• ই-পেপার

সকালের মধ্যে ১৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

একনজরে আজকের কালের কণ্ঠ (২৪ জুন)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (২৪ জুন)
ক্যাশলেস অর্থনীতির পথে দেশ

ক্যাশলেস অর্থনীতির পথে দেশ

ঘুষ, দুর্নীতি ও কর ফাঁকি ঠেকাতে নগদ টাকার ব্যবহার কমিয়ে আনা হচ্ছে। এ লক্ষ্যে ক্যাশলেস লেনদেন বাড়াতে ব্যাংক ও...

 

জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় যৌথ অঙ্গীকারের ডাক প্রধানমন্ত্রীর

জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় যৌথ অঙ্গীকারের ডাক প্রধানমন্ত্রীর

জলবায়ু সহনশীলতা তৈরিতে অংশীদারি, প্রযুক্তি, অর্থায়ন ও যৌথ অঙ্গীকারের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী তারেক...

 

বৈদেশিক ঋণের ৮৯% গেছে ঋণ পরিশোধে

বৈদেশিক ঋণের ৮৯% গেছে ঋণ পরিশোধে

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) বাংলাদেশ যে পরিমাণ বৈদেশিক ঋণ ও অনুদানের অর্থ পেয়েছে, তার প্রায়...

 

অতৃপ্তি থেকে অমরত্বে

অতৃপ্তি থেকে অমরত্বে

২০১৬ সালে ভাঙা হৃদয়ে জাতীয় দলকে বিদায় বলেছিলেন লিওনেল মেসি। কোপা আমেরিকার আরেকটি ফাইনাল হার, সমালোচনা আর...

 

স্কটিশদের সামনে নেইমারসহ ব্রাজিল

স্কটিশদের সামনে নেইমারসহ ব্রাজিল

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মাঠে নামার অপেক্ষায় ব্রাজিল, যেখানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পরীক্ষা নেওয়ার...

 

ঢাকার সড়কে অটোরিকশা বন্ধে কঠোর হচ্ছে সরকার

ঢাকার সড়কে অটোরিকশা বন্ধে কঠোর হচ্ছে সরকার

ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে যাবে...

 

ঢাকা-বেইজিং সম্পর্কে ‘পরবর্তী স্বর্ণযুগের’ সূচনা ঘটতে যাচ্ছে

ঢাকা-বেইজিং সম্পর্কে ‘পরবর্তী স্বর্ণযুগের’ সূচনা ঘটতে যাচ্ছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্ককে একটি নতুন ঐতিহাসিক পর্যায়ে নিয়ে যাবে এবং ভবিষ্যতের...

 

গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতের দাবি ১১ দলের

গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতের দাবি ১১ দলের

আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে সেই সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতের দাবি...

 

একটি নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা

একটি নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা

সড়ক, রেল ও নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, একটি নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা। নিষিদ্ধ...

 

যাঁদের পাহারায় ডিবি হারুনের হাজার কোটি টাকার সম্পদ

যাঁদের পাহারায় ডিবি হারুনের হাজার কোটি টাকার সম্পদ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ, যিনি ডিবি হারুন নামে বেশি পরিচিত।...

 

হাম পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ পর্যায়ে

হাম পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ পর্যায়ে

দেশে হামের সংক্রমণের শততম দিন ছিল গতকাল মঙ্গলবার। এই সময়ে হামে আক্রান্ত হওয়ার ও মৃত্যুর হার কিছুটা কমার আভাস...

 

নক আউটে ফ্রান্সের সঙ্গে নরওয়ে

নক আউটে ফ্রান্সের সঙ্গে নরওয়ে

গোল মেশিন হিসেবে আর্লিং হালান্ডের সুখ্যাতি নতুন নয়। শুধু লিগেই নয়, নরওয়ের জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়েও...

 

তরুণদের ভবিষ্যতের বড় হুমকি মাদক

তরুণদের ভবিষ্যতের বড় হুমকি মাদক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এখন আর কেবল আইন-শৃঙ্খলার রক্ষা বাহিনীর একার সমস্যা নয়, এটি এখন জনস্বাস্থ্য, অর্থনীতি এবং...

 

ধানমণ্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা, বিচ্ছিন্ন সংঘর্ষ

ধানমণ্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা, বিচ্ছিন্ন সংঘর্ষ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গতকাল মঙ্গলবার সারা দেশে বিচ্ছিন্নভাবে নানা সংঘর্ষের...

 

তিস্তার পানি বিপৎসীমার ওপর যমুনার বিভিন্ন তীরে ভাঙন

তিস্তার পানি বিপৎসীমার ওপর যমুনার বিভিন্ন তীরে ভাঙন

উজানে ভারি এবং দেশে মাঝারি বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চলের তিস্তা, সিলেটের কুশিয়ারাসহ বিভিন্ন নদীর পানি গতকাল...

 

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, নিষ্পত্তি হবে আদালতে

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, নিষ্পত্তি হবে আদালতে

প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...

 

১০ হাজার ফেরত পাঠিয়েছি, অপেক্ষায় ১,৮০০ জন

১০ হাজার ফেরত পাঠিয়েছি, অপেক্ষায় ১,৮০০ জন

বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে ফের কঠোর অবস্থানের কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।...

 

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

সমালোচনার জবাব কিভাবে দিতে হয়, তা ভালো করেই জানা ক্রিস্তিয়ানো রোনালদোর। বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচের পর...

 

সম্পদ ও ক্ষমতার বৈষম্য ক্রমেই বাড়ছে

সম্পদ ও ক্ষমতার বৈষম্য ক্রমেই বাড়ছে

বুদ্ধিজীবী, প্রাবন্ধিক ও সাহিত্য-সংস্কৃতিবিষয়ক ত্রৈমাসিক নতুন দিগন্তের সম্পাদক ইমেরিটাস অধ্যাপক সিরাজুল...

 

ফারাজের উত্থানেই গদিচ্যুত স্টারমার

ফারাজের উত্থানেই গদিচ্যুত স্টারমার

কয়েক বছরের রাজনৈতিক বিশৃঙ্খলার পর যুক্তরাজ্যে বাস্তবমুখী চিন্তা-ভাবনা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারেনএমন নেতা...

 

ধ্বংসস্তূপের পাশ দিয়ে জীবনযাত্রা

ধ্বংসস্তূপের পাশ দিয়ে জীবনযাত্রা

  

 

চার মাসেই বাস্তবায়নের পথে এমপি মাসুদের প্রতিশ্রুতি

চার মাসেই বাস্তবায়নের পথে এমপি মাসুদের প্রতিশ্রুতি

নির্বাচিত হওয়ার মাত্র চার মাসেই বাস্তবায়নের পথে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর গুরুত্বপূর্ণ...

 

তিস্তার ভাঙনে হুমকিতে গ্রোয়েন

তিস্তার ভাঙনে হুমকিতে গ্রোয়েন

  

 

আলু-ধানে লোকসান, রেণু পোনা চাষে লাভের আশা

আলু-ধানে লোকসান, রেণু পোনা চাষে লাভের আশা

দেশি পাবদা মাছের রেণু পোনা চাষ করে ভাগ্য বদলেছে কৃষক আব্দুল মজিদের। দুই বিঘার পুকুরে রেণু পোনা চাষ করে বছরে আয়...

 

উন্মুক্ত হোক মালয়েশিয়ার শ্রমবাজার

উন্মুক্ত হোক মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২১ জুন দুদিনের এক সরকারি সফরে...

 

শিশু নিপীড়ন বৃদ্ধির কারণ অবাধ ডিজিটাল অশ্লীলতা

শিশু নিপীড়ন বৃদ্ধির কারণ অবাধ ডিজিটাল অশ্লীলতা

টিভিতে খবর দেখার সময় আমাদের বসার ঘরে বেশ কয়েকজন উপস্থিত। খবরের শুরুটা হলো শিশু রামিসা ধর্ষণ ও লোমহর্ষক...

 

কুমিল্লায় সিএনজি সিন্ডিকেটের দৌরাত্ম্য

কুমিল্লায় সিএনজি সিন্ডিকেটের দৌরাত্ম্য

কুমিল্লার চান্দিনা সদর থেকে বদরপুর পর্যন্ত সড়কটি স্থানীয় মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু...

 

শাহ আমানতে চোরাচালান প্রতিরোধে বাড়ছে রাজস্ব

শাহ আমানতে চোরাচালান প্রতিরোধে বাড়ছে রাজস্ব

চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান প্রতিরোধ, শুল্ক ফাঁকি রোধ এবং সরকারের রাজস্ব...

 

সাত খাতে ১৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব

সাত খাতে ১৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব

দেশের রপ্তানি আয়ের নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। তাঁর মতে, সম্ভাবনাময় মাত্র...

 

লেনদেনে সততা ও আত্মমর্যাদার গুরুত্ব

লেনদেনে সততা ও আত্মমর্যাদার গুরুত্ব

জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও আত্মমর্যাদা বজায় রাখার পাশাপাশি লেনদেনেও তা বজায় রাখা মুমিনের বৈশিষ্ট্য। ইমাম...

 

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাসস
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন তারেক রহমানসহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীগণ। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন চীনের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান নৈশভোজে অংশ নেন।

নৈশভোজে অংশ নেওয়া অন্য প্রধানমন্ত্রীরা হলেন— দক্ষিণ কোরিয়ার কিম মিন সিওক, মঙ্গোলিয়ার নিয়াম ওসোরিন উচরাল, গিনির আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের ওলজাস বেকটেনভ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, ‘বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে রাষ্ট্রীয় ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখা হয়েছে, একসঙ্গে তারা ভোজে অংশ নেন। এর মাধ্যমে উন্মুক্ত আলাপচারিতার পথ উন্মোচিত হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে সোমবার রাতে চীনের দালিয়ানে পৌঁছান। দালিয়ান আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।’

তিনি আরো জানান, বুধবার সকালে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদানের পর দুপুরে বুলেট ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী।’

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝার ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান রাষ্ট্রীয় সফরে যোগ দিতে আজ রাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (২৩ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে, এই সরকারি সফরে তথ্যমন্ত্রী রাত ১০টা ৩০ মিনিটে এয়ার চায়নার একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন।

তথ্যমন্ত্রী চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভায় অংশ নেবেন।

সফরের অন্যতম প্রধান দিক হিসেবে চীনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই হবে।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন চীনের বিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম ‘চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)’ এবং দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সিনহুয়া নিউজ এজেন্সি’-এর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা বিষয়ক বেশ কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করবেন। চীনের পক্ষে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রীরা এসব সমঝোতা স্মারকে সই করবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর চীন সফরে বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সরকারের আরো কয়েকজন প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন।