• ই-পেপার

আজ নেদারল্যান্ডস-সুইডেন মহারণ, কার জয়ের সম্ভাবনা কেমন

ইরান ফুটবল দলের ওপর আরোপিত কঠোর ভ্রমণনীতি বদলানোর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ক্রীড়া ডেস্ক
ইরান ফুটবল দলের ওপর আরোপিত কঠোর ভ্রমণনীতি বদলানোর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের
ছবি : রয়টার্স

চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনায় বিশ্বকাপে ইরান ফুটবল দলকে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন প্রশাসন। পরিস্থিতি পাল্টে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি সমঝোতায় পৌঁছেছে। এতে উভয় দেশের মধ্যে চলমান উত্তেজনাও প্রশমিত হয়েছে। তাই বিশ্বকাপে ইরান ফুটবল দলের ওপর আরোপিত কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দিয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।

টকস্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান অ্যান্ডু জুলিয়ানি জানিয়েছেন, বিশ্বকাপে ইরান ফুটবল দলের জন্য আরোপিত কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলে আলোচনায় বসতে প্রস্তুত মার্কিন প্রশাসন।

 এমন এক সময়ে তারা ভ্রমণে কড়াকড়ি আরোপ কমানোর ইঙ্গিত দিল, যখন ইরান ফুটবল ফেডারেশন ফিফার কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

এর আগে আগামী রবিবার লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের দুই দিন আগে ইরান যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিল, কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করে।

এতে ইরানের একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, পর্যাপ্ত সময়ে নিয়ে বিশ্বকাপে দলের প্রস্তুতিসূচি জমা দিয়েছে ইরান। তবে আয়োজকদের আরোপিত কঠোর বিধি-নিষেধ বাধার সম্মুখীন হয়েছে টিম মেল্লিরা।

এ বিষয়ে দ্য টেলিগ্রাফকে অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, পুরো পরিস্থিতিটি অত্যন্ত পরিবর্তনশীল। এ বিষয়ে আলোচনা করা যেতে পারে। আমরা অবশ্যই মাঠে প্রতিযোগিতামূলক ও সুষ্ঠু খেলা নিশ্চিত করতে চাই। আর সে কারণেই দলের প্রত্যেক কোচ ভিসা পেয়েছেন।

তবে টুর্নামেন্ট এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইরান দলের মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা কিছুটা বাড়ানোর পথ তৈরি হতে পারে। বিশেষ করে নকআউট পর্বের সমীকরণ পরিস্থিতি বদলে দিতে পারে বলে যোগ করেন তিনি।

 নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র শেষে কয়েক ঘণ্টার মধ্যেই বিমান ধরতে বলা হয় ইরানকে। একে একটি ‘বিপর্যয়’ বলে ক্ষোভ প্রকাশ করেন ইরান অধিনায়ক মেহেদি তারেমি এবং কোচ আমির ঘালেনোই।

গ্রুপ পর্ব ও রাউন্ড অব ৩২-এর ফলাফলের ওপর ভিত্তি করে আগামী ৩ জুলাই ডালাসে অথবা ৬ জুলাই সিয়াটলে যুক্তরাষ্ট্র বনাম ইরান মুখোমুখি হওয়ার একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে। 

এই ধরনের হাই-প্রোফাইল ম্যাচের লজিস্টিকস ও নিরাপত্তার কথা মাথায় রেখে জুলিয়ানি বলেন, ‘সব কিছুই পরিবর্তনশীল। তাই এর ওপর নজর রাখুন।’

মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি

ক্রীড়া ডেস্ক
মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি

বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর যুক্তরাষ্ট্রের ডালাসে  তীব্র বৃষ্টিতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী সোমবার আজেন্টিনার দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে এই শহরেই। আর্জেন্টিনা ও লিওনেল মেসির সফরের দুই দিন আগে এই আকস্মিক বিপর্যয়। শহরটিতে চরম আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে।

গেল শুক্রবার সকালে ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকায় রেকর্ড পরিমাণ ভারি বৃষ্টির কারণে তীব্র জলাবদ্ধতা ও আকস্মিক বন্যা সৃষ্টি হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, ডালাস ফায়ার-রেসকিউ বিভাগের সব গাড়ি পানিতে আটকে পড়া যানবাহন উদ্ধারের কাজে নিয়োজিত করতে হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর স্থানীয় বাসিন্দাদের জন্য ‌‘ক্রিটিক্যাল’ আবহাওয়া সতর্কতা জারি করেছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। জরুরি ছাড়া যেন কেউ ঘর থেকে বের না হন বা রাস্তায় ভ্রমণ না করেন।

আগামী সোমবার (২২ জুন) ডালাসের আর্লিংটন স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া।

ফুটবল ভক্তদের জন্য আশার কথা হলো, আর্লিংটনের এই স্টেডিয়ামটিতে একটি স্বয়ংক্রিয় ছাদ রয়েছে। ফলে মাঠ বা পিচ প্লাবিত হওয়ার কোনো আশঙ্কা নেই। 

তবে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের কারণে দলগুলোর যাতায়াত এবং দর্শকদের স্টেডিয়ামে পৌঁছানো কিছুটা বাধাগ্রস্ত হতে পারে।

দলের সঙ্গে অনুশীলনে তাগলিয়াফিকো, অস্ট্রিয়ার বিপক্ষে নামতে পারেন মাঠে

ক্রীড়া ডেস্ক
দলের সঙ্গে অনুশীলনে তাগলিয়াফিকো, অস্ট্রিয়ার বিপক্ষে নামতে পারেন মাঠে
সংগৃহীত ছবি

চোট থেকে আস্তে আস্তে সেরে উঠছেন আর্জেন্টিনার তারকা খেলোয়াড়রা। এতে একাদশ ও কৌশল সাজাতে চাপ কমে আসছে কোচ লিওনেল স্কালোনির। চোট থেকে সেরে ওঠায় ফিট হতে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছে অভিজ্ঞ লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকো।

গেল বৃহস্পতিবার ও শুক্রবার দলের সবার সঙ্গে অনুশীলন করেছেন তিনি। আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক দিয়েগো মনরোইগ জানিয়েছেন, দলের সঙ্গে অনুশীলন করেছেন ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়। সেই সঙ্গে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হতে কঠোর অনুশীলনে মনোযোগ দিয়েছেন।

বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।

অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে পারবেন না আর্জেন্টিনা ডিফেন্ডার

ক্রীড়া ডেস্ক
অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে পারবেন না আর্জেন্টিনা ডিফেন্ডার
গনসালো মন্টিয়েল

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। দলের অভিজ্ঞ ডিফেন্ডার গনসালো মন্টিয়েল পেশিতে চোট পাওয়ায় আগামী সোমবারের ম্যাচ থেকে ছিটকে গেছেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শারীরিক অস্বস্তি অনুভব করার পর শুক্রবার সকালে বিস্তারিত মেডিকেল পরীক্ষা করানো হয় মন্টিয়েলের। পরীক্ষার ফলাফলে তার পেশিতে চোট ধরা পড়ে এবং চিকিৎসকরা তাকে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের জন্য অনুপযুক্ত ঘোষণা করেন।

মন্টিয়েলের অনুপস্থিতি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ডান প্রান্তের রক্ষণভাগে এখন সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে এগিয়ে রয়েছেন নাহুয়েল মলিনা। তবে স্কালোনি কৌশলগত পরিবর্তন আনবেন কি না, সেটি নিয়ে আলোচনা চলছে।

বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে লিওনেল মেসির দল।