• ই-পেপার

শিল্পকলায় দুই দিনব্যাপী সংগীত উৎসব

‘আলফা’ ট্রেলারে চমক হৃত্বিক রোশন

বিনোদন ডেস্ক
‘আলফা’ ট্রেলারে চমক হৃত্বিক রোশন
সংগৃহীত ছবি

অবশেষে প্রকাশ্যে এলো বলিউডের বহুল আলোচিত স্পাই অ্যাকশন সিনেমা ‘আলফা’র ট্রেলার। ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে প্রথম নারী-কেন্দ্রিক এই সিনেমাকে ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। ট্রেলার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়ে গেছে।

২ মিনিট ৩৩ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই দেখা যায় কাচের আবরণে রাখা এক নবজাতক শিশুকে। ভয়েসওভারে ভয়ংকর প্রতিপক্ষ ফতেহ চরিত্রে অভিনয় করা ববি দেওল জানান, শিশুটির নাম তিনি রেখেছেন ‘সীতা’। এরপরের দৃশ্যগুলোতে ইঙ্গিত মেলে, ছোটবেলা থেকেই তাকে এক দুর্ধর্ষ যোদ্ধা ও ঘাতক হিসেবে গড়ে তোলা হয়েছে।

ট্রেলারে আলিয়া ভাটকে দেখা যায় সীতা চরিত্রে। তার বর্ণনায় উঠে আসে ফতেহের নির্মমতা ও ক্ষমতার গল্প। তিনি জানান, এক রাজকন্যাকে অপহরণ করে তাকে অস্ত্রে পরিণত করা হয়েছিল। তবে এই গল্পে প্রচলিত পৌরাণিক কাহিনির মতো উদ্ধার পাওয়ার অপেক্ষায় থাকেন না সীতা। বরং নিজেই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং ফতেহের সাম্রাজ্য ধ্বংসের মিশনে নামেন।

অ্যাকশন, আবেগ ও রোমাঞ্চে ভরপুর ট্রেলারে আলিয়াকে দেখা গেছে সম্পূর্ণ নতুন অবতারে। পরে তার মিশনে যোগ দেন শারভারী। দুই নারী এজেন্টের প্রশিক্ষক ও পরামর্শকের ভূমিকায় রয়েছেন অনিল কাপুর।

তবে ট্রেলারের সবচেয়ে বড় আকর্ষণ শেষের কয়েক সেকেন্ড। সংক্ষিপ্ত উপস্থিতিতেই দর্শকদের চমকে দিয়েছেন হৃত্বিক রোশন। যদিও তার পুরো চেহারা দেখানো হয়নি, কেবল চোখের ঝলকই যথেষ্ট ছিল নতুন জল্পনা তৈরি করতে। এতে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে, ‘আলফা’ সিনেমার গল্প সরাসরি ‘ওয়ার’ এবং ‘ওয়ার ২’-এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে।

স্পাই ইউনিভার্সের এই নতুন অধ্যায় নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আলফা’।

একই গাড়িতে প্রাক্তন ও হবু স্ত্রীকে নিয়ে ঘুরছেন আমির খান, ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক
একই গাড়িতে প্রাক্তন ও হবু স্ত্রীকে নিয়ে ঘুরছেন আমির খান, ভাইরাল ভিডিও
সংগৃহীত ছবি

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও আলোচনায়। এবার কারণ, প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং হবু স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে একই গাড়িতে দেখা গেছে তাকে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

সম্প্রতি ‘লগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির খান। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও, ছেলে আজাদ এবং প্রেমিকা তথা হবু স্ত্রী গৌরী স্প্র্যাট।

অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় দেখা যায়, প্রথমে গাড়িতে ওঠেন গৌরী স্প্র্যাট। এরপর একই গাড়িতে ওঠেন কিরণ রাও ও ছেলে আজাদ। সামনের আসনে বসেছিলেন আমির নিজে। গাড়ির কাচ তোলা থাকলেও হাসিমুখে উপস্থিত আলোকচিত্রীদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় অভিনেতাকে।

ভাইরাল হওয়া ভিডিওতে আরো দেখা যায়, পেছনের আসনে পাশাপাশি বসে গল্পে মেতে আছেন কিরণ রাও ও গৌরী স্প্র্যাট। তাদের মাঝখানে বসে ছিল আমিরের ছেলে আজাদ। এই দৃশ্যই নেটিজেনদের নজর কেড়েছে সবচেয়ে বেশি।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ লিখেছেন, ‘এই না হলে আমিরি কেতা!’ আবার কারো মন্তব্য, ‘লোকের একটি নিয়েই গলদঘর্ম, আর আমির একসঙ্গে দুই স্ত্রীকে নিয়ে ঘুরছেন!’ অন্যদিকে কেউ কেউ বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্যও করেছেন।

তবে বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে আমির খানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন নয়। প্রথম স্ত্রী রিনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও—দুজনের সঙ্গেই তিনি দীর্ঘদিন ধরে সুসম্পর্ক বজায় রেখেছেন। বিভিন্ন সময় পারিবারিক অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে।

এরই মধ্যে জানা গেছে, আগামী ৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন আমির খান। নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নতুন জীবনে পা রাখবেন এই অভিনেতা। 

বিয়ের আগে প্রাক্তন ও হবু স্ত্রীকে ঘিরে এমন স্বাভাবিক ও আন্তরিক সম্পর্কের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

টম ক্রুজ থেকে বেকহাম, তারকায় মুখরিত বিশ্বকাপের গ্যালারি

বিনোদন ডেস্ক
টম ক্রুজ থেকে বেকহাম, তারকায় মুখরিত বিশ্বকাপের গ্যালারি
সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ নেই, সমান আলোচনায় রয়েছে গ্যালারির তারকাখচিত উপস্থিতিও। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত এই আসরের শুরু থেকেই বিশ্বের বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিদের উপস্থিতিতে স্টেডিয়ামগুলো হয়ে উঠেছে আরো বর্ণিল।

সবচেয়ে বেশি আলোচনায় আসে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-পরাগুয়ে ম্যাচ। গ্যালারিতে পাশাপাশি বসে খেলা উপভোগ করতে দেখা যায় হলিউড সুপারস্টার টম ক্রুজ এবং ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহামকে। তাদের সঙ্গে ছিলেন ফ্যাশন ডিজাইনার ও সাবেক স্পাইস গার্লস সদস্য ভিক্টোরিয়া বেকহাম। স্টেডিয়ামে এই তিন তারকার উপস্থিতি মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে।

Tom Cruise e David Beckham foram acompanhados pela esposa do ex-jogador de futebol, Victoria Beckham — Foto: Stu Forster/Getty Images

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা মার্কিন পপ তারকা কেটি পেরিও গ্যালারি থেকে ম্যাচটি উপভোগ করেন। তার পাশে ছিলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ম্যাচ চলাকালে তাদের একসঙ্গে বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। একই ম্যাচে উপস্থিত ছিলেন মার্কিন তারকা প্যারিস হিলটন এবং অভিনেতা জেসন সুডেইকিসও।

Katy Perry e Justin Trudeau foram filmados dando beijinhos durante a partida entre Estados Unidos e Paraguai pela fase de grupos da Copa do Mundo — Foto: Reprodução | Youtube

অন্যদিকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল ও মরক্কোর ম্যাচেও ছিল তারকাদের ভিড়। গ্যালারির অন্যতম আকর্ষণ ছিলেন কিংবদন্তি এনএফএল কোয়ার্টারব্যাক টম ব্র্যাডি এবং জনপ্রিয় র‍্যাপার ট্রাভিস স্কট। ম্যাচ শুরুর আগে তারা ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

টম ব্র্যাডি এদিন তার সন্তানদের সঙ্গে ম্যাচ উপভোগ করেন। অন্যদিকে ট্রাভিস স্কটকে দেখা যায় ব্রাজিল জাতীয় দলের জার্সি পরে দলকে সমর্থন জানাতে। তিনি ব্রাজিলিয়ান অভিনেত্রী মাইসা সিলভার সঙ্গেও ছবি তোলেন। 

Tom Brady (de branco) e Travis Scott (de amarelo) conversam com Neymar Jr. (de costas, de azul) na partida entre Brasil e Marrocos — Foto: Jean Catuffe/Getty Images

বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত ‘সির সির’ গানের মাধ্যমে আলোচনায় থাকা বলিউড তারকা নোরা ফাতেহিও ছিলেন গ্যালারিতে। কানাডায় উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পর তিনি ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে মাঠে যান। মরক্কোকে সমর্থন জানিয়ে ম্যাচ চলাকালে নিয়মিত ইনস্টাগ্রামে রিলস শেয়ার করেন এই নৃত্যশিল্পী ও অভিনেত্রী।

ব্রাজিলের ম্যাচে আরো উপস্থিত ছিলেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও, কাকা এবং রবার্তো কার্লোস। ভিআইপি গ্যালারিতে দেখা যায় ব্রাজিলের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও উদ্যোক্তা ভার্জিনিয়া ফনসেকাকেও। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা হিসেবেও তিনি সম্প্রতি আলোচনায় রয়েছেন।

Virginia Fonseca em jogo de estreia pelo Brasil na Copa do Mundo — Foto: Reprodução / Instagram

এদিকে স্কটল্যান্ড ও হাইতির ম্যাচেও দেখা যায় আরেক কিংবদন্তিকে। ব্রিটিশ সংগীতশিল্পী রড স্টুয়ার্ট সন্তানদের নিয়ে প্রাইভেট বিমানে বোস্টনে পৌঁছে স্কটল্যান্ডের খেলা উপভোগ করেন। ৮১ বছর বয়সী এই শিল্পী এদিন তার নর্থ আইল্যান্ডের কনসার্ট বাতিল করে খেলা দেখতে আসেন। তিনি জানান, এটি তার জীবনের সপ্তম বিশ্বকাপ। ২৮ বছর পর স্কটল্যান্ডের বিশ্বকাপে প্রত্যাবর্তনের আনন্দ ভাগ করে নিতেই তিনি স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন।

Rod Stewart embarca com os filhos no jatinho para ver a Escócia na Copa do Mundo — Foto: Reprodução / Instagram

ভিডিও প্রকাশ করে তিনি লেখেন, আমি আর ছেলেরা বিশ্বকাপে আমাদের স্কটল্যান্ডকে দেখতে বোস্টনের পথে! স্কটল্যান্ড নেই তো পার্টিও নেই।

মাঠের রোমাঞ্চের পাশাপাশি বিশ্বকাপের গ্যালারিতে বিশ্বের খ্যাতিমান তারকাদের উপস্থিতি এবারের আসরে যোগ করেছে ভিন্ন এক মাত্রা। ফুটবলপ্রেমীদের কাছে তাই শুধু ম্যাচ নয়, গ্যালারির তারকাময় পরিবেশও হয়ে উঠেছে সমান আকর্ষণের কেন্দ্রবিন্দু।

পুলিশ নন, এবার সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব

বিনোদন প্রতিবেদক
পুলিশ নন, এবার সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব
সংগৃহীত ছবি

দীর্ঘ দুই বছর পর ওটিটিতে ফিরছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার তাকে দেখা যাবে একজন অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায়। সালেহ সোবহান অনীম পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

মুক্তিকে সামনে রেখে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে সিরিজটির ট্রেলার। সেখানে সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ, ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা অনিয়ম-দুর্নীতি, ব্যক্তিগত সংকট এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের আভাস মিলেছে। থ্রিলারধর্মী এই গল্পে সমসাময়িক বাস্তবতার প্রতিফলনও দেখা যাবে।

সিরিজটিতে ‘জহির’ নামের এক সাংবাদিকের চরিত্রে দেখা যাবে অপূর্বকে। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এই ধরনের বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে।’

এর আগে ২০২৪ সালে ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে পুলিশের চরিত্রে দেখা গেছে অপূর্বকে। তার পর আর ওটিটিতে পাওয়া যায়নি তাকে। যদিও সিরিজটির সিক্যুয়াল দিয়ে আবারও ফেরার কথা ছিল তার। কিন্তু প্রজেক্টটি পিছিয়ে যাওয়ায় এবার তিনি ফিরছেন সাংবাদিক হয়ে। 

এদিকে, এই সিরিজের মাধ্যমে তিন বছর পর আবারও ওটিটিতে ফিরছেন আফসান আরা বিন্দু। নতুন এই কাজ নিয়ে তিনি বেশ আশাবাদী এবং দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন।

আট পর্বের ‘হেডলাইন’-এ অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী, জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

জানা গেছে, সিরিজটি আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে।