• ই-পেপার

‘রোনালদোর কারণে ক্ষতি হচ্ছে পর্তুগালের’

আজও বেঞ্চে নেইমার, ব্রাজিলের একাদশে কারা আছেন

অনলাইন প্রতিবেদক
আজও বেঞ্চে নেইমার, ব্রাজিলের একাদশে কারা আছেন
আজও বেঞ্চে নেইমার। ছবি : রয়টার্স

কথার লড়াই অনেক হয়েছে। এবার মাঠের লড়াই দেখার অপেক্ষা। সেই লক্ষ্যে হিউস্টনে নামবে ব্রাজিল-জাপান। নির্ধারিত সময়ের মধ্যে যে দল জিতবে তারাই পাবে স্বপ্ন জিইয়ে রাখার সুযোগ।

অন্যথা, পরাজিত দলকে কাটতে হবে বাড়ির টিকিট। কেননা এখন থেকে স্বপ্ন বাঁচিয়ে রাখার একটাই সুযোগ পাবে দলগুলো। ‘হেক্সার’ লক্ষ্যে খেলতে নামা ব্রাজিল আজ জাপানের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

তাই আজও বেঞ্চে গরম করবেন নেইমার। ৯৮১ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে প্রথম ম্যাচ খেলেন তিনি। আক্রমণভাগে যথারীতি ম্যাথিউস কুনহার সঙ্গে দুই দিকে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রায়ান। 

ব্রাজিলের একাদশ : 

অ্যালিসন বেকার, দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, রায়ান, ম্যাথিউস কুনহা, ভিনিসিয়ুস জুনিয়র।

জাপানের একাদশ :

জিওন সুজুকি, হিরোকি ইতো, শোগো তানিগুচি, তাকেহিরো তোমিয়াসু, রিতসু দোয়ান, কাইশু সানো, কেইতো নাকামুরা, দাইচি কামাদা, দাইজেন মায়েদা, জুনাইয়া ইতো, আইয়াসে উয়েদা।

শেষ সময়ে উইম্বলডন থেকে নাম প্রত্যাহার রাদুকানুর

ক্রীড়া ডেস্ক
শেষ সময়ে উইম্বলডন থেকে নাম প্রত্যাহার রাদুকানুর

চোটের কারণে ব্রিটিশ টেনিস তারকা এমা রাদুকানু উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। চলতি মাসে কুইন্স ক্লাবে দুর্দান্ত ফর্ম দেখানোর পর থেকেই পায়ের অস্বস্তিতে ভুগছিলেন, যা শেষ পর্যন্ত স্ট্রেস ফ্র্যাকচারে রূপ নেয় এই টেনিস রানির। 

৩০তম বাছাইয়ে ক্রোয়েশিয়ার আন্তোনিয়া রুজিচের বিপক্ষে কোর্ট ১-এ প্রথম রাউন্ডের ম্যাচটি খেলার কথা ছিল ২৩ বছর বয়সী এই খেলোয়াড়ের।

রাদুকানু বলেছেন, টুর্নামেন্টে খেলার জন্য সম্ভাব্য সব কিছুই করেছি। কিন্তু আজ রাতে চূড়ান্ত স্ক্যানের পর দেখা গেছে, আমি যে সামান্য ব্যথাটা সামলে নিয়েছিলাম তা একটি স্ট্রেস ফ্র্যাকচারে পরিণত হয়েছে।

চিকিৎসক আমাকে আর জোর করে খেলা চালিয়ে না যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে যোগ করেন ব্রিটিশ এক নম্বর টেনিস খেলোয়াড়। যিনি ২০২১ সালে ইউএস ওপেন জিতেছিলেন।

স্টোকসের বিদায়ি টেস্টে কিউইদের কাছে হারল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক
স্টোকসের বিদায়ি টেস্টে কিউইদের কাছে হারল ইংল্যান্ড
ছবি : ক্রিইকইনফো

আচমকা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে অবসরের ঘোষণা দেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেটের নিজের শেষ ম্যাচটি রয়ে গেল হতাশার। ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের কাছে ১৬০ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হারল স্বাগতিকরা।

পঞ্চম দিনে ৩৭৩ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ২১২ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ফলে ২০টি সিরিজের ইতিহাসে ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের এটি চতুর্থ টেস্ট সিরিজ জয়। একই সঙ্গে ২০১২ সালের পর ইংল্যান্ডে তিন বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজে এটিই তাদের প্রথম ঘরের মাঠের সিরিজ হার।

শেষ দিনে চোটে জর্জরিত নিউজিল্যান্ডের বোলিং আক্রমণকে দারুণভাবে সহায়তা করে ফিল্ডাররা। হেনরি নিকোলসের সরাসরি থ্রোতে রান আউট হন জো রুট, আর মিচেল স্যান্টনারের দুর্দান্ত থ্রোতে বিদায় নেন জশ টং। পরে বাঁহাতি স্পিনার স্যান্টনারই জেমি স্মিথকে (৬০) নাথান স্মিথের ক্যাচ বানিয়ে ম্যাচের ইতি টানেন।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৪৩৮ রান তোলে। ডেভন কনওয়ে ১৫৭ এবং টম ল্যাথাম ১৫১ রানের অসাধারণ ইনিংস খেলেন। ইংল্যান্ডের হয়ে বেন স্টোকস নেন ৪ উইকেট।

জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৫৪ রান করে। বেন ডাকেটের ১১৩, জ্যাকব বেথেলের ৭৪ এবং হ্যারি ব্রুকের ৫৮ রান সত্ত্বেও পিছিয়ে পড়ে তারা। নিউজিল্যান্ডের হয়ে নাথান স্মিথ নেন ৪ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৮৮ রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। অপরাজিত শতক হাঁকান ড্যারিল মিচেল (১০০*), আর ৯৪ রান করেন রাচিন রবীন্দ্র। ইংল্যান্ডের পক্ষে জফরা আর্চার শিকার করেন ৪ উইকেট।

এরপর ৩৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড ২১২ রানেই অলআউট হয়ে যায়। জেমি স্মিথের ৬০ রান ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে জ্যাক ফোকস নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড – ৪৩৮ ও ২৮৮/৯ (ঘোষিত)
ডেভন কনওয়ে ১৫৭, টম ল্যাথাম ১৫১, ড্যারিল মিচেল ১০০*, রাচিন রবীন্দ্র ৯৪

ইংল্যান্ড – ৩৫৪ ও ২১২
বেন ডাকেট ১১৩, জ্যাকব বেথেল ৭৪, জেমি স্মিথ ৬০

ফল : নিউজিল্যান্ড ১৬০ রানে জয়ী।
সিরিজ : তিন ম্যাচের সিরিজ নিউজিল্যান্ড জিতেছে ২-১ ব্যবধানে।

অলিম্পিকে ক্রিকেটের দল বাছাই প্রক্রিয়া চূড়ান্ত, সরাসরি সুযোগ পেল চার দল

ক্রীড়া ডেস্ক
অলিম্পিকে ক্রিকেটের দল বাছাই প্রক্রিয়া চূড়ান্ত, সরাসরি সুযোগ পেল চার দল

২০২৮ সালে অলিম্পিকের ৩৪তম আসর বসবে লস অ্যাঞ্জেলসে। দীর্ঘ ১২৮ বছর পর ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় এই আসরে আবার যুক্ত হলো ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) যৌথভাবে অলিম্পিক ক্রিকেটের দল বাছাই প্রক্রিয়া চূড়ান্ত করেছে। নিয়ম অনুযায়ী, পুরুষ ও নারী—উভয় বিভাগেই ছয়টি করে দল অংশ নেবে অলিম্পিকে। এতে বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্ব পেরিয়ে যোগ্যতা অর্জন করে। ২০২৭ সালে হবে আইসিসি অলিম্পিকস কোয়ালিফায়ার।

যুক্তরাষ্ট্রের পোমোনাতে অলিম্পিকের জন্য বিশেষভাবে তৈরি ক্রিকেট ভেন্যুতে পুরুষ ও নারী ইভেন্ট মিলিয়ে মোট ২৮টি ম্যাচ হবে। প্রতিটি দল অলিম্পিকের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে পারবে। অলিম্পিকে আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং ওশেনিয়া অঞ্চল থেকে র‌্যাংকিংয়ের ভিত্তিতে একটি করে দল সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাবে। অপর একটি দল নির্ধারিত হবে ২০২৭ সালে অনুষ্ঠিত আইসিসি অলিম্পিক কোয়ালিফায়ার টুর্নামেন্টের মাধ্যমে।

 

এছাড়া ক্যারিবীয় অঞ্চলের জন্য থাকবে আলাদা বাছাইপর্ব। ওয়েস্ট ইন্ডিজ কোন একক রাষ্ট্র না হওয়ায় তারা সরাসরি অলিম্পিকে অংশ নিতে পারবে না।

এশিয়া থেকে সরাসরি জায়গা করে নিয়েছে ভারত। তাছাড়া নিজ নিজ মহাদেশ থেকে অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও গ্রেট ব্রিটেন। এক্ষেত্রে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড মিলে গ্রেট ব্রিটেন হিসেবে অংশ নিতে পারে অলিম্পিকে। নিজ নিজ মহাদেশে সর্বোচ্চ অবস্থানে থাকার সুবাদে এই দেশগুলো অলিম্পিকের টিকিট পেয়েছে।

স্বাগতিক হিসেবে সরাসরি অলিম্পিক খেলার সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। তবে এজন্য ২০২৬ সালের ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের সেরা ১৫-এর মধ্যে রাখতে হবে দেশটিকে।

বর্তমান আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশ অষ্টম স্থানে রয়েছে। ফলে সরাসরি অলিম্পিকে খেলতে না পারলেও কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তা অতিক্রম করতে পারলেই আসন্ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিট নিশ্চিত হবে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের।

অলিম্পিকে অংশ নেওয়া প্রতিটি দল ১৫ সদস্যের স্কোয়াড নিয়ে খেলবে। ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপপর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল স্বর্ণপদকের ম্যাচে মুখোমুখি হবে। আর তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল লড়বে ব্রোঞ্জ পদকের জন্য।