী প্রতিনিধি
ফুলগাজীতে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ
ছবি : কালের কণ্ঠ

ফেনীর ফুলগাজীতে দুর্বৃত্তদের দ্বারা এক কুয়েতপ্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

শনিবার (২৭ জুন) সকালে খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

​নিহত কাজলের স্বামী নুরুল আমিন বর্তমানে কুয়েতপ্রবাসী। তার দুটি সন্তান রয়েছে। এই হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিহত কাজল তাঁর মাত্র দুই বছর বয়সী ছোট সন্তানকে নিয়ে ঘরে শুয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। পরে কাজলের হাত-পা বেঁধে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ আজ শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ​ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এটি চুরির ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো শত্রুতা বা রহস্য রয়েছে, তা আমরা গভীরভাবে খতিয়ে দেখছি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’