• ই-পেপার

২৬ বছর পর বাংলা সিনেমায় অনুপম খের

জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান, জানালেন তটিনী

বিনোদন প্রতিবেদক
জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান, জানালেন তটিনী
সংগৃহীত ছবি

ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে প্রেম ও বিয়ে প্রসঙ্গে প্রায়ই আলোচনায় আসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমের গুঞ্জন, বিয়ের পরিকল্পনা এবং ভবিষ্যতের জীবনসঙ্গী নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

কিছুদিন আগে অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তটিনীর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেই জল্পনা আবারও উড়িয়ে দিয়ে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, ইয়াশ তার শুধুই একজন ভালো বন্ধু, এর বেশি কিছু নয়।

তটিনীর কথায়, ‘হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। এটা আমি অনেকবারই বলেছি। যদি প্রেম থাকত, তাহলে বিষয়টি আরও ব্যক্তিগতভাবে সামলাতাম। এটা নিয়ে কথা বলার সুযোগই দিতাম না। তাই নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো প্রেম নেই।’

লাইটস্ট্যান্ড মাথায় পড়ে আহত তটিনী, সবশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

প্রেম না থাকলেও বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা অকপটে জানিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, সঠিক মানুষকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান তিনি। এমন একজন, যিনি তাকে, তার পরিবারকে এবং তার পেশাকে সম্মান করবেন।

এ প্রসঙ্গে তটিনী বলেন, ‘বিয়ে করব যখন সঠিক মানুষ পাব। যে মানুষ আমাকে প্রপার সম্মান দেবে, আমাকে, আমার প্রফেশনকে এবং আমার পরিবারকে ভালোবাসবে। আমার কাছে মনে হয়, জীবনে ভালোবাসার মানুষের থেকেও ভালো রাখার মানুষ বেশি দরকার। আল্লাহ যদি সঠিক সময়ে সঠিক মানুষ দেন, তাহলে অবশ্যই বিয়ে করব।’

সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার পাশাপাশি পারস্পরিক সম্মান, মানসিক স্বস্তি এবং নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন বলেও জানান তিনি। তার বিশ্বাস, শুধু ভালোবাসা দিয়ে একটি সম্পর্ক টিকে থাকে না; একজন মানুষ যদি সম্মান ও মানসিক শান্তি দিতে না পারেন, তবে সেই সম্পর্কে প্রকৃত সুখ খুঁজে পাওয়া কঠিন।

‘জীবন কোনো দিনই সরল ছিল না, হবেও না’

বিনোদন প্রতিবেদক
‘জীবন কোনো দিনই সরল ছিল না, হবেও না’
সংগৃহীত ছবি

নতুন চরিত্রে নিজেকে ভেঙে গড়ার আরেক নাম যেন জয়া আহসান। বাংলাদেশ থেকে কলকাতা, এরপর বলিউড—সবখানেই অভিনয় দিয়ে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। এবার মুক্তি পেল তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার, আর সেটির সঙ্গে ভাগ করে নিলেন জীবনের সম্পর্ক ও অনুভূতি নিয়ে এক আবেগঘন বার্তা।

শুক্রবার (২৬ জুন) প্রকাশ্যে এসেছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’র দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার। ট্রেলারটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন জয়া আহসান। পাশাপাশি জীবনের জটিল সমীকরণ ও সম্পর্কের পরিবর্তনশীল রূপ নিয়ে একটি হৃদয়ছোঁয়া স্ট্যাটাস দিয়েছেন তিনি।

পোস্টে জয়া আহসান লিখেছেন, ‘জীবন কোনো দিনই সরল ছিল না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ।’

সম্পর্কের নানা মাত্রা তুলে ধরে তিনি আরো লেখেন, “এই অনন্ত খোঁজের খেলায় কোনো প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গণ্ডি মুছে যায়! এ রকমই সামনে চলার কঠিন একটা দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’।”

আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সম্পর্কের সূক্ষ্ম টানাপড়েন, ভালোবাসা, অভিমান ও ক্ষমার গল্পে দর্শকদের মুগ্ধ করেছিল। সেই আবেগঘন গল্পেরই নতুন অধ্যায় নিয়ে আসছে ‘আজও অর্ধাঙ্গিনী’।

এর আগে সিনেমাটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জয়া আহসান বলেছিলেন, ‘অর্ধাঙ্গিনী ছিল অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প। সেই গল্পের পরবর্তী অংশে কাজ করতে পারাটা আমার জন্য আনন্দের।’

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই সিনেমায় আগের কিস্তির মতোই অভিনয় করেছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসান। নতুন সংযোজন হিসেবে দেখা যাবে ইন্দ্রাশিস রায় ও অম্বরীশ ভট্টাচার্যকে।

অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত মিম

বিনোদন প্রতিবেদক
অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত মিম

ওটিটি প্ল্যাটফর্মে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’। গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের জন্য ইতিমধ্যেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ছবিটি। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়েও ছবিটি নিয়ে চলছে ইতিবাচক আলোচনা।

গত ২৫ জুন রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে ‘লাইফলাইন’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির কলাকুশলী, সাংবাদিক ও বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর। প্রদর্শনী শুরুর আগে চলচ্চিত্রটির সম্পাদক ময়ূখ বারীর বাবার প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ছবি প্রদর্শন শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বাবা-মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত গল্পে খায়রুল আলম সবুজ ও মিমের অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। প্রতিক্রিয়া জানাতে গিয়ে খায়রুল আলম সবুজের কণ্ঠও আবেগে ভারী হয়ে ওঠে।

মিম ও রেজওয়ান পারভেজের পাশাপাশি সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছেন আ খ ম হাসান। দীর্ঘদিন পর ওটিটিতে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ‘এটা পরিচালকরা ভালো বলতে পারবেন। আমি অভিনেতা, যেখানে কাজ করার সুযোগ পাই সেখানেই কাজ করি।’

নিজের অভিনয় প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘পর্দায় আমার চরিত্র দেখে ওই চরিত্রকেই মনে হয়েছে, মনে হয়নি আ খ ম হাসান অভিনয় করছেন। এটা পরিচালক এবং ইউনিটের সাফল্য।’

চলচ্চিত্রটির ‘আমারে নাও’ গানটিও দর্শক-শ্রোতাদের মন জয় করেছে। কাজী আসাদের কথায় এবং জাহিদ নিরবেনের সুর ও সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাতিমা তুয যাহরা ঐশী। 

চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা কাজী আসাদ বলেন, ভালোবাসার টানে একজন মানুষ কত দূর যেতে পারে, আর সেই পথে কত বড় ঝুঁকি নিতে পারে—এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্য দিয়েই এগিয়েছে ‘লাইফলাইন’। শহুরে মেয়ে অনন্যার দুর্গম যাত্রা এবং তার পরিণতির ভেতর দিয়ে গভীর কিছু মানবিক অনুভূতির গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

‘লাইফলাইন’-এ অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, রেজওয়ান পারভেজ, গাজী রাকায়েত, আ খ ম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত ও ফাতেমাতুজ জোহরা ইভা।

সিয়া-কেতন কাণ্ডে তোলপাড়, মুখ খুললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক
সিয়া-কেতন কাণ্ডে তোলপাড়, মুখ খুললেন কঙ্গনা
সংগৃহীত ছবি

ভারতের বহুল আলোচিত সিয়া গয়াল ও কেতন আগারওয়াল হত্যা মামলায় এবার প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাউত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি নিজের মতামত জানান।

মহারাষ্ট্রের লোহাগড় দুর্গে ট্রেকিংয়ের সময় ২৬ বছর বয়সী ব্যবসায়ী কেতন আগারওয়ালের মৃত্যু প্রথমে দুর্ঘটনা বলে মনে করা হলেও, তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ প্রকাশ করে পুলিশ। 

এ ঘটনায় কেতনের বাগ্‌দত্তা সিয়া গয়াল এবং তাঁর কথিত প্রেমিক চেতন চৌধরীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিয়ার পাশাপাশি তাঁর পরিবারেরও সমালোচনা শুরু হলে বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানান কঙ্গনা।

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘এখনকার দিনে শুধু কোনো পরিবারের পরিবেশ বা বাবা-মাকে দেখে সন্তানের আচরণ বা স্বভাব সম্পর্কে ধারণা তৈরি করা উচিত নয়। বরং গুরুত্বপূর্ণ বিষয় হলো, কে তাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করছে? বা তারা কার সঙ্গে সময় কাটাচ্ছে? সমাজমাধ্যম বা বাস্তব জীবনে তাদের উপর কী ধরনের প্রভাব পড়ছে? এগুলো দেখা উচিত।’

অভিনেত্রী ও সাংসদ আরো লেখেন, ‘সন্তানের সব কাজের জন্য বাবা-মাকে দায়ী করা যায় না। তাই সন্তানের কাজের জন্য পরিবারকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয়।’

কঙ্গনার মতে, বর্তমান সময়ে মানুষের চিন্তাভাবনা ও আচরণ গঠনে শুধু পারিবারিক পরিবেশ নয়, সামাজিক যোগাযোগমাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্যক্তিগত সম্পর্কও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই কোনো অপরাধের ঘটনায় পরিবারের ওপর দায় চাপানোর আগে এসব বিষয়ও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

পুলিশের তথ্যমতে, ট্রেকিংয়ের সময় লোহাগড় দুর্গসংলগ্ন একটি খাদে পড়ে কেতনের মৃত্যু হয়। তদন্তে অভিযোগ ওঠে, সিয়া ও তাঁর কথিত প্রেমিক চেতন পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এরপরই দুজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে সিয়ার পরিবারও বিষয়টি নিয়ে মুখ খুলেছে। তাঁর মা জানিয়েছেন, তদন্তে মেয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তারা আইনের সর্বোচ্চ শাস্তির পক্ষেই থাকবেন। অন্যদিকে, সিয়ার বাবা অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।