• ই-পেপার

ইসরায়েলের বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ, জাতিসংঘ বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়

ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর কেন্দ্র পড়ল আবুধাবিতে

অনলাইন ডেস্ক
ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর কেন্দ্র পড়ল আবুধাবিতে
প্রতীকী ছবি

প্রথমবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর দ্বিতীয় দফায় ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষা (পুনঃনিট) অনুষ্ঠিত হবে ২১ জুন (রবিবার)। কিন্তু মহারাষ্ট্র রাজ্যের নাগপুর জেলায় এক শিক্ষার্থীর এই পরীক্ষার কেন্দ্র পড়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি বিদ্যালয়ে। তার প্রবেশপত্রে ভিনদেশি একটি কেন্দ্রে সিট পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দেশটির ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থী আবদুল্লাহ মোহাম্মদ তালিব পুনঃনিট পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার পর দেখতে পান, তার পরীক্ষাকেন্দ্র ভারতের পরিবর্তে আবুধাবির একটি স্কুলে নির্ধারণ করা হয়েছে। অথচ তিনি নাগপুর থেকে আবেদন করেছিলেন। এ ছাড়া দেশের মধ্যেই পরীক্ষাকেন্দ্র পাওয়ার কথা ছিল তার।

বিষয়টি আরো জটিল হয়ে ওঠে, যখন এটি জানা যায় যে আবদুল্লাহর কোনো পাসপোর্ট নেই। ফলে বিদেশে গিয়ে পরীক্ষায় অংশ নেওয়া তার পক্ষে অসম্ভব ছিল।

এনডিটিভি বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রবেশপত্রের একটি ছবিতে আবুধাবির একটি ভারতীয় স্কুলকে পরীক্ষাকেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়। পরে বিষয়টি এনটিএর নজরে আনা হলে এটিকে প্রযুক্তিগত ত্রুটির ফল বলে উল্লেখ করে সংস্থাটি।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর পরিবারের দাবি, আবেদন করার সময় আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্র হিসেবে নাগপুর, ওয়ার্ধা ও ভান্ডারা শহরকে পছন্দের তালিকায় রেখেছিলেন। কিন্তু প্রবেশপত্রে তার পরীক্ষাকেন্দ্র দেখানো হয় আবুধাবিতে।

তার বাবা ডা. মোহাম্মদ তালিব বলেন, ‘প্রবেশপত্র দেখে আমরা হতবাক হয়ে গেছি। আমার ছেলে কাঁদতে শুরু করেছিল। তার তো পাসপোর্টই নেই।’

এনটিএ জানায়, অভিযোগটি যাচাই করে কয়েক ঘণ্টার মধ্যেই শিক্ষার্থীকে নাগপুরে একটি পরীক্ষাকেন্দ্র বরাদ্দ দেওয়া হবে এবং সংশোধিত প্রবেশপত্র ইস্যু করা হবে।

সিরিয়ায় হামলায় ২ সৈন্য নিহত

অনলাইন ডেস্ক
সিরিয়ায় হামলায় ২ সৈন্য নিহত
ছবি : রয়টার্স

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর-পূর্ব আলেপ্পোর মানবিজ শহরের কাছে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের আক্রমণে দুজন সিরীয় সেনা নিহত হয়েছেন। ঘটনাটি শনিবার ঘটেছে। তবে হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়।

এদিকে লেবাননের সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ জেলায় চলমান ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত হয়েছেন। এটি ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির সর্বশেষ ঘোষণার একদিন পরের ঘটনা। সংস্থার বিবৃতিতে বলা হয়, উদ্ধারকর্মীরা ১৬ জনের মরদেহ এবং ১২ জন আহতকে হাসপাতালে নিয়ে গেছে।

তারা আরো জানায়, ভোর থেকেই নাবাতিয়েহ এলাকায় চলমান হামলার কারণে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। সেনাবাহিনীর দাবি, এর আগে রাতে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ হামলার জবাবে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে পাল্টা আক্রমণ চালিয়েছে বলে জানানো হয়েছে।

কৃষ্ণ সাগরে জাহাজে ড্রোন হামলা, নাবিক নিহত

অনলাইন ডেস্ক
কৃষ্ণ সাগরে জাহাজে ড্রোন হামলা, নাবিক নিহত
ছবি : রয়টার্স

কৃষ্ণ সাগরে পানামার পতাকাবাহী একটি জাহাজে ড্রোন হামলায় একজন নাবিক নিহত এবং আরো দুজন আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে  পানামার মেরিটাইম অথরিটি (এএমপি) এ খবর জানিয়েছে। 

এএমপি জানিয়েছে, ঘটনাটি বৃহস্পতিবার (১৮ জুন) ঘটেছে এবং আহত নাবিকদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তারা আরো জানায়, জাহাজটি তার নির্ধারিত পথে যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

ড্রোন হামলাটি কোথা থেকে করা হয়েছিল তা এএমপি জানায়নি, তবে জাহাজগুলোকে কৃষ্ণ সাগর এবং উত্তরে আজভ সাগরে ইউক্রেনীয় ও রুশ জলসীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পানামা বিশ্বের সবচেয়ে বড় জাহাজ নিবন্ধন ব্যবস্থা পরিচালনা করে। বিশ্বের প্রায় ১৬ শতাংশ বাণিজ্যিক জাহাজ পানামার পতাকা ব্যবহার করে চলাচল করে।
 

আরাগচির সঙ্গে পাক স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আলোচনায় যেসব বিষয়

অনলাইন ডেস্ক
আরাগচির সঙ্গে পাক স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আলোচনায় যেসব বিষয়
ছবি : রয়টার্স

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি তেহরান সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএর বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা

প্রতিবেদনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ইসলামাবাদের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আগে থেকেই ঘোষিত এই সফরটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান আলোচনা প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত।

বাঘাইয়ের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সংলাপ এগিয়ে নিতে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছে এবং নাকভির সফরও সেই উদ্যোগের ধারাবাহিকতা।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে, যার পরবর্তী ধাপে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে তেহরানে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে আঞ্চলিক কূটনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

তবে বৈঠকে কোন কোন বিষয় প্রাধান্য পাবে বা আলোচনার বিস্তারিত এজেন্ডা কী হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।